Dhaka , Friday, 8 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু সৌদি আরবে নিহত দুর্গাপুরের শ্রমিক আল আমিনের মরদেহ দেশে আনতে উদ্যোগ নিলেন ডেপুটি স্পিকার পাইকগাছায় খালে অবৈধ নেট পাটা অপসারণে প্রশাসনের অভিযান চট্টগ্রামের কর্মমুখী শিক্ষার মান উন্নয়নে কসোভোর সাথে কাজ করতে চান চসিক মেয়র ডা. শাহাদাত এসডিএফ-এ চরম অস্থিরতা: চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে কর্মকর্তাদের কর্মবিরতি শেরপুরের ঝিনাইগাতীতে বনখেকুদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ রামুর খুনিয়া পালংয়ের মাদককারবারী আরিফ চট্টগ্রাম শহরে ইয়াবাসহ আটক পাঁচবিবির নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল অপরিষ্কার ও খাল ভরাটের কারণে রূপগঞ্জে জলাবদ্ধতায় ভোগান্তিতে সাধারণ মানুষ ও টেক্সটাইল মালিক। কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: জব্দকৃত প্যান্ট পিসের বাজারমূল্য ৩০ লাখ টাকা কালীগঞ্জ ও তারাগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান: পরিবেশ বিধ্বংসী ইটভাটায় র‍্যাবের হানা রূপগঞ্জে নিরাপদ খাদ্য রপ্তানির লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঝালকাঠি সদরে হাম-রুবেলার প্রাদুর্ভাব: চিকিৎসা নিয়েছে ৭৩, বাড়ছে নতুন ভর্তি স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা দুর্গাপুরে ধান পাহাড়া দিয়ে বাড়ি ফেরা হলো না যুবকের, হাতি কেড়ে নিল প্রাণ মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ জমির বাহিনীর প্রধান জলদস্যু জমিরকে আটক করেছে কোস্ট গার্ড চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রামুতে কৃষক কৃষাণীদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা চবিতে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি, নেতৃত্বে রোমান-সবুজ  পাইকগাছায় বিপুল পারশে পোনা জব্দ; শিবসা নদীতে অবমুক্ত নরসিংদী সংঘবদ্ধ চক্রের চার সদস্য গ্রেফতার করেছে ডিবি নিরাপদ খাদ্য উৎপাদনের বার্তা নিয়ে পাঁচবিবিতে কৃষি কংগ্রেস লক্ষ্মীপুরে স্ত্রীর দেওয়া শর্ত মানতে না পেরে স্বামীর আত্মহত্যা নোয়াখালীতে সিএনজি ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নিরাপত্তাহীন শাটল যাত্রা: পাথরের আঘাতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন চবি ছাত্রী  মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা লুট সাংবাদিক জি.কে. রাসেলের বিরুদ্ধে অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট সংবাদের প্রতিবাদ ও নিন্দা

বিজিবি’র লাগাতার নজরদারি: লালমনিরহাট সীমান্তে গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় : 06:07:25 pm, Monday, 3 November 2025
  • 132 বার পড়া হয়েছে

চঞ্চল,

মাদকের অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে থাকা লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) তাদের ঝাউরানী বিওপি এলাকায় দুটি সফল অভিযান পরিচালনা করেছে। রোববার ও সোমবার (০২ ও ০৩ নভেম্বর) রাতে পরিচালিত এই পৃথক অভিযানে ভারতীয় ফেন্সিডিল এবং বিপুল পরিমাণ গাঁজা জব্দ করা হয়, যার সর্বমোট বাজারমূল্য দাঁড়িয়েছে ১ লক্ষ ৮০ হাজার ২০০ টাকা।
বিজিবি সূত্র জানায়, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা থানার খামারভাতী নামক সীমান্ত এলাকায় বিজিবি’র তৎপরতা বাড়ানো হয়।
আজ সোমবার রাত আনুমানিক ১:৩০ মিনিটে ঝাউরানী বিওপি টহলদল অন্ধকারে গোপন নজরদারি চালাচ্ছিল। এ সময় সন্দেহভাজন কিছু ব্যক্তির চলাচল লক্ষ্য করে বিজিবি। তাদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা সঙ্গে থাকা ৪৪ কেজি ভারতীয় গাঁজা মাটিতে ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। এই গাঁজার বাজার মূল্য আনুমানিক ১,৪৭,০০০ টাকা।
এর আগে রোববার বিকাল আনুমানিক ৫:৪৫ মিনিটে বিজিবি টহলদলের ধাওয়া খেয়ে চোরাকারবারীরা ৮৩ বোতল ভারতীয় ফেন্সিডিল ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে চলে যায়। এই ফেন্সিডিলের বাজার মূল্য আনুমানিক ৩৩,২০০ টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি এই প্রসঙ্গে বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।” তিনি জানান, মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু

বিজিবি’র লাগাতার নজরদারি: লালমনিরহাট সীমান্তে গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার

আপডেট সময় : 06:07:25 pm, Monday, 3 November 2025