Dhaka , Sunday, 6 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে মডেল প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে মতবিনিময় নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান International Day of Charity 2026 উপলক্ষে লিজেন্ড ফাউন্ডেশনের ফুড সার্ভিং প্রোগ্রাম অনুষ্ঠিত মাদক নয়, মাঠে ফিরুক তরুণরা—অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ। কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সড়ক সচল করলেন ডেপুটি স্পিকার: জনমনে স্বস্তি, কাটলো দীর্ঘ ভোগান্তি পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাটারি চালিত ভ্যান প্রদান শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী ইমন গ্রেফতার সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুরে দালালের ফাঁদে লিবিয়ায় প্রাণ গেল যুবকের,সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন সরাইলের গুনারায় মাদকের বিরুদ্ধে জনতার,বর্ণাঢ্য র‌্যালী নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নিন্দুকেরা কখনো উন্নত মানসিকতার হতে পারে না – এমপি খোকন তালুকদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে ঘটনাস্থলেই ১ জন পুলিশ কনস্টেবল নিহত দুই যুগের বেশি ইমামতি শেষে বিদায়, স্মৃতিতে থাকবেন মাওলানা মোস্তফা কামাল। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

বর্ণাঢ্য কর্মসূচিতে পালিত হবে ৪৭তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস

  • Reporter Name
  • আপডেট সময় : 04:44:20 pm, Thursday, 20 November 2025
  • 155 বার পড়া হয়েছে

ইবি প্রতিনিধি:

৪৭তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ২২ নভেম্বর দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় দিবস।

২২ নভেম্বর সকাল ১০টা ৪৫-এ বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ, দপ্তর, ইনস্টিটিউট ও হলসমূহ থেকে শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনে গিয়ে সমবেত হবে।

সকাল ১১টায় কেন্দ্রীয় ফুটবল মাঠে পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হবে। সকাল সাড়ে ১০টায় হলসমূহে পতাকা উত্তোলন করা হবে।

পতাকা উত্তোলন শেষে উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার ও বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির সভাপতি মিলে শান্তি প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা অনুষ্ঠিত হবে।

এরপর সকাল সাড়ে ১১টায় আনন্দ র‍্যালী শুরু হবে। র‌্যালিতে নেতৃত্ব প্রদান করবেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এছাড়াও উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও প্রশাসনিক দপ্তরের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং সকল বিভাগের শিক্ষার্থীরা। র‍্যালীটি শহীদ জিয়াউর রহমানের স্থাপিত ভিত্তির প্রস্তরে গিয়ে শেষ হবে।

সকাল ১১টা ৪০ মিনিটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্থাপিত ভিত্তি প্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

দুপুর ১২টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

দুপুর দেড়টায় বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয়ের উন্নতি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

দুপুর আড়াইটায় মিলনায়তনে ইরানি চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে মেইন গেট, প্রশাসন ভবন, ভিসি বাংলো, ভিত্তি প্রস্তর ও ডায়না চত্ত্বর ২১, ২২ ও ২৩ নভেম্বর আলোকসজ্জায় সজ্জিত করা হবে। এছাড়াও থাকবে আলপনা ও রঙিন পতাকা।

বিশ্ববিদ্যালয় দিবসের সফল আয়োজন নিশ্চিত করতে ক্যাম্পাসের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে মডেল প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে মতবিনিময়

বর্ণাঢ্য কর্মসূচিতে পালিত হবে ৪৭তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস

আপডেট সময় : 04:44:20 pm, Thursday, 20 November 2025