Dhaka , Sunday, 1 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে বিমোহিত দর্শক কুড়িগ্রাম সরকারি কলেজে জিপিএ-৫ প্রাপ্তিতে বড় ধস, ১১৯ থেকে নেমে ৪১ শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন প্রকৃতির মাঝে হারিয়ে গেলেন প্রভা, সঙ্গী কে? ব্যালন ডি’অর না জিতলেও ইয়ামালকে নিয়ে যে কারণে গর্বিত ফ্লিক অন্তঃসত্ত্বা নারীদের জন্য বড় দুঃসংবাদ বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যেসব শর্ত লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার ডেভিড ইমনের পরিবর্তে চাঁদাবাজির দায়িত্বে ছিলেন সানি, গ্রেপ্তার নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টের নির্বাচনে টিপু সেক্রেটারি, পাঁচ সদস্য নির্বাচিত রূপগঞ্জে নোয়াপাড়া বাজার ইয়াং স্টার্স মোহনার উদ্যোগে নৌভ্রমণ অনুষ্ঠিত পাইকগাছা পুলিশের অভিযানে অপহৃত দুই ব্যবসায়ী উদ্ধার; আটক ২ শ্রীপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টেকনাফে আলোচিত বোন হত্যা মামলার পলাতক প্রধান আসামি গ্রেপ্তার এইচএসসিতে ৯৯.০৭ শতাংশ পাস, সামসুল হক খান কলেজে জিপিএ-৫ পেয়েছে ২২৮ শিক্ষার্থী বরিশালে ফাঁকা কলেজ ক্যাম্পাস, পাশের হার ৪৪.৮৪: একজনও পাস করেনি ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রেসক্লাব পাইকগাছার জরুরি সভা অনুষ্ঠিত সাফল্যের ধারাবাহিকতায় আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ ওসির সঙ্গে প্রেসক্লাব পাইকগাছার সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ‘১১ দলীয় জোটের লংমার্চে দুর্নীতি- চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে রাজপথে নেমেছি- ভাঙ্গায় শফিকুর রহমান। গাইবান্ধায় কর্জে হাসানা ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত দীঘিনালায় ধানখেতের আইলে মিলল আহত গন্ধগোকুল, উদ্ধার করে চিকিৎসা দিচ্ছে বন বিভাগ শেরেবাংলার অসাম্প্রদায়িক আদর্শ অনুসরণের আহ্বান ববি উপাচার্যের : বাংলার বাঘ ফাউন্ডেশনের স্মরণসভা ও গুণিজন সংবর্ধনা সরকার গঠনের ১৫ দিন না যেতেই সরকারের সমালোচনা শুরু করেন জামাত- এমপি খোকন তালুকদারের ময়মনসিংহে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়, স্বাস্থ্যসেবাসহ মানবকল্যাণে কাজ করতে চান দুলাল উদ্দিন পূর্বধলায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ৪ পিস ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড তাহসিফের মৃত্যু: ‘আসল সত্য’ উদঘাটন চায় রাওয়া মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির আন্তজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, চট্টগ্রাম ও কুমিল্লায় অভিযান; ২টি মাইক্রোবাস ও ৬ লাখ টাকা মূল্যের ব্যাটারি উদ্ধার ডিসি জাহিদের উদ্যোগে চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক যাচ্ছে পুনর্ব্যবহারে ধর্মপাশায়,শিক্ষার্থীর ছেঁড়া জামা নিজ হাতে সেলাই করে দিলেন প্রধান শিক্ষক, প্রশংসায় ভাসছেন নাইলা বেগম

বরগুনায় চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট সময় : 03:05:23 pm, Thursday, 24 April 2025
  • 402 বার পড়া হয়েছে

বরগুনায় চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন

মোঃ আল আমিন মল্লিক 
বাংলাদেশের চিকিৎসা খাতের উন্নয়নে চীন সরকারের অনুদানে তিনটি ‘চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল’ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার।
এরই প্রেক্ষিতে দেশের অবহেলিত ও পিছিয়ে পড়া বরগুনা জেলায় একটি হাসপাতাল স্থাপনের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আজ বুধবার -২৩ এপ্রিল- বিকেল ৩টায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বরগুনা ফোরাম।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরগুনা ফোরামের সভাপতি আলহাজ্ব ডা. সুলতান আহমদ। সভাপতিত্ব করেন সহ-সভাপতি আলহাজ্ব আ.ন.ম বজলুর রহমান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাথরঘাটা ফোরামের সাধারণ সম্পাদক মাওলানা মোস্তাফিজুর রহমান শাহিন, তালতলি ফোরামের সহ-সভাপতি নোমান সিকদার। এছাড়াও উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলা ফোরামের সাধারণ সম্পাদক ইত্তিজা হাসান ফরিদ, জেলা ফোরামের প্রচার ও মিডিয়া সম্পাদক আবুল কালাম আজাদ, বামনা ফোরামের সহ-সভাপতি অ্যাডভোকেট মাসুম বিল্লাহ, সিনিয়র সাংবাদিক নাসির উদ্দিন নিলু, বামনা ফোরামের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বরগুনা একটি উপকূলীয় এবং অবহেলিত জেলা। এখানকার জনগণ দীর্ঘদিন ধরে উন্নত চিকিৎসাসেবার অভাবে দুর্ভোগ পোহাচ্ছে। তাই দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে বরগুনায় একটি চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল স্থাপন করা অত্যন্ত জরুরি।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য  রাখেন ঢাকা ফোরাম বরগুনার সম্মানিত সভাপতি বরগুনা ২আসনের বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত সংসদ পদপ্রার্থী জননেতা  জনাব ডাঃ মোঃ সুলতান আহমদ।
এ ব্যাপারে ডাঃ সুলতানা আহমদ সাহেব ঊর্ধ্বতম কর্মকর্তাদের সাথে সাময়িক  কথা বলেছেন, তারা তাকে আশ্বাস দিয়েছেন, তিনি দল মত নির্বিশেষে সকলকে এ ব্যাপারে ঐক্য থাকার আহ্বান জানিয়েছেন, খুব শীঘ্রই এ ব্যাপারে সরাসরি ঊর্ধ্বতম ও কর্মকর্তাদের সাথে বৈঠকে বসবেন বলে জানিয়েছেন। 
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সরকারের প্রতি আহ্বান জানান, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনগণের স্বাস্থ্যসেবার উন্নয়নের কথা বিবেচনা করে বরগুনাকে হাসপাতাল স্থাপনের জন্য চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হোক।
মানববন্ধনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং এতে স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একাত্মতা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে বিমোহিত দর্শক

বরগুনায় চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : 03:05:23 pm, Thursday, 24 April 2025