
চঞ্চল,
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) কুড়িগ্রাম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৪১ কেজি ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা জব্দ করেছে। চোরাচালান ও মাদক বিরোধী কার্যক্রমে বিজিবি’র দৃঢ় অবস্থানের প্রমাণ মিলেছে এই অভিযানে।
জব্দকৃত মাদকের বাজার বা সিজার মূল্য দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৫ হাজার ২ শত ৫০ টাকা।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের সোমবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ০৯:১৫ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী থানাধীন অনন্তপুর বিওপি’র আওতাধীন পশ্চিম রামখান নামক স্থানে বিজিবি’র টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। ঘটনাস্থল তল্লাশি করে উল্লিখিত পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “মাদকের চোরাচালান ঠেকাতে সীমান্তের ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম আরও বাড়ানো হয়েছে।”

























