
এস এম রনি, স্টাফ রিপোর্টার,
ফতুল্লায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে মশক নিধন, খাল ও ড্রেন পরিষ্কার কর্মসূচি পালন করেছে ফতুল্লা থানা বিএনপি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের পাগলা রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুর নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে এলাকার আবর্জনা পরিষ্কারের পাশাপাশি এডিস মশার বংশবৃদ্ধি রোধে মশক নিধনের ওষুধ ছিটানো হয় এবং ড্রেন ও খাল পরিষ্কার করা হয়।
এ সময় ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হাজী শহীদুল্লাহ, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম আনিসুর রহমান, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজ, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ডি এম আহসান হাবীবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।


























