Dhaka , Thursday, 7 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু সৌদি আরবে নিহত দুর্গাপুরের শ্রমিক আল আমিনের মরদেহ দেশে আনতে উদ্যোগ নিলেন ডেপুটি স্পিকার পাইকগাছায় খালে অবৈধ নেট পাটা অপসারণে প্রশাসনের অভিযান চট্টগ্রামের কর্মমুখী শিক্ষার মান উন্নয়নে কসোভোর সাথে কাজ করতে চান চসিক মেয়র ডা. শাহাদাত এসডিএফ-এ চরম অস্থিরতা: চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে কর্মকর্তাদের কর্মবিরতি শেরপুরের ঝিনাইগাতীতে বনখেকুদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ রামুর খুনিয়া পালংয়ের মাদককারবারী আরিফ চট্টগ্রাম শহরে ইয়াবাসহ আটক পাঁচবিবির নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল অপরিষ্কার ও খাল ভরাটের কারণে রূপগঞ্জে জলাবদ্ধতায় ভোগান্তিতে সাধারণ মানুষ ও টেক্সটাইল মালিক। কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: জব্দকৃত প্যান্ট পিসের বাজারমূল্য ৩০ লাখ টাকা কালীগঞ্জ ও তারাগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান: পরিবেশ বিধ্বংসী ইটভাটায় র‍্যাবের হানা রূপগঞ্জে নিরাপদ খাদ্য রপ্তানির লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঝালকাঠি সদরে হাম-রুবেলার প্রাদুর্ভাব: চিকিৎসা নিয়েছে ৭৩, বাড়ছে নতুন ভর্তি স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা দুর্গাপুরে ধান পাহাড়া দিয়ে বাড়ি ফেরা হলো না যুবকের, হাতি কেড়ে নিল প্রাণ মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ জমির বাহিনীর প্রধান জলদস্যু জমিরকে আটক করেছে কোস্ট গার্ড চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রামুতে কৃষক কৃষাণীদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা চবিতে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি, নেতৃত্বে রোমান-সবুজ  পাইকগাছায় বিপুল পারশে পোনা জব্দ; শিবসা নদীতে অবমুক্ত নরসিংদী সংঘবদ্ধ চক্রের চার সদস্য গ্রেফতার করেছে ডিবি নিরাপদ খাদ্য উৎপাদনের বার্তা নিয়ে পাঁচবিবিতে কৃষি কংগ্রেস লক্ষ্মীপুরে স্ত্রীর দেওয়া শর্ত মানতে না পেরে স্বামীর আত্মহত্যা নোয়াখালীতে সিএনজি ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নিরাপত্তাহীন শাটল যাত্রা: পাথরের আঘাতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন চবি ছাত্রী  মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা লুট সাংবাদিক জি.কে. রাসেলের বিরুদ্ধে অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট সংবাদের প্রতিবাদ ও নিন্দা

বিএনপি সরকার গঠন করলে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত রাজাপুর-কাঁঠালিয়া গড়বো: গোলাম আজম সৈকত

  • Reporter Name
  • আপডেট সময় : 07:44:32 pm, Wednesday, 5 November 2025
  • 108 বার পড়া হয়েছে
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা গোলাম আজম সৈকত বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যদি সরকার গঠন করে তাহলে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, দখলবাজ, মাদক ও সন্ত্রাসীদের রাজাপুর ও কাঁঠালিয়ায় কোনো স্থান হবে না—এই কথা আমি আপনাদের দিচ্ছি।
তিনি বলেন, “একটি উন্নত মডেল রাজাপুর-কাঠালিয়া গড়ার লক্ষ্যে একজন ভালো ও সৎ মানুষকে চেয়ারম্যান ও সংসদ সদস্য নির্বাচিত হওয়া দরকার। আপনারা দেখেছেন, দীর্ঘ ১৫ বছর ধরে এই অঞ্চলে একজন ভোট চুরি করা এমপি সৈরাশাসন করে জনগণকে নির্যাতন করেছেন। রাজাপুর-কাঁঠালিয়া উপজেলায় কোনো উন্নয়নের ছোঁয়া দীর্ঘ ১৫ বছরে লাগেনি। কিন্তু পূর্বে যখন বিএনপি ক্ষমতায় ছিল, তখন রাস্তাঘাট, ব্রিজ, স্কুল-কলেজসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ আমরা করেছি।”
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে কাঁঠালিয়া উপজেলার ৫নং শৌলজালিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা শীর্ষক আলোচনা সভা ও ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রস্তুতি সভায় প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।
গোলাম আজম সৈকত বলেন, “বিষখালী নদীর ভাঙনে রাজাপুর-কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন এলাকার মানুষ নিঃস্ব হয়ে গেছে। তাদের নিজের মাথা গোঁজার ঠাঁই নেই। তাদের বসতঘর, ফসলি জমি, এমনকি কবরস্থানও নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আওয়ামী লীগ সরকার নতুন বেড়িবাঁধ নির্মাণ করা তো দূরের কথা, পুরনো বাঁধেরও সংস্কার করেনি। তারা মানুষের কষ্ট দেখেও কিছুই করেনি।”
তিনি বলেন, “যারা মানুষের কষ্ট দেখেও তাদের পাশে ছিল না, তারা এখন কোথায়? তাদের মা নেত্রী এক কাপড়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। যদি আর মাত্র ২৫ মিনিট সময় পেত বাংলার আপামর জনতা, তাহলে জানি না তার অবস্থা কী হতো। এগুলোই তার প্রাপ্য ও কর্মের ফল।”
গোলাম আজম সৈকত আরও বলেন, “ঠিক সেইরকম ৫ আগস্টের পর রাজাপুর-কাঠাঁলিয়ার কিছু বিএনপি নেতাও আছেন—যারা নির্যাতন করেছেন, চাঁদাবাজি করেছেন। তবে তারা ৫ আগস্টের কথা ভুলে গেছেন। তাদের শিক্ষা নেওয়া উচিত ৫ আগস্টের ঘটনাপ্রবাহ থেকে। এই সব কারণেই আজ রাজাপুর-কাঁঠালিয়ার বিএনপির মধ্যে বিভাজন তৈরি হয়েছে। একজন রাজাপুরে, একজন কাঁঠালিয়ায়—এরা কেউই বিএনপির মূল ধারার সঙ্গে নেই। তাদের নিয়ে আরেক নেতা চলতে পারছেন না। এই সকল কারণে আজ ঝালকাঠি-১ আসন মনোনয়ন থেকে বঞ্চিত অবস্থায় আছে।”
এছাড়াও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মিজানুর রহমান আকন, সাবেক সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন কিসলু সিকদার, সাবেক সহ-সভাপতি খায়রুল ইসলাম খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান ফুল, স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার সহ-সভাপতি গোলাম কবির, কাঁঠালিয়া উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, কাঁঠালিয়া উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল মালেক তালুকদার, কৃষক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম, কাঁঠালিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি জাকির হোসেন পান্না মুন্সী, কাঁঠালিয়া উপজেলা মহিলা দলের সভানেত্রী লীনা পারভীন এবং জিয়া মঞ্চ কাঁঠালিয়া উপজেলার সভাপতি এইচ. এম. বাদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু

বিএনপি সরকার গঠন করলে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত রাজাপুর-কাঁঠালিয়া গড়বো: গোলাম আজম সৈকত

আপডেট সময় : 07:44:32 pm, Wednesday, 5 November 2025