
মোঃ রাজু তালুকদার, ঝালকাঠি জেলা প্রতিনিধি,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত মহাসচিব জনাব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন ঝালকাঠির দুই কৃতি সন্তান।
আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রফিকুল ইসলাম জামাল ভাই এবং ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর-নলছিটি) আসনের মাননীয় সংসদ সদস্য জনাবা ইসরাত সুলতানা ইলেন ভূট্টো।
সাক্ষাৎকালে নেতৃদ্বয় দলের এই দুঃসময়ে সাংগঠনিক দক্ষতা ও রাজপথে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য ভারপ্রাপ্ত মহাসচিবকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সাথে ঝালকাঠি জেলার সাংগঠনিক অবস্থা ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ ঝালকাঠি-১ ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্যদ্বয়কে অভিনন্দন জানান এবং এলাকার উন্নয়নে ও দলকে আরও সুসংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সাক্ষাৎকালে জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


























