Dhaka , Tuesday, 5 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
হত্যা মাদকসহ ডজন মামলার পলাতক আসামি রূপগঞ্জে গ্রেফতারের পর পুলিশের উপর হামলা করে সন্ত্রাসী শামীমকে ছিনতাই, অভিযানে গ্রেফতার-১৩ রূপগঞ্জে ১১ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার হত্যা মাদকসহ ডজন মামলার পলাতক আসামি রূপগঞ্জে গ্রেফতারের পর পুলিশের উপর হামলা করে সন্ত্রাসী শামীমকে ছিনতাই, অভিযানে গ্রেফতার-১৩ দুর্গাপুর সাংবাদিক সমিতির আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে তারেক রহমানের সরকার অত্যন্ত আন্তরিক: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল রাঙ্গামাটিতে ছাত্রদলের নবঘোষিত জেলা কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষ নগরীর জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন মেয়র রূপগঞ্জে সড়ক নির্মাণ কাজের অনিয়ম, কাদাযুক্ত মাটি ও পুরনো পিচসহ নিম্নমানের মালামাল ব্যবহারের অভিযোগ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, আটক-২ রূপগঞ্জে তারাবো পৌরসভায় মাদক, চুরি ও ছিনতাই নির্মূলে সচেতনতামূলক সভা মধুপুরের আউশনারা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিকির বিল খাল খনন কাজের উদ্বোধন পাইকগাছায় প্রস্তাবিত ফায়ার স্টেশন নির্মাণস্থল পরিদর্শন জলাবদ্ধতা মোকাবিলায় কঠোর অবস্থানে চসিক মেয়র লালমনিরহাট বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নতুন আঙ্গিকে শ্রেণীকক্ষ ও প্লে স্টেশনের উদ্বোধন কালভার্ট নির্মাণে বিকল্প সড়ক নেই দুর্ভোগে দুই ইউনিয়নের হাজারো মানুষ মধুপুরে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নগরীতে নিষিদ্ধ সংগঠনের গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা,১৪ জন গ্রেপ্তার নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ: নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই যেন রোগী, গত দুই দশকে স্বাস্থ্য সেবার বেহাল অবস্থা ফরিদপুরের চরভদ্রাসনে ৬ কি.মি. খাল খনন কর্মসূচী উদ্বোধন সম্পন্ন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন সাজ্জাদ হোসেন শাওন   টাঙ্গাইলের মধুপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত নারীদের সঙ্গে মতবিনিময়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন আজিজুল হক আজিজ নীরবতা নয়, প্রতিবাদ-পাইকগাছায় ইভটিজিং বিরোধী সচেতনতা সভা চট্টগ্রাম প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত… স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত খুললো চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা :- আবু সুফিয়ান এমপি শ্রীপুরের আমতৈল গ্রামের সহিংসতা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মাগুরা এক আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানঃ শান্তি বজায় রাখার আহ্বান নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর রাজাপুরে ইয়াবাসহ বিএনপি সভাপতির ছেলে আটক

বায়তুল মুকাররমকে দৃষ্টিনন্দন মসজিদে রূপান্তর করা হবে- ধর্ম উপদেষ্টা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:57:34 pm, Tuesday, 31 December 2024
  • 123 বার পড়া হয়েছে

বায়তুল মুকাররমকে দৃষ্টিনন্দন মসজিদে রূপান্তর করা হবে- ধর্ম উপদেষ্টা।।

বরিশাল।।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন-
বায়তুল মুকাররমকে দৃষ্টিনন্দন মসজিদে রূপান্তর করা হবে। এ লক্ষ্যে শতকোটি টাকার উন্নয়ন প্রকল্প প্রস্তাব তৈরি করা হয়েছে। একনেকের অনুমোদন পেলে প্রকল্পের কাজ শুরু হবে।

