Dhaka , Sunday, 1 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কালিয়াকৈরে থেমে থেমে চলছে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ১৫ কিলোমিটার জুড়ে আটকে আছে যানবাহন  দুর্গাপুরে লক্ষাধিক টাকার মালামালসহ এক তরুণ আটক ১৩৫ টন চালে ক্ষতিকর মাত্রায় অ্যাফ্লাটক্সিন পাওয়ার প্রতিবেদন নিয়ে শিপিং এজেন্টের আপত্তি নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সব উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা অভিযান বন্দরে অস্ত্র ও নগদ টাকাসহ ডাকাত সরদার মামুনসহ গ্রেপ্তার ৩ ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে বিমোহিত দর্শক কুড়িগ্রাম সরকারি কলেজে জিপিএ-৫ প্রাপ্তিতে বড় ধস, ১১৯ থেকে নেমে ৪১ শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন প্রকৃতির মাঝে হারিয়ে গেলেন প্রভা, সঙ্গী কে? ব্যালন ডি’অর না জিতলেও ইয়ামালকে নিয়ে যে কারণে গর্বিত ফ্লিক অন্তঃসত্ত্বা নারীদের জন্য বড় দুঃসংবাদ বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যেসব শর্ত লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার ডেভিড ইমনের পরিবর্তে চাঁদাবাজির দায়িত্বে ছিলেন সানি, গ্রেপ্তার নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টের নির্বাচনে টিপু সেক্রেটারি, পাঁচ সদস্য নির্বাচিত রূপগঞ্জে নোয়াপাড়া বাজার ইয়াং স্টার্স মোহনার উদ্যোগে নৌভ্রমণ অনুষ্ঠিত পাইকগাছা পুলিশের অভিযানে অপহৃত দুই ব্যবসায়ী উদ্ধার; আটক ২ শ্রীপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টেকনাফে আলোচিত বোন হত্যা মামলার পলাতক প্রধান আসামি গ্রেপ্তার এইচএসসিতে ৯৯.০৭ শতাংশ পাস, সামসুল হক খান কলেজে জিপিএ-৫ পেয়েছে ২২৮ শিক্ষার্থী বরিশালে ফাঁকা কলেজ ক্যাম্পাস, পাশের হার ৪৪.৮৪: একজনও পাস করেনি ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রেসক্লাব পাইকগাছার জরুরি সভা অনুষ্ঠিত সাফল্যের ধারাবাহিকতায় আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ ওসির সঙ্গে প্রেসক্লাব পাইকগাছার সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ‘১১ দলীয় জোটের লংমার্চে দুর্নীতি- চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে রাজপথে নেমেছি- ভাঙ্গায় শফিকুর রহমান। গাইবান্ধায় কর্জে হাসানা ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত দীঘিনালায় ধানখেতের আইলে মিলল আহত গন্ধগোকুল, উদ্ধার করে চিকিৎসা দিচ্ছে বন বিভাগ শেরেবাংলার অসাম্প্রদায়িক আদর্শ অনুসরণের আহ্বান ববি উপাচার্যের : বাংলার বাঘ ফাউন্ডেশনের স্মরণসভা ও গুণিজন সংবর্ধনা সরকার গঠনের ১৫ দিন না যেতেই সরকারের সমালোচনা শুরু করেন জামাত- এমপি খোকন তালুকদারের ময়মনসিংহে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়, স্বাস্থ্যসেবাসহ মানবকল্যাণে কাজ করতে চান দুলাল উদ্দিন

বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে কটুক্তির অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

  • Reporter Name
  • আপডেট সময় : 06:24:52 pm, Wednesday, 7 January 2026
  • 117 বার পড়া হয়েছে
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে কটুক্তির অভিযোগে ঝালকাঠির রাজাপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. জাকির হোসেনের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।
বুধবার (৭ জানুয়ারী) সকাল ১০টায় রাজাপুর কামিল মাদ্রাসার সামনে প্রায় এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন পনির মৃধা, মাসুম, রবিউল ও সায়েম আকনসহ অন্যান্যরা।
বক্তারা অভিযোগ করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা জাকির হোসেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরকে কেন্দ্র করে মাদ্রাসার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপত্তিকর মন্তব্য করেন। তিনি সেখানে লেখেন— “বাংলাদেশের আরেক নাটকীয়তার অবসান ঘটলো। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”
বক্তারা বলেন, জাতীয় পর্যায়ের একজন রাজনৈতিক নেতার মৃত্যু নিয়ে এমন মন্তব্য চরম অসৌজন্যমূলক ও নিন্দনীয়। এ ঘটনায় প্রতিবাদ জানালে অধ্যক্ষ মাদ্রাসার প্যাডে লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে স্থানীয়দের পাশাপাশি এক সংবাদকর্মীকে মামলা করার হুমকি দেন বলে অভিযোগ উঠে। এতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
এছাড়া মানববন্ধনে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার, স্বেচ্ছাচারিতা ও নানা অনিয়মের অভিযোগও তুলে ধরা হয়। বক্তারা দ্রুত তদন্ত সাপেক্ষে অধ্যক্ষ মাওলানা জাকির হোসেনকে পদ থেকে অপসারণের দাবি জানান। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা অধ্যক্ষের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন আন্দোলনকারীরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

কালিয়াকৈরে থেমে থেমে চলছে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ১৫ কিলোমিটার জুড়ে আটকে আছে যানবাহন 

বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে কটুক্তির অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট সময় : 06:24:52 pm, Wednesday, 7 January 2026