Dhaka , Tuesday, 24 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে চাচার ছুরিকাঘাতে আহত মাদ্রাসা ছাত্রের মৃত্যু পাইকগাছায় পুশবিরোধী অভিযান; ৪ চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা বায়েজিদে নাশকতার ষড়যন্ত্র: মহিউদ্দীন ও ‘সোর্স লিটন’সহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা পাইকগাছা থানার ওসির সঙ্গে মডেল প্রেসক্লাবের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে ৩ জন নিহত, আহত ২ ঈদগাঁওয়ের কালিরছড়ায় প্রশাসনের অভিযান: জব্দ ২ লাখ ঘনফুট অবৈধ বালু, উন্মুক্ত নিলামে বিক্রি ধর্মপাশার বৌলাম গ্রামে চীনা যুবককে বিয়ে করলেন কুশবু বেগম দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন প্রায় এক হাজার রোগী দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৭৯ বোতল ভারতীয় মদ জব্দ সন্তানদের সঠিক পরিচর্যাই উন্নত জাতি গঠনের মূল ভিত্তি: ডেপুটি স্পিকার মধুপুরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ কর্মসূচির উদ্বোধন রূপগঞ্জে ১১ ডিসেম্বর শুরু হচ্ছে ‘গোল হান্টার নাইট ফুটবল টুর্নামেন্ট’ সিজন-২, চ্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার টাকা রামুর ইয়াবাকারবারী কচ্ছপিয়ার মনির আহম্মেদ ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা নিয়ে আটক সাতকানিয়ায় এসআরবি-১৫-এর বিশেষ অভিযান, হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি মো. ফারুক গ্রেপ্তার ৪৪ তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের চট্টগ্রাম রেঞ্জে স্টাডি ট্যুর উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সীতাকুণ্ডে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার ঈদগাঁওয়ে দুই সন্তানের জননী গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ভান্ডারিয়ায় বাসে মানুষ পুড়িয়ে হত্যার প্রতিবাদে কাউখালীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নেত্রকোনার পূর্বধলায় মধ্যরাতের পুলিশি অভিযান, সাবেক ভাইস চেয়ারম্যানসহ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তার পাকিস্তান-শ্রীলঙ্কা-নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল শ্রীপুরে কুমার নদের ভাঙনে বিলীন হওয়ার শঙ্কায় পাবলিক টয়লেট খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আব্দুল আউয়াল কবির ডিসি জাহিদের উদ্যোগের প্রশংসা ফরেন সার্ভিস একাডেমির ডিজির দেশের প্রথম বিশ্বসুন্দরী এখন কোথায় ৯১ রানেই অলআউট বাংলাদেশ ‘সুপারইন্টেলিজেন্স’ নিয়ে মেটার সতর্কবার্তা মজুরি নিয়ে মালিক-শ্রমিক ঐকমত্য হয়নি, আবারও বসবে বোর্ড ধরলা নদী সংরক্ষণে স্থানীয় মতামত ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ তিন্দুর সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের পাশে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল মধুপুরের বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক আবু সাঈদ

বাঁশখালীতে ভিডিও করে সাহায্যের অভিনয় পরে টাকা ফেরত নেওয়ার অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 12:32:37 pm, Tuesday, 15 April 2025
  • 207 বার পড়া হয়েছে

বাঁশখালীতে ভিডিও করে সাহায্যের অভিনয় পরে টাকা ফেরত নেওয়ার অভিযোগ

চট্টগ্রাম জেলা প্রতিনিধি

দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মিনজিরীতলা এলাকায় মানবতার ফেরিওয়ালার মুখোশ পরে প্রতারণার অভিযোগ উঠেছে আতাউল বারি কাদেরী নামে এক যুবকের বিরুদ্ধে।

৩১ মার্চ, শারীরিকভাবে অসুস্থ ও অর্থকষ্টে জর্জরিত ফরিদুর রহমান সিকদার নামে এক বৃদ্ধকে ৩০ হাজার টাকা সাহায্য করছেন—এমন একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেন কাদেরী। ভিডিওতে দেখা যায়, বৃদ্ধের হাতে নগদ টাকা তুলে দিচ্ছেন তিনি এবং তাকে ক্যামেরার দিকে তাকিয়ে বলতে বলা হচ্ছে—”টাকা পেয়েছেন কি না!”

তবে ভিডিওর পরপরই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। গোপনে ধারণ করা এক ভয়েস রেকর্ডে শোনা যায়, ওই টাকা কেবল ভিডিওর জন্যই দেওয়া হয়েছিল এবং পরক্ষণেই তা কৌশলে ফেরত নিয়ে যান আতাউল বারি কাদেরী। রেকর্ডে তিনি স্বীকার করেন, “ভিডিও করেই টাকা ফেরত নিয়ে নেব, আগেই বলে দিয়েছিলাম। আমি শুধু চা খাওয়ার টা দিব বলছিলাম।”

ভুক্তভোগী পরিবার বিষয়টি নিয়ে থানায় লিখিতভাবে অভিযোগ আকারে দাখিল করেছেন বলে জানান ভুক্তভোগীর পরিবার।

অভিযুক্ত কাদেরীর ফেসবুক ঘেঁটে দেখা গেছে, তিনি প্রায়শই এমন অসহায় মানুষের পাশে থাকার ভিডিও পোস্ট করেন এবং সাহায্যের জন্য নিজের ব্যক্তিগত বিকাশ নম্বর শেয়ার করেন। এছাড়াও তার কিছু পোস্টে সহিংসতা বা হুমকির ইঙ্গিত পাওয়া গেছে। এক পোস্টে তিনি লেখেন—”বাজে কমেন্ট করলে এটা দিয়ে কোপাইবো”—যা সচেতন নাগরিকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।

অভিযোগ সম্পর্কে আতাউল বারি কাদেরী বলেন, “সব অভিযোগ মিথ্যা। আমি টাকা দিয়েছি, তারা আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে।”

এদিকে, স্থানীয়দের মধ্যে ঘটনার প্রতিবাদে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা বলছেন—মানবতার নামে প্রতারণা, অসহায় মানুষের কষ্টকে পুঁজি করে ব্যক্তিস্বার্থ হাসিল কোনোভাবেই মেনে নেওয়া যায় না।ঐই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে চাচার ছুরিকাঘাতে আহত মাদ্রাসা ছাত্রের মৃত্যু

বাঁশখালীতে ভিডিও করে সাহায্যের অভিনয় পরে টাকা ফেরত নেওয়ার অভিযোগ

আপডেট সময় : 12:32:37 pm, Tuesday, 15 April 2025