Dhaka , Saturday, 18 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
এবার দেশে মুক্তি পেল ‘মাস্তুল’ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কি খেলবে এমবাপ্পে? জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, দুই যুদ্ধবিমান ধ্বংসের দাবি এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর শিক্ষার্থীদের রাজনৈতিক ট্যাগ দিয়ে হেনস্তা সভ্য রাষ্ট্রের পরিচয় নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু ,‌ নাগরিক সেবা এখন হাতের মুঠোয় বিচ্ছিন্নভাবে নয়, সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বানভাসি মানুষের পাশে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় দিনব্যাপী ত্রাণ বিতরণ মধুপুরে রথযাত্রা, অংশ নিলেন সহস্রাধিক ভক্ত গর্জনিয়ায় জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত সন্ত্রাস প্রতিরোধ দিবসে ঢাবি ছাত্রশিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন অনুষ্ঠিত নরসিংদীতে জুলাই শহীদ দিবস উদযাপন জুলাই শহীদ দিবস উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ সন্ত্রাসী মিন্টু বাহিনীর প্রধান মিন্টু আটক শুধু ত্রাণ বিতরণ নয়, সরকারের লক্ষ্য ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন করা :- বান্দরবানে ভুমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের ধান বীজ ও চারা দেয়া হবে, ১৫ দিনের মধ্যে শতভাগ গবাদি পশুকে টিকা দেওয়া হবে: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’:- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাইকগাছা পৌরসভার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য সাইট পরিদর্শন ইউএনওর উদ্যোগে দুই যুগের সংস্কারহীন সড়কের দুর্ভোগের অবসান; স্বস্তি এলাকাবাসীর রামগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার টানা বৃষ্টিতে রামগঞ্জে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি বিপাকে সাধারণ মানুষ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের। বঙ্গোপসাগর উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি রোহিঙ্গা নিহত কক্সবাজারে স্কুলছাত্র অপহরণ : রক্তাক্ত অবস্থায় উদ্ধার বন্যার্তদের সাহায্যার্থে বাঁশখালীতে ড্যাব, চট্টগ্রাম এর খাবার ও ঔষধ বিতরণ জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম সিএমপি’র শ্রদ্ধাঞ্জলি নিবেদন জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন: সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবর

ফরিদপুরে নিখোঁজের ৪দিন পরে রিকশা চালকের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:12:12 pm, Saturday, 4 January 2025
  • 187 বার পড়া হয়েছে

ফরিদপুরে নিখোঁজের ৪দিন পরে রিকশা চালকের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।।

মামুন মিঞা

সিনিয়র স্টাফ রিপোর্টার ফরিদপুর।।

ফরিদপুর সদরে নিখোঁজের ৪দিন পর হালিম শেখ -২৫- নামে এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

হালিম শেখ শহরের আলিপুর গোরস্থান এলাকার মৃত আব্দুর রব শেখের ছেলে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে হালিম ছিল মেজো। শনিবার -০৪ জানুয়ারি- দুপুরে শহরের চুনাঘাটা মডেল টাউন এলাকার নিহত হালিমের বন্ধুর ভাড়া বাসা থেকে বস্তাবন্দি অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় হালিমের বন্ধু রনি মোল্যার -২৫- স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার আব্দুল জলিল- অতিরিক্ত পুলিশ সুপার -ক্রাইম এন্ড অপস্- শৈলেন চাকমা, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো. আসাউদজ্জামানসহ পুলিশের বিভিন্ন শাখার কর্মকর্তাগন।

নিহতের স্বজনদের সাথে কথা বলে জানা যায়- ৩১ ডিসেম্বর-২০২৪ইং তারিখে আনুমানিক রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় হালিম। নিখোঁজের আগে ওইদিন রনির মোল্যার সাথে হালিমকে ঘুরতে দেখেছিল স্থানীয়রা।

শুক্রবার কোতয়ালি থানায় হালিমের নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরী করে পরিবারের সদস্যরা। আজ শনিবার সকালে হালিমের পরিবারের লোকজন শহরের চুনাঘাটা মডেল টাউনের মোঃ মোখলেসুর রহমানের বাড়ির ভাড়াটিয়া রনির বাসায় গিয়ে ভিতর থেকে দরজা  আটকানো দেখতে পায়। একপর্যায়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দুইচালা টিনের ঘরের ভিতরে হালিমের রিকশাটি দেখতে পায় নিহত হালিমের স্বজনরা।

এছাড়া ঘরের পেছনে মাটি ও বালু দিয়ে কিছু ঢেকে রাখা দেখতে পেয়ে থানা পুলিশকে বিষয়টি অবগত করলে- কোতয়ালী থানা পুলিশ শনিবার দুপুর ২টার দিকে মাটিতে পুঁতে রাখা প্লাষ্টিকের বস্তা দিয়ে মোড়ানো অবস্থায় হালিমের মৃতদেহটি উদ্ধার করে।

জানা যায়, রনি মোল্যা নরসিংদি জেলার রায়পুর এলাকার আব্দুল মতিনের ছেলে। মাত্র দেড় মাস আগে সে ফরিদপুর শহরের চুনাঘাটা এলাকার ভাড়া বাড়িতে উঠে।

স্থানীয়দের সন্দেহের বিষয়টি বুঝতে পেরে সকালেই রনি স্ত্রীকে রেখে বাসা থেকে পালিয়ে যায়। একটি রিকশা চুরির লোভে হালিম শেখকে তার বন্ধু হত্যা করে ঘরের পেছনে মাটির নিচে পুতে রাখে।

হালিমের রিকশার মালিক নূর ইসলাম জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে হালিম তাকে ফোনে জানায় সে রাতে গ্যারেজে যাবেনা, এক আত্মীয়র বাড়িতে বেড়াতে গেছে এবং পরেরদিন ফিরবে। আমরা জানতে পারি হালিমের বন্ধু রনি মোল্যা তাকে ভাড়া করে নিয়ে যায়। পরে রনির বাড়িতে এসেই তার লাশ দেখতে পেলাম।

ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল জানান, গত ৩১ ডিসেম্বর একসাথে ওয়াজ শুনে রিকশা চালক হালিম তার বন্ধু রনির সাথে চুনাঘাটার বাসায় যায়। এরপর থেকে তার সন্ধান না পেয়ে শুক্রবার কোতোয়ালি থানায় একটি সাধারন ডায়েরি  করে তার পরিবারের সদস্যরা।  এরপর হালিমের স্বজনদের সন্দেহের ভিত্তিতে অভিযান চালিয়ে হালিমের লাশ উদ্ধার করা হয়।

কোতোয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদদার জন্য মূল সন্দেহভাজন রনির স্ত্রীকে ঘটনাস্থল থেকে থানায় আনা হয়েছে।

পুলিশ সুপার বলেন, মরদেহের ঘাড়ে কোপের চিহ্ন রয়েছে। সম্ভবত তাকে কুপিয়ে হত্যার পরে এখানে পুঁতে রাখা হয়। শীঘ্রই রনিকে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন।

প্রসঙ্গত, একদিন আগেই একই এলাকা থেকে হুসাইন নামের ১৩ বছরের এক রিকশা চালকের লাশ উদ্ধার করে পুলিশ। এছাড়া আমিনুর রহমান নামে আরো এক রিকশা চালক গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার দেশে মুক্তি পেল ‘মাস্তুল’

ফরিদপুরে নিখোঁজের ৪দিন পরে রিকশা চালকের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।।

আপডেট সময় : 02:12:12 pm, Saturday, 4 January 2025