Dhaka , Monday, 11 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ভাড়াটিয়া কর্তৃক নারী বাড়িওয়ালী লাঞ্চিত, শ্লীতাহানীর চেষ্টার অভিযোগ স্বর্ণপদক অর্জনের পর আন্তর্জাতিক মঞ্চে “DEMON 71” টিম, মালয়েশিয়ায় অংশ নিতে যাচ্ছে জাতীয় বিজয়ী দল পুলিশ সপ্তাহে সিএমপির ভার্চুয়াল অংশগ্রহণ পরিবহন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে: মেয়র ডা. শাহাদাত যত্রতত্র ময়লা আবর্জনা ফেললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে :- মেয়র ডা. শাহাদাত হোসেন কৃষিতে বিপ্লব ঘটাবে খাল খনন কর্মসূচি: কুড়িগ্রামে ২ কিমি খালের উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অ্যাপলের বিরুদ্ধে প্রতিযোগিতাবিরোধী অভিযোগে মামলা করল ‘রেভ’, শত কোটি ডলারের ক্ষতিপূরণ দাবি শিক্ষার মান ও দক্ষতার সংকট: বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় কতটা প্রস্তুত ভবিষ্যতের জন্য? শৈশবের পরও টিকা জরুরি, প্রাপ্তবয়স্কদের জন্য ৫টি গুরুত্বপূর্ণ ভ্যাকসিন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৩০০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি স্বাধীনভাবে কাজ করতে না পারায় গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা তলানিতে ক্রিস্পি চিলি পটেটো তৈরির রেসিপি জেনে নিন আবুধাবিতে বাংলাদেশ সমিতি ইউএই কেন্দ্রীয় কমিটির এজিএম অনুষ্ঠিত চ্যাটের মাধ্যমেই ভিডিও খোঁজার সুযোগ দিচ্ছে ইউটিউব, আসছে এআই ফিচার ‘Ask YouTube’ অপ্রাপ্তবয়স্ক অবস্থায় হজ করলে কি ফরজ হজ আদায় হবে? ইসলামি বিধান কী বলে লাইফ সাপোর্টে অভিনেত্রী কারিনা কায়সার, উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার চেষ্টা মিরাজের ঘূর্ণিতে আবারও বাংলাদেশের দাপট, টেস্টে পাকিস্তানের বিপক্ষে ২৭ রানের লিড ইরান হরমুজ প্রণালীতে সাবমেরিন মোতায়েন করেছে। টিসিবির ট্রাকসেল শুরু কাল, ৭২০ ট্রাকে মিলবে ৩ পণ্য সীমান্ত হত্যা রোধে শক্তিশালী কূটনৈতিক অবস্থান জানান দিতে হবে: আসিফ মামুহদ রাতের মধ্যে ১৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস পাইকগাছায় রিপ্রেজেন্টেটিভদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, গ্রেপ্তার ৫  ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হাতিয়ার জেলেরা ১৫ বিজিবি’র ধাওয়ায় ৪৪০০ পিস ইয়াবা ফেলে পালালো চোরাকারবারীরা: কুড়িগ্রাম সীমান্তে বড় অভিযান রামুতে স্কুল পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ রামুতে চাঞ্চল্যকর ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন করলেন এসআই মোঃ শওকত জামিল : গ্রেফতার ৩ হাতিয়াতে শুল্ক-কর ফাঁকি দেওয়া তেলসহ বোট জব্দ

বর্তমান সময়ে সাংবাদিকদের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:32:20 pm, Tuesday, 24 December 2024
  • 106 বার পড়া হয়েছে

বর্তমান সময়ে সাংবাদিকদের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।।

স্টাফ রিপোর্টার।।

বর্তমান সময়ে সাংবাদিকদের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। জনগণের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য পৌঁছানোর ক্ষেত্রে সরকার সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে। মঙ্গলবার -২৪শে ডিসেম্বর- সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম এসব কথা বলেন।

গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন- সংবাদ প্রচারের পূর্বে অবশ্যই তথ্যের সত্যতা যাচাই করতে হবে। তথ্যপ্রযুক্তির এই যুগে গুজব ও অপপ্রচার প্রতিরোধ করা একটি বড়ো চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সাব-এডিটরদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তিনি সংবাদ সম্পাদনার ক্ষেত্রে সাব-এডিটরদের আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, গণমাধ্যমকে শক্তিশালী করতে সরকার ইতোমধ্যে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছে। উপদেষ্টা গণমাধ্যম সংস্কার কমিশনে সুনির্দিষ্ট সংস্কার প্রস্তাব প্রদানের জন্য সাব-এডিটরদের প্রতি আহ্বান জানান। মতবিনিময় সভায় উপদেষ্টা জানান, ওয়েজবোর্ড বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।

সভায় ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নেতৃবৃন্দ বলেন, সাব-এডিটরদের পদোন্নতির ক্ষেত্রে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে। এর পাশাপাশি সাব-এডিটরদের দক্ষতা উন্নয়নে যুগোপযোগী প্রশিক্ষণ প্রয়োজন। সাব-এডিটরস কাউন্সিলের নেতৃবৃন্দ ওয়েজবোর্ড বাস্তবায়নে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

মতবিনিময় সভায় সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মুক্তাদির অনিক, সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান-সহ কাউন্সিলের সদস্যগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভাড়াটিয়া কর্তৃক নারী বাড়িওয়ালী লাঞ্চিত, শ্লীতাহানীর চেষ্টার অভিযোগ

বর্তমান সময়ে সাংবাদিকদের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।।

আপডেট সময় : 01:32:20 pm, Tuesday, 24 December 2024