
বিনোদন ডেস্ক,
পুরনো প্রেম ও বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন উদিতি সিং। তার দাবি, সেই বিচ্ছেদই শেষ পর্যন্ত তার জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল।
নিজের অভিজ্ঞতা জানিয়ে উদিতি বলেন, ‘আমার কাছে বিচ্ছেদটা সত্যিই ছদ্মবেশে আশীর্বাদ হয়ে এসেছিল।’
উদিতি জানান, করোনাকালে লকডাউনে সাবেক প্রেমিকের সঙ্গে তারা নোয়া নামে একটি গোল্ডেন রিট্রিভার দত্তক নিয়েছিলেন। পরে কুকুরটির দেখভাল, ঘর পরিষ্কার রাখা ও দৈনন্দিন অভ্যাস নিয়ে দুজনের মধ্যে প্রায়ই মতবিরোধ হতো।
সাবেক প্রেমিকের সঙ্গে বয়সের ব্যবধানও সম্পর্কে প্রভাব ফেলেছিল বলে জানান উদিতি। তার অভিযোগ, সঙ্গী প্রায়ই তাকে নিরুৎসাহিত করতেন এবং বিভিন্ন বিষয়ে কর্তৃত্ব দেখানোর চেষ্টা করতেন।
তবে সম্পর্ক ভেঙে যাওয়াকে জীবনের শেষ বলে মনে করেন না উদিতি। তার মতে, সব চেষ্টা করেও কখনো কখনো সময় ও পরিস্থিতির কারণে একটি সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব হয় না।
২০১৯ সালে উদিতি ও কর্ণের সম্পর্কের শুরু। ‘বিগ বস ২০’-তে উদিতি জানান, ইনস্টাগ্রামে কর্ণকে বার্তা পাঠানোর পর তাদের পরিচয় ও যোগাযোগ বাড়ে। প্রায় দুই মাস নিয়মিত কথা বলার পর সম্পর্কে জড়ান তারা।


























