Dhaka , Tuesday, 15 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় স্বাস্থ্যসেবায় গতিশীলতা আনতে সমন্বয় সভা চন্দনাইশ থানায় সাফল্যের স্বীকৃতি, বিশেষ পুরস্কার পেলেন ওসি দিদারুল রূপগঞ্জে কৃষকদলের খসড়া কমিটি ঘোষণার প্রতিবাদ জেলা কৃষক দলের সংবাদ সম্মেলন সিডিএর ভবিষ্যৎ প্রকল্পে জাপানি বিনিয়োগের আগ্রহ মাতারবাড়ী বন্দরকেন্দ্রিক যোগাযোগ ও টেকসই নগর উন্নয়নেও অংশীদারত্বের সম্ভাবনা স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ পদ্মার দুর্গম চরাঞ্চলে পানিবন্দী মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে এমপি সাঈদ আসলাম পাইকগাছায় মাপে চাল কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা ‘ঝাড়ুদারের চাকরি পাওয়ারও যোগ্যতা নেই তোমার’— রাখি সাওয়ান্তকে কঙ্গনা দেশের মাটিতে ৩ ম্যাচ খেলবে আর্জেন্টিনা, মেসি কি খেলবেন? বিদেশি শিক্ষার্থীদের ওপর ট্রাম্পের কঠোর নীতি আটকে দিলেন আদালত রাউজান থানা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ০১ টি দেশীয় তৈরি এলজি শুটার গান ও ০২ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম ফেডের সিদ্ধান্তের অপেক্ষায় স্বর্ণ, বাড়বে দাম? ‘জন্ম বাংলাদেশে, তবুও তাদের মন কেন পাকিস্তান পাকিস্তান করে?’ হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী “দলমত নির্বিশেষে আমরা জনগণের সেবক- মাদক নির্মূলে কঠোর অবস্থানের ঘোষণা” এমপি শহিদুল ইসলাম বাবুল। ইবিতে অবৈধ শিক্ষার্থী অপসারণ ও সিট বরাদ্দে শিবিরের ৮ দফা দাবিতে সংবাদ সম্মেলন আমড়া বিক্রি করে জীবিকা ও পড়ার খরচ জুগিয়ে নজর কাড়ছে ধর্মপাশার দুই শিশু গাজীপুরের সিনিয়র আইনজীবী আতাউর রহমান আকাশ আর নেই ভোলাগঞ্জ সাদাপাথরে সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ মধুপুরে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনগরে বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি, আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ শ্রীপুরে মহিলা এমপি’র মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী বেতাগীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্টসার্কিটে আগুন আতঙ্ক, ১৫ শিক্ষার্থী আহত মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়: যুবকদের খেলার মাঠে ফেরাতে ডেপুটি স্পিকারের উদ্যোগ মধুপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে – স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বেতাগীতে জিপিএ-৫ প্রাপ্ত ৪০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

  • Reporter Name
  • আপডেট সময় : 01:24:03 pm, Thursday, 10 September 2026
  • 16 বার পড়া হয়েছে
মোঃ আল আমিন মল্লিক,
বরগুনার বেতাগীতে সদ্য প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ (এ+) অর্জনকারী ৪০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় বেতাগী উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে বেতাগী জনকল্যাণ পরিষদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন বেতাগী সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান। এছাড়া সুজনের বেতাগী উপজেলা শাখার সভাপতি মো. সাইদুল ইসলাম মন্টু, বেতাগী জনকল্যাণ পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীরা তাদের সাফল্যের পেছনের গল্প, ভবিষ্যৎ পরিকল্পনা ও স্বপ্নের কথা তুলে ধরেন। তারা নিয়মিত পড়াশোনা, অধ্যবসায়, শিক্ষকদের দিকনির্দেশনা এবং পরিবারের সহযোগিতাকে সাফল্যের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।
কৃতি শিক্ষার্থী কথা মনি হালদার বলেন, “বেতাগী জনকল্যাণ পরিষদের এই আয়োজন সত্যিই প্রশংসনীয়। কৃতিত্বের স্বীকৃতি একজন শিক্ষার্থীর আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দেয় এবং ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগায়। আমাদের সাফল্যকে মূল্যায়ন করে এভাবে সম্মানিত করায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমি মনে করি, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও উৎসাহিত করবে এবং তাদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে সাহস জোগাবে।”
বিশেষ অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “জিপিএ-৫ অর্জন নিঃসন্দেহে গর্বের বিষয়। তবে এই ফলাফলই শেষ নয়; জীবনের প্রতিটি পর্যায়ে সততা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমকে ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তোমাদের মেধা ও জ্ঞান ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।”
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সাফল্য ধরে রাখতে হলে কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে হবে। জীবনের প্রতিটি বাধাকে সম্ভাবনায় রূপান্তর করে নিজেদের স্বপ্ন বাস্তবায়নের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।
অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন বেতাগী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের বিএসসি শিক্ষক মো. আব্দুল হালিম। তিনি বলেন, “একজন শিক্ষার্থীর সাফল্যের পেছনে শুধু তার নিজের পরিশ্রম নয়, বাবা-মায়ের ত্যাগ, দোয়া ও নিরন্তর উৎসাহও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সন্তানদের পড়াশোনার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্বও অভিভাবকদের নিতে হবে। আজকের এই অর্জন আমাদের সন্তানদের যেমন গর্বিত করেছে, তেমনি অভিভাবকদেরও আনন্দিত করেছে।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে পরিবার, শিক্ষক ও সমাজকে সম্মিলিতভাবে তাদের পাশে দাঁড়াতে হবে।
অনুষ্ঠানে বেতাগী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ অর্জনকারী ৪০ জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। প্রত্যেক শিক্ষার্থীর হাতে পবিত্র আল-কুরআন, ক্রেস্ট ও সাহিত্য প্যাকেজ তুলে দেওয়া হয়। সাহিত্য প্যাকেজে ইসলামিক বইয়ের পাশাপাশি খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ ছিল।
আয়োজনটির অন্যতম বৈশিষ্ট্য ছিল বিভিন্ন ধর্মাবলম্বী কৃতি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। মুসলিম ও হিন্দু ধর্মাবলম্বীসহ বিভিন্ন ধর্মের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়। এতে উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
আয়োজকরা বলেন, মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের মাধ্যমে তাদের উৎসাহিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষার প্রতি আরও মনোযোগী করে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। আগামী দিনেও শিক্ষার্থীদের পাশে থেকে তাদের মেধা, সৃজনশীলতা ও প্রতিভার বিকাশে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় স্বাস্থ্যসেবায় গতিশীলতা আনতে সমন্বয় সভা

বেতাগীতে জিপিএ-৫ প্রাপ্ত ৪০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

আপডেট সময় : 01:24:03 pm, Thursday, 10 September 2026