আজ দুপুরে বরিশাল ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ইমাম-মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদটিকে মসজিদে নববীর আদলে নতুনভাবে তৈরি উদ্যোগ নেওয়া হয়েছে। কুয়েত চ্যারিটি হতে প্রাপ্ত ১০ কোটি টাকা তহবিলে জমা আছে। এটাকা দিয়ে কাজ শুরু করা হবে। এর অতিরিক্ত অর্থ প্রয়োজন হলে স্থানীয়ভাবে সেটা সংগ্রহ যাবে।

প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে ধর্ম উপদেষ্টা বলেন,  নিজেকে যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। প্রশিক্ষণের মাধ্যমে মানুষের সক্ষমতা বৃদ্ধি পায় এবং দক্ষতা শানিত হয়। একারণে প্রশিক্ষণের প্রতি মনযোগী হতে হবে। প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদেরকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

ড. খালিদ বলেন, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে যারা প্রশিক্ষণ গ্রহণ করে থাকে তাদেরকে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট থেকে সুদমুক্ত ঋণ দেওয়া হয়ে থাকে। এখন থেকে ঋণ নিয়ে স্বাবলম্বী হওয়ার সুযোগ রয়েছে। এ ট্রাস্টের ঋণ আদায়ের হার শতভাগ, কোন খেলাপী ঋণ নেই।

ড. খালিদ আরো বলেন, ইমাম-মুয়াজ্জিনদের জন্য একটি বেতনস্কেল তৈরি করছে ধর্ম মন্ত্রণালয়। সরকারি কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মসজিদগুলোতে ইমাম-মুয়াজ্জিনদের বেতন কাঠামোতে তারতম্য রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের ইমামের বেতন-ভাতা সমান নয়। একারণে ২০১৫ সালের সরকারি বেতনস্কেলকে সামনে রেখে ইউনিফাইড(একীভূত) বেতন কাঠামো তৈরি করা হবে। এবিষয়ে কাজ চলছে।  যথাদ্রুত সম্ভব বেতনস্কেল প্রস্তুত করে মন্ত্রিপরিষদে পেশ করা হবে এবং মন্ত্রিপরিষদের অনুমোদনক্রমে গেজেট আকারে প্রকাশ করা হবে। বেসরকারি যেসকল মসজিদের তহবিলে টাকা আছে তাদেরকে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে এই বেতনস্কেল বাস্তবায়নে অনুরোধ করা হবে। এর মধ্য দিয়ে তাদের জীবনমানের উন্নয়ন ঘটবে।

ইমাম-মুয়াজ্জিনদের উদ্দেশে ধর্ম উপদেষ্টা বলেন, আপনারা হলেন তৃণমূল পর্যায়ে ইসলামের প্রতিনিধি। আপনারা সামাজিক শক্তির প্রতিভূ। এই সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ করা সম্ভব হলে দেশের জন্য বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।

যাকাত বোর্ডের কর্মকাণ্ড তুলে ধরে উপদেষ্টা বলেন,    যাকাত বোর্ড পুনর্গঠণ করা হয়েছে। এ বছর যাকাত বোর্ড হতে ১১ কোটি টাকা গরীব-দুস্থদের মধ্যে বিতরণ করা হবে। আগামী বছর যাকাত আদায়ে লক্ষ্যমাত্রা ২৫ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। উপদেষ্টা সরকারি যাকাত ফান্ডে যাকাতের অর্থ প্রদানে আহ্বান জানান।

জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গর্ভনর সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী এবং মাওলানা শাহ মোঃ নেছারুল হক ও ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ নূরুল ইসলাম প্রমূখ।

এ অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমিতে প্রশিক্ষণরত ইমাম-মুয়াজ্জিন ও মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের শিক্ষকমন্ডলিসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হত্যা মাদকসহ ডজন মামলার পলাতক আসামি রূপগঞ্জে গ্রেফতারের পর পুলিশের উপর হামলা করে সন্ত্রাসী শামীমকে ছিনতাই, অভিযানে গ্রেফতার-১৩

বায়তুল মুকাররমকে দৃষ্টিনন্দন মসজিদে রূপান্তর করা হবে- ধর্ম উপদেষ্টা।।

আপডেট সময় : 12:57:34 pm, Tuesday, 31 December 2024