Dhaka , Monday, 7 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম রূপগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য হলেন কুলাউড়ার জাকির সিদ্দিকী জামাল পাইকগাছা-কয়রা-দাকোপের ১২৮ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত? ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা পৌরসভার সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান পাইকগাছায় সরকারি জমি উদ্ধারে সাফল্য: প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ​ডিজিটাল সম্পদ সুরক্ষায় সফল উদ্যোগ: নেপথ্যে তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান রামগঞ্জে অভিনব শপথ মসজিদ ছুয়ে মাদক ছাড়ার অঙ্গিকার বুলবুল হত্যা মামলায় শেখ সিফাতসহ ৭ আসামি কারাগারে পরিত্যক্ত ভবন অপসারণ ও মাঠ মাটি ভরাটের বিষয়ে বিদ্যালয় পরিদর্শনে ইউএনও নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে মডেল প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে মতবিনিময় নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান International Day of Charity 2026 উপলক্ষে লিজেন্ড ফাউন্ডেশনের ফুড সার্ভিং প্রোগ্রাম অনুষ্ঠিত মাদক নয়, মাঠে ফিরুক তরুণরা—অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ। কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা

প্রতিবাদী কণ্ঠের প্রতি শ্রদ্ধা: নলছিটি লঞ্চ ঘাটের নতুন নাম শহীদ ওসমান হাদি

  • Reporter Name
  • আপডেট সময় : 07:49:27 pm, Thursday, 25 December 2025
  • 94 বার পড়া হয়েছে
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থান–পরবর্তী রাজনীতিতে প্রতিবাদী কণ্ঠের প্রতীক হিসেবে পরিচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে ঝালকাঠির নলছিটির ঐতিহ্যবাহী লঞ্চ ঘাটের নতুন নামকরণ করা হচ্ছে।
নলছিটি লঞ্চ ঘাটের নতুন নাম হবে “শহীদ শরীফ ওসমান হাদি লঞ্চ ঘাট”। বর্তমানে ঘাটটির সংস্কার ও রংয়ের কাজ চলমান রয়েছে। সব কার্যক্রম সম্পন্ন হলে আগামী ২৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে লঞ্চ ঘাটটির উদ্বোধন করবেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক আব্দুল্লাহিল বাকী। এ প্রসঙ্গে তিনি বলেন, “নলছিটি অঞ্চলের নৌযাত্রীদের নিরাপদ ও সুশৃঙ্খল যাতায়াত নিশ্চিত করতে লঞ্চ ঘাটটি আধুনিকায়ন করা হচ্ছে। একই সঙ্গে জাতীয় পর্যায়ে আলোচিত একটি ঘটনার প্রেক্ষাপটে ঘাটটির নামকরণ করা হয়েছে, যাতে এটি শুধু একটি অবকাঠামো নয়, বরং ন্যায় ও প্রতিবাদের চেতনার স্মারক হিসেবেও বিবেচিত হয়।”
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত ৯টা ৩০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।
নলছিটি পৌর এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা জানান, এই নামকরণ নলছিটির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এর মাধ্যমে এলাকার মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম ন্যায়বোধ, প্রতিবাদ ও নাগরিক অধিকারের বিষয়ে আরও সচেতন হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
শহীদ শরীফ ওসমান হাদি ঝালকাঠির নলছিটি উপজেলার হাড়ীখালী গ্রামের মুন্সি বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে তাঁর সক্রিয় ভূমিকা তাঁকে জাতীয় পর্যায়ে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। পরবর্তীতে তিনি ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা করে সংগঠনটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন এবং ভারতীয় আগ্রাসনবিরোধী বক্তব্যে ছিলেন সোচ্চার।
তাঁর শাহাদাতের পর জন্মভূমিতে তাঁর নামে একটি গুরুত্বপূর্ণ স্থাপনার নামকরণকে নলছিটির মানুষ দেখছেন প্রতিবাদী রাজনীতির প্রতি সম্মান ও ইতিহাসের স্মারক হিসেবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রতিবাদী কণ্ঠের প্রতি শ্রদ্ধা: নলছিটি লঞ্চ ঘাটের নতুন নাম শহীদ ওসমান হাদি

আপডেট সময় : 07:49:27 pm, Thursday, 25 December 2025