Dhaka , Saturday, 29 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ব্রাহ্মণবা‌ড়িয়ার ঘটনা নিয়ে হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ ফরিদপুরে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে জামায়াতে-ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত। তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই, তদন্ত প্রতিবেদনে যা আছে নারায়ণগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র মজলিস চর্মরোগ বাড়াতে পারে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, সুস্থ ত্বকের জন্য সুষম খাবারের পরামর্শ সিদ্ধিরগঞ্জে তেলের লরির ধাক্কায় মিষ্টির দোকান কর্মচারী নিহত সিদ্ধিরগঞ্জে নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রামুতে প্রবাসী বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি : স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ সৌদি রিয়াল লুট, “বিশ্বের মুসলিম জাতির গৌরব মর্যাদা পুনরুদ্ধারের মেধাভিত্তিক ধর্মচর্চার বিকল্প নেই- সৈয়্যদ মিনহাজুর রহমান দুর্গাপুরে ক্ষেতমজুর সমিতির কর্মীসভা: মেহনতি মানুষের লড়াই জোরদারের ডাক শ্রদ্ধা ও ভালোবাসায় দুর্গাপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত অধিকার আদায়ের দাবিতে কলমাকান্দায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত নিটারে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার ও নেটওয়ার্কিং নিয়ে ব্যতিক্রমী আয়োজন রায়পুরে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, কলমাকান্দায় এক যুবকের কারাদণ্ড জুমার নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার না হওয়ায় এলাকাবাসীর ক্ষোভ শিক্ষার সঙ্গে মূল্যবোধ ও দেশপ্রেম জরুরি: ডিসি জাহিদ দাউদপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা রাজনগরে এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচি শুরু। রামগঞ্জে অভিমান করে তরুনীর আত্নহত্যা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে সিলেটে গিয়ে ৩ রোহিঙ্গা আটক রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগান ও ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার রূপগঞ্জের মুশরী-তেলিপাড়া-টানমুশরী সড়ক ধসে চলাচলের অনুপযোগী মধুপুরে জুমার নামাজ আদায় করলেন পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স দুর্গাপুরে নানা আয়োজনে বাংলাদেশ যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃক্ষ হত্যাকারীদের ছাড় নয়, ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ ডেপুটি স্পিকারের অবৈধ বালু উত্তোলন: কলমাকান্দায় ৩৯ নৌকা জব্দ, এক ব্যক্তির কারাদণ্ড ভাঙা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ধানবোঝাই হেন্ট্রলি খাদে, অল্পের জন্য রক্ষা পেলো চালক। কাউখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি আলী হোসেন, সম্পাদক আহসান হাবিব

ফরিদপুরে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে জামায়াতে-ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত।

  • Reporter Name
  • আপডেট সময় : 06:02:51 pm, Saturday, 29 August 2026
  • 11 বার পড়া হয়েছে

আহম্মেদ আল ইভান,

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে ফরিদপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুর ২ টায় ফরিদপুরের কবি জসীম উদসীন হলে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের মূল প্রতিপাদ্য ছিল— “শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়নে অনিবার্য”।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রীয় উপদেষ্টা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আতিকুর রহমান, কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। তিনি শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার, মর্যাদা, নিরাপদ কর্মপরিবেশ এবং শ্রমের যথাযথ মূল্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাঃ আজহারুল ইসলাম, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও ফরিদপুর অঞ্চল পরিচালক। মাওলানা মোঃ বদরউদ্দীন, প্রধান উপদেষ্টা ও জেলা আমির ফরিদপুর, এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, প্রফেসর আব্দুত তাওয়াব, কেন্দ্রীয় মজলিসে শুরায় সদস্য ও কেন্দ্রীয় উপদেষ্টা, এস,এম শাহজাহান, অঞ্চল সহকারী পরিচালক ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এম আবুল বাশার, ফরিদপুর জেলা সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।

বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও উন্নয়নে শ্রমজীবী মানুষের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ অনেক ক্ষেত্রে শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা, সামাজিক মর্যাদা ও অন্যান্য অধিকার থেকে বঞ্চিত হন। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ ভিত্তিক শ্রমনীতি বাস্তবায়নের প্রয়োজন রয়েছে।তারা আরও বলেন, শ্রমিক ও মালিকের মধ্যে পারস্পরিক দায়িত্ববোধ, ন্যায়সংগত আচরণ এবং শ্রমের যথাযথ মূল্য নিশ্চিত করা গেলে কর্মক্ষেত্রে সৌহার্দ্য ও উৎপাদনশীলতা বাড়বে। এ ক্ষেত্রে ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তারা মত দেন।

সমাবেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফরিদপুর জেলা শাখা ও জেলার অধীনস্থ সকল উপজেলা থেকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শ্রমজীবী মানুষ অংশগ্রহণ করেন। এছাড়া অন্যান্যদের মধ্যে শেখ সোলায়মান চরভদ্রাসন উপজেলা শাখা, মাওলানা নওশের আলী সভাপতি ভাঙ্গা উপজেলা শাখা, আমীর শিকদার সভাপতি মধুখালী উপজেলা শাখা, জাহিদ মোল্লা সভাপতি ফিরিদপুর সদর উপজেলা শাখা সহ ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক শ্রমব্যবস্থা গড়ে তোলা এবং ইসলামী শ্রমনীতির বাস্তবায়নে সাংগঠনিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবা‌ড়িয়ার ঘটনা নিয়ে হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ

ফরিদপুরে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে জামায়াতে-ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত।

আপডেট সময় : 06:02:51 pm, Saturday, 29 August 2026