Dhaka , Saturday, 17 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দেয়াল তুলে পথ বন্ধ, ফেলা হচ্ছে ময়লা: বাড়তি ভাড়াসহ চরম ভোগান্তিতে কালেক্টরেট স্কুলের শিক্ষার্থীরা বিলুপ্ত ইতিহাস এখন মৃৎশিল্পী ও তাদের শিল্পকর্ম : এই প্রথম মলিন হলো বরিশালের সম্মেলন রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ রূপগঞ্জের কোনো ভূমি অফিসে দালাল থাকবে না: জেলা প্রশাসক প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান তিন পার্বত্য জেলায়:- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উখিয়ার ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত অন্তত ৫ পর্যটক রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ সাইবার অপরাধ ঠেকাতে সচেতনতার বিকল্প নেই, নিরাপদ থাকতে পুলিশের পরামর্শ। শারদীয় দুর্গাপূজায় মোস্তফাপুরবাসীকে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী আফিকুল ইসলাম সোহাগ চরভদ্রাসনে ৪৯ হাজার বর্গমিটার কারেন্ট জাল জব্দ, ইলিশ বিতরণ হিন্দু ভাইয়েরা আগের চেয়ে অনেক বেশি সুখে ও শান্তিতে আছেন – এমপি খোকন তালুকদার কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যা, ঘটনাস্থলেই মৃত্যু সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, ২০ মামলার তথ্য পুলিশের দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ৯ মণ্ডপ পরিদর্শন আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি? সানচোকে দলে নিতে আনুষ্ঠানিক প্রস্তাব গেতাফের নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ নামাজ পড়ে ফেরা হলো না চতুর্থ শ্রেণির ছাত্র মেহরাজের রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ খুলশীতে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ মাদক সম্রাট সোহাগ এসআরবি-৭’র হাতে আটক শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে:- হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে আর্থিক সহায়তা; সম্প্রীতি রক্ষার আহ্বান এমপি ফাহমিদা হকের মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি সৌদির বিশ্ব ডাক দিবসে সম্মাননা পেলেন ‘নগদ’-এর ৬ প্রতিনিধি সড়কে বেহাল গৌরনদী–বাবুগঞ্জে নদীভাঙনের হাহাকার: দ্রুত সমাধানের আশ্বাস স্বপনের, এলাকায় উদাসীন জয়নাল আবেদীন পাইকগাছার গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির- সভাপতি শরিফুল পাইকগাছায় মা ইলিশ রক্ষায় অভিযান; জব্দ ৩টি ছান্দি জাল পুড়িয়ে ধ্বংস ২৪ ঘণ্টায় পাইকগাছায় মাদক, জুয়া, নাশকতাসহ বিভিন্ন অপরাধে আটক ১৭

বৈশ্বিক সংকটেও জনস্বার্থে জ্বালানি তেলের দাম বাড়ায়নি সরকার: কুলাঘাটে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

  • Reporter Name
  • আপডেট সময় : 06:58:49 pm, Friday, 3 April 2026
  • 102 বার পড়া হয়েছে

চঞ্চল,

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে জ্বালানি সংকট একটি বৈশ্বিক সমস্যা হওয়া সত্ত্বেও জনগণের প্রতি দায়বদ্ধতার কথা বিবেচনা করে সরকার দেশে এখন পর্যন্ত তেলের দাম বৃদ্ধি করেনি।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাটে ৮ কোটি টাকা ব্যয়ে একটি স্কুল ও আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী দুলু জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি খাতে অস্থিরতা তৈরি হয়েছে। এর সুযোগ নিয়ে দেশের কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে এবং তেল মজুত করছে, যা অত্যন্ত অনৈতিক। তিনি আরও উল্লেখ করেন, জ্বালানি সাশ্রয়ে সরকার ইতিমধ্যে কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ বাতিল এবং সরকারি জ্বালানি সরবরাহ ৩০ শতাংশ কমিয়ে আনার মতো কঠোর সিদ্ধান্ত নিয়েছে। এই সংকট মোকাবিলায় তিনি দেশবাসীকে ধৈর্য ধরার ও সরকারি পদক্ষেপকে সহযোগিতা করার আহ্বান জানান।

কুলাঘাটে ‘রিভল’ প্রকল্পের আওতায় প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট চর কুলাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুর্যোগ সহনীয় বন্যা আশ্রয়কেন্দ্রের নির্মাণ কাজের উদ্বোধন করেন মন্ত্রী। তিনি বলেন, “নদীপাড়ের মানুষ প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতেই এই আধুনিক অবকাঠামো নির্মাণ করা হচ্ছে।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক রাশেদুল ইসলাম প্রধান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক এবং এলজিইডির নির্বাহী প্রকৌশলী। এছাড়া স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

উল্লেখ্য, এই ভবনগুলো সাধারণ সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান এবং বন্যার সময় নিরাপদ আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। প্রকল্পের আওতায় লালমনিরহাট জেলায় মোট ২৩টি বিদ্যালয়কে একইভাবে আধুনিক ও দুর্যোগ সহনীয় করে গড়ে তোলা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দেয়াল তুলে পথ বন্ধ, ফেলা হচ্ছে ময়লা: বাড়তি ভাড়াসহ চরম ভোগান্তিতে কালেক্টরেট স্কুলের শিক্ষার্থীরা

বৈশ্বিক সংকটেও জনস্বার্থে জ্বালানি তেলের দাম বাড়ায়নি সরকার: কুলাঘাটে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

আপডেট সময় : 06:58:49 pm, Friday, 3 April 2026