Dhaka , Friday, 8 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু সৌদি আরবে নিহত দুর্গাপুরের শ্রমিক আল আমিনের মরদেহ দেশে আনতে উদ্যোগ নিলেন ডেপুটি স্পিকার পাইকগাছায় খালে অবৈধ নেট পাটা অপসারণে প্রশাসনের অভিযান চট্টগ্রামের কর্মমুখী শিক্ষার মান উন্নয়নে কসোভোর সাথে কাজ করতে চান চসিক মেয়র ডা. শাহাদাত এসডিএফ-এ চরম অস্থিরতা: চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে কর্মকর্তাদের কর্মবিরতি শেরপুরের ঝিনাইগাতীতে বনখেকুদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ রামুর খুনিয়া পালংয়ের মাদককারবারী আরিফ চট্টগ্রাম শহরে ইয়াবাসহ আটক পাঁচবিবির নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল অপরিষ্কার ও খাল ভরাটের কারণে রূপগঞ্জে জলাবদ্ধতায় ভোগান্তিতে সাধারণ মানুষ ও টেক্সটাইল মালিক। কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: জব্দকৃত প্যান্ট পিসের বাজারমূল্য ৩০ লাখ টাকা কালীগঞ্জ ও তারাগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান: পরিবেশ বিধ্বংসী ইটভাটায় র‍্যাবের হানা রূপগঞ্জে নিরাপদ খাদ্য রপ্তানির লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঝালকাঠি সদরে হাম-রুবেলার প্রাদুর্ভাব: চিকিৎসা নিয়েছে ৭৩, বাড়ছে নতুন ভর্তি স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা দুর্গাপুরে ধান পাহাড়া দিয়ে বাড়ি ফেরা হলো না যুবকের, হাতি কেড়ে নিল প্রাণ মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ জমির বাহিনীর প্রধান জলদস্যু জমিরকে আটক করেছে কোস্ট গার্ড চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রামুতে কৃষক কৃষাণীদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা চবিতে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি, নেতৃত্বে রোমান-সবুজ  পাইকগাছায় বিপুল পারশে পোনা জব্দ; শিবসা নদীতে অবমুক্ত নরসিংদী সংঘবদ্ধ চক্রের চার সদস্য গ্রেফতার করেছে ডিবি নিরাপদ খাদ্য উৎপাদনের বার্তা নিয়ে পাঁচবিবিতে কৃষি কংগ্রেস লক্ষ্মীপুরে স্ত্রীর দেওয়া শর্ত মানতে না পেরে স্বামীর আত্মহত্যা নোয়াখালীতে সিএনজি ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নিরাপত্তাহীন শাটল যাত্রা: পাথরের আঘাতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন চবি ছাত্রী  মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা লুট সাংবাদিক জি.কে. রাসেলের বিরুদ্ধে অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট সংবাদের প্রতিবাদ ও নিন্দা

বিশ”কার্যদিবসের মধ্যে ইমাম-মুয়াজ্জিন মুক্তি না পেলে রাজপথে কর্মসূচী দেবে শানে সাহাবা – মুফতি শামীম মজুমদার

  • Reporter Name
  • আপডেট সময় : 10:08:54 pm, Thursday, 23 October 2025
  • 127 বার পড়া হয়েছে

আব্বাস উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুরে মসজিদের ছাদে ময়না নামের এক শিশু মেয়ের লাশ উদ্ধারের ঘটনায় গ্রেফতার হওয়া নিরীহ ইমাম ও মুয়াজ্জিনের মুক্তি দাবি করেছে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন।

শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের ইমাম-খতীব কনফারেন্সে সংগঠনটির চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার বলেন, “গত তিন-চার মাস আগে শাহবাজপুরের মসজিদের ছাদে ময়না নামের এক শিশুর বিবস্ত্র লাশ পাওয়া যায়। ঘটনাটিতে সন্দেহজনকভাবে ওই মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। অথচ আমাদের তদন্ত টিমের রিপোর্টে উঠে এসেছে—ঘটনার আগেপরে তিন দিন ইমাম সাহেব ছুটিতে নিজ গ্রামে ছিলেন। স্থানীয়রাও বলেছেন, তারা এই ঘটনায় জড়িত নন। এমনকি মেডিকেল রিপোর্টেও তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি।”

তিনি প্রশ্ন রেখে বলেন, “তাহলে কোন যুক্তিতে এই দুই নিরীহ আলেমকে মাসের পর মাস কারাগারে আটকে রাখা হলো?”

মুফতি শামীম মজুমদার আরও বলেন, “আগামী ২০ কার্যদিবসের মধ্যে ইমাম ও মুয়াজ্জিনকে মুক্তি না দিলে ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের ইমাম-খতীব, মুয়াজ্জিন ও সাধারণ জনগণকে নিয়ে রাজপথে কর্মসূচি ঘোষণা করবে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন।”

কনফারেন্সে সভাপতিত্ব করেন শানে সাহাবার ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি মাওলানা আতিকুল্লাহ বিন রফিক।

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মুফতি শরীফ উল্লাহ তারেকী, ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুছিয়ার মুহতামিম ও শাইখুল হাদীস আল্লামা মুফতি মুবারক উল্লাহ, নারায়ণগঞ্জ দেওভোগ মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদীস মাওলানা আবু তাহের জিহাদি, এবং বিভিন্ন জেলার সভাপতি ও দায়িত্বশীলগণ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু

বিশ”কার্যদিবসের মধ্যে ইমাম-মুয়াজ্জিন মুক্তি না পেলে রাজপথে কর্মসূচী দেবে শানে সাহাবা – মুফতি শামীম মজুমদার

আপডেট সময় : 10:08:54 pm, Thursday, 23 October 2025