Dhaka , Monday, 2 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় ভাসমান হাসপাতালের উদ্বোধন করলেন এমপি; ৩ মাস সেবা পাবেন সুবিধাবঞ্চিতরা হলুদের সাজে তৌসিফ-সাফা, নতুন নাটকের দৃশ্য নাকি পারিবারিক অনুষ্ঠান? চট্টগ্রামে যুবদল কর্মী জীবন হত্যা মামলার প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩ পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত পাইকগাছায় পুলিশের তৎপরতায় খোয়া যাওয়া ৬ লাখ টাকা উদ্ধার শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা যোগদানের পরই মধুপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশংসিত ওসি ফজলুল হক মাটির স্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জৈব সারে ভর্তুকির আহ্বান ‎মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন নাবিকসহ ইরানি জাহাজ ছিনতাই করল সোমালিয়া জলদস্যুরা চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ পোশাকশিল্পে অস্থিরতার পেছনে ষড়যন্ত্রের আশঙ্কা শফিকুর রহমানের পাইকগাছায় দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প; চিকিৎসাসেবা পেলেন শত শত রোগী পবিত্র ধর্মগ্রন্থেই সম্প্রীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়া রয়েছে – জহির উদ্দিন স্বপন এখন যারা আন্দোলনের নামে সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে ডিবির অভিযানে দেশীয় তৈরি এলজি ও কার্তুজসহ একজন গ্রেপ্তার টেকনাফে এসআরবি-১৫ ও বিজিবির যৌথ অভিযান, ১ লাখ ২৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৪ আবুধাবি থেকে আনা স্বর্ণের ‘ডিম’ কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় ফেরত নেওয়ার চেষ্টা! কাস্টমস গোয়েন্দার জালে ৪ কোটি ৯১ লাখ টাকার ৬টি স্বর্ণের ডিম! ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি বরদাশত করা হবে না জিরো টলারেন্স নীতি ঘোষণা ভূমি প্রতিমন্ত্রীর সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ১৭৭ কারখানায় ছুটি ঘোষণা ধর্মপাশায় বোরো জমির মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর জাতীয় যুব দিবসে ঠাকুরগাঁওয়ে শ্রেষ্ঠ যুব সম্মাননা পেলেন অক্সিজেন এর প্রতিষ্ঠাতা ইমন কবে দলে ফিরতে পারেন দিবালা, জানালেন রোমা কোচ গাজীপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজারের দাবিতে শ্রমিক বিক্ষোভ, ভাংচুর-আগ্নসংযোগ কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের প্রায় ৭ ঘন্টা পর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ‎গাইবান্ধার সাঘাটায় ভূমি কর্মকর্তার অপসারণে বিক্ষোভ ও মানববন্ধন ভাঙ্গায় সরকারি জমি দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ দীঘিনালায় অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের মহড়া

বন্যায় ক্ষতিগ্রস্ত কামারচাকের ৫০০ পরিবার পেল রেড ক্রিসেন্টের সহায়তা

  • Reporter Name
  • আপডেট সময় : 08:19:43 pm, Monday, 14 September 2026
  • 69 বার পড়া হয়েছে

রাশেদ আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি,

চলতি বছরের জুলাইয়ে পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের উজিরপুরে মনু নদীর প্রতিরক্ষা বাঁধে বড় ধরনের ভাঙন দেখা দেয়। এতে সৃষ্ট বন্যায় নদীতীরবর্তী বিভিন্ন এলাকা প্লাবিত হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি ছিল কামারচাক ইউনিয়ন।

বন্যায় ক্ষতিগ্রস্ত ওই ইউনিয়নের ৫০০ পরিবারকে খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। প্রতিটি পরিবার পেয়েছে ৮ হাজার টাকা করে আর্থিক অনুদান। পাশাপাশি দেওয়া হয়েছে চাল, ডাল, চিনি, লবণ, সুজি ও এক লিটার সয়াবিন তেল।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে রাজনগরের কামারচাক ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।

রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার জেলা ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার জেলা ইউনিটের সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকশী মিছবাহ উর রহমান এবং রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদার।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, এম এ মুকিত, ফখরুল ইসলাম ও হেলু মিয়া, রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম সেলুন, সাধারণ সম্পাদক মাস্টার আব্বাস আলী এবং মৌলভীবাজার সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজল মাহমুদ।

‘তালিকা দলীয়ভাবে করা হয়নি’

অনুষ্ঠানে এম নাসের রহমান বলেন, এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারের পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও সহায়তা দেওয়া হয়েছে। কামারচাক ইউনিয়ন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় এবার রেড ক্রিসেন্টের পক্ষ থেকে এসব পরিবারের পাশে দাঁড়ানো হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা দলীয়ভাবে করা হয়নি উল্লেখ করে তিনি বলেন, রেড ক্রিসেন্টের লোকজন বাড়ি বাড়ি গিয়ে তালিকা প্রস্তুত করেছেন। তাঁর নির্বাচনী এলাকার প্রান্তিক ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি সংস্থাটিকে ধন্যবাদ জানান।

‘বাড়ি বাড়ি গিয়ে তালিকা’

রেড ক্রিসেন্ট সোসাইটি সূত্রে জানা যায়, বন্যার পর রাজনগর উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকার তালিকায় কামারচাক ইউনিয়নের নাম উঠে আসে। পরে রেড ক্রিসেন্ট সোসাইটির ঢাকা ও মৌলভীবাজার জেলা ইউনিটের সমন্বয়ে এবং উপজেলা প্রশাসনের সহায়তায় ইউনিয়নের বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করা হয়।

শ্যামেরকোনা, কড়াইয়া, নোয়াগাঁও, জালালপুর, গোবিন্দপুর, ইসলামপুর ও খাস প্রেমনগর গ্রামের ৫০০ পরিবারকে সহায়তার জন্য তালিকাভুক্ত করা হয়। বিকাশের মাধ্যমে প্রতিটি পরিবারকে ৮ হাজার টাকা করে দেওয়া হয়েছে। ৫০০ পরিবারের জন্য আর্থিক সহায়তার পরিমাণ ৪০ লাখ টাকা।

‘মুহূর্তেই পানিতে তলিয়ে যায় ঘরবাড়ি’

জুলাইয়ের আকস্মিক বন্যায় মনু নদীর তীরবর্তী বাসিন্দাদের অনেকের ঘরবাড়ি মুহূর্তের মধ্যে পানিতে তলিয়ে যায়। পানি দ্রুত বাড়তে থাকায় অনেকে পরনের কাপড় ছাড়া প্রয়োজনীয় কোনো জিনিসপত্র সঙ্গে নিয়ে বের হতে পারেননি।

বানের স্রোতে ধান-চাল, কাপড়চোপড়, আসবাবপত্রসহ ঘরের প্রয়োজনীয় সামগ্রী ভেসে যায়। অনেকের ঘরের টিন, হাঁস-মুরগি ও গবাদিপশুও পানির তোড়ে ভেসে যায়। পানিবন্দী মানুষ আশ্রয় নেন ওয়াপদা বাঁধ, আশ্রয়কেন্দ্র ও স্বজনদের বাড়িতে।

বন্যার পানিতে নষ্ট হয় ধানের বীজতলা, শাকসবজি ও বিভিন্ন ফসলের ক্ষেত। এতে নদীতীরবর্তী পরিবারগুলোকে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় ভাসমান হাসপাতালের উদ্বোধন করলেন এমপি; ৩ মাস সেবা পাবেন সুবিধাবঞ্চিতরা

বন্যায় ক্ষতিগ্রস্ত কামারচাকের ৫০০ পরিবার পেল রেড ক্রিসেন্টের সহায়তা

আপডেট সময় : 08:19:43 pm, Monday, 14 September 2026