Dhaka , Saturday, 7 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ ভবনের একাধিক কক্ষে চুরি, উদ্বিগ্ন স্থানীয়রা গণহত্যাকারীদের এই দেশে রাজনীতির সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র রক্ষায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী সীতাকুণ্ডে মাইশার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জড়িত ঘাতক লরি চালক গ্রেফতার টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি রূপগঞ্জে জামায়াতে ইসলামী’র মেয়র প্রার্থী’র প্রচারণা শুরু রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় পুলিশ সদস্যের ওপর হামলা দুই আন্তর্জাতিক আয়োজন সামনে রেখে নতুন রূপে সাজানো হবে সিলেট স্টেডিয়াম কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক হাসানের ছয় উইকেটের পরও চাপে বাংলাদেশ, দিন শেষে ২৬৮ রানে পিছিয়ে স্বাগতিকেরা গায়ের জোরে দেশ চালাচ্ছে সরকার:নাহিদ ইসলাম দীঘিনালার পনছড়ি বন বিহারে চতুর্থবারের মতো কঠিন চীবর দান অনুষ্ঠিত কারো গোলায় নয়, ঘরে ঘরে সুফল পৌঁছে দিতে কাজ করছেন শিরিন: নতুন বরাদ্দ নিয়ে নগরজুড়ে স্বপ্নবুনন চলছে ধর্মপাশায় পলাতক এক আসামি গ্রেপ্তার মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের পর্তুগিজ সমাজে ইন্টিগ্রেশনে দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব নোয়াখালীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ

বাড়ছে আখের দাম কমছে চিনিকলের লোকসান।।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:18:38 am, Thursday, 28 November 2024
  • 267 বার পড়া হয়েছে

বাড়ছে আখের দাম কমছে চিনিকলের লোকসান।।

আবু তালেব
লালপুর -নাটোর- প্রতিনিধি।।
    
আখের দাম বাড়ায় পাল্টে গেছে নাটোরের দুটি চিনিকলের লোকসানি চিত্র। টানা ১৫ বছর পর গত মৌসুমে একটি চিনিকল মুনাফা করেছে ২০ কোটি টাকা। অপরটি লোকসান কমিয়েছে ৬ কোটি। গত ৩ বছরে প্রতিমণ আখের দাম ১২০ টাকা বাড়ানোর কারণে এই সুফল মিলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নাটোরের লালপুর উপজেলার নর্থবেঙ্গল চিনিকলে আখ মাড়াই শুরু হয়েছে গত ১৫ নভেম্বর। আর সদর উপজেলার নাটোর চিনিকলে শুরু হবে ২৯ নভেম্বর। তাই এই চিনিকলে চলছে শেষ মুহূর্তের মেরামতের কাজ।
আখ সংকটের কারণে গত ১৫ বছর টানা লোকসান গুনেছে চিনিকল দুইটি। তবে গত মৌসুমে ১ লাখ ৮৮ হাজার ৬৩৪ মেট্রিক টন আখ মাড়াই করে ১০ হাজার ৬৬৭ মেট্রিকটন চিনি উৎপাদনের মাধ্যমে ২০ কোটি লাভ করেছে নর্থবেঙ্গল চিনিকল। আর নাটোর চিনিকল প্রায় ৬৯ হাজার ৮৪৪ মেট্রিক টন আখ মাড়াই করে ৩ হাজার ২১৫ টন চিনি উৎপাদনের মাধ্যমে লোকসান কমিয়েছে ৬ কোটি টাকা।
গত মৌসুমের চেয়ে এবার নাটোরে জেলায় আখের উৎপাদন বাড়ায় উৎপাদনের লক্ষ্যমাত্রাও বাড়ানো হয়েছে। নর্থবেঙ্গল চিনিকল ২ লাখ মেট্রিক টন আখ মাড়াই করে ১৫ হাজার মেট্রিক টন চিনি এবং নাটোর চিনিকল ৯০ হাজার মেট্রিক টন ৬ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ হোসেন ভূঁইয়া বলেন- আখের দাম বাড়ায় চাষিদের মধ্যে আখ চাষে আগ্রহ বাড়ছে। পর্যাপ্ত আখের সরবরাহ পেলে আসছে মৌসুমে নাটোর চিনিকল লাভের মুখ দেখবে।
কৃষকরা বলছেন, টানা ৩ বছর জেলার দুইটি চিনকল কর্তৃপক্ষ প্রতিমণ আখের দাম ১২০ টাকা বাড়িয়েছে। বর্তমানে তারা বিক্রি করছেন ২৪০ টাকায়। আগে আখের দাম পাওয়ারও নিশ্চয়তা ছিল না।
একদিকে আখের দাম বৃদ্ধি অন্যদিকে নগদ টাকায় বিক্রি করার সুযোগ মেলায় নিজেরা গুড় উৎপাদন না করে চিনিকলে আখ সরবরাহ করছেন। কৃষকরা বলেন, আখের দাম মণপ্রতি ১০০-১২০ টাকা বেড়েছে। মিলে ভালো দাম পাওয়া যাচ্ছে। এতে আখ চাষে লাভ বেশি হচ্ছে।
এদিকে চিনিকল বাঁচাতে স্থানীয় প্রশাসনও নিয়েছে কঠোর অবস্থান। দুইটি চিনিকল জোনে চাষ করা আখ থেকে গুড় উৎপাদন করতে দেয়া হবে না। তা নিশ্চিত করতে দুইজন ম্যাজিস্ট্রেটও নিয়োগ দেয়া হয়েছে।
নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাছুদুর রহমান বলেন, গতবছরের মতো এবারও অবৈধভাবে আখ মাড়াই করে গুড় উৎপাদন করতে দেয়া হবে না। এজন্য চিনিকল ভিত্তিক ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে।
উল্লেখ্য- নাটোরের দুইটি চিনিকল জোন এলাকায় চলতি মৌসুমে প্রায় সাড়ে ৩ লাখ মেট্রিক টন আখ উৎপাদনের আশা করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ ভবনের একাধিক কক্ষে চুরি, উদ্বিগ্ন স্থানীয়রা

বাড়ছে আখের দাম কমছে চিনিকলের লোকসান।।

আপডেট সময় : 05:18:38 am, Thursday, 28 November 2024