Dhaka , Friday, 8 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু সৌদি আরবে নিহত দুর্গাপুরের শ্রমিক আল আমিনের মরদেহ দেশে আনতে উদ্যোগ নিলেন ডেপুটি স্পিকার পাইকগাছায় খালে অবৈধ নেট পাটা অপসারণে প্রশাসনের অভিযান চট্টগ্রামের কর্মমুখী শিক্ষার মান উন্নয়নে কসোভোর সাথে কাজ করতে চান চসিক মেয়র ডা. শাহাদাত এসডিএফ-এ চরম অস্থিরতা: চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে কর্মকর্তাদের কর্মবিরতি শেরপুরের ঝিনাইগাতীতে বনখেকুদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ রামুর খুনিয়া পালংয়ের মাদককারবারী আরিফ চট্টগ্রাম শহরে ইয়াবাসহ আটক পাঁচবিবির নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল অপরিষ্কার ও খাল ভরাটের কারণে রূপগঞ্জে জলাবদ্ধতায় ভোগান্তিতে সাধারণ মানুষ ও টেক্সটাইল মালিক। কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: জব্দকৃত প্যান্ট পিসের বাজারমূল্য ৩০ লাখ টাকা কালীগঞ্জ ও তারাগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান: পরিবেশ বিধ্বংসী ইটভাটায় র‍্যাবের হানা রূপগঞ্জে নিরাপদ খাদ্য রপ্তানির লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঝালকাঠি সদরে হাম-রুবেলার প্রাদুর্ভাব: চিকিৎসা নিয়েছে ৭৩, বাড়ছে নতুন ভর্তি স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা দুর্গাপুরে ধান পাহাড়া দিয়ে বাড়ি ফেরা হলো না যুবকের, হাতি কেড়ে নিল প্রাণ মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ জমির বাহিনীর প্রধান জলদস্যু জমিরকে আটক করেছে কোস্ট গার্ড চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রামুতে কৃষক কৃষাণীদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা চবিতে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি, নেতৃত্বে রোমান-সবুজ  পাইকগাছায় বিপুল পারশে পোনা জব্দ; শিবসা নদীতে অবমুক্ত নরসিংদী সংঘবদ্ধ চক্রের চার সদস্য গ্রেফতার করেছে ডিবি নিরাপদ খাদ্য উৎপাদনের বার্তা নিয়ে পাঁচবিবিতে কৃষি কংগ্রেস লক্ষ্মীপুরে স্ত্রীর দেওয়া শর্ত মানতে না পেরে স্বামীর আত্মহত্যা নোয়াখালীতে সিএনজি ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নিরাপত্তাহীন শাটল যাত্রা: পাথরের আঘাতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন চবি ছাত্রী  মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা লুট সাংবাদিক জি.কে. রাসেলের বিরুদ্ধে অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট সংবাদের প্রতিবাদ ও নিন্দা

প্রতিবন্ধী হয়েও হার মানেননি রিপন, অনুপ্রেরণা হয়ে পাশে দাঁড়ালেন ইউএনও

  • Reporter Name
  • আপডেট সময় : 04:39:33 pm, Wednesday, 22 October 2025
  • 211 বার পড়া হয়েছে

মো: আব্দুর রহিম, শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচরের রিপন মোল্লা জন্ম থেকেই বাক ও শারীরিক প্রতিবন্ধী। তবুও জীবনের সঙ্গে লড়াই থামাননি তিনি। কারও দয়ার আশায় বসে না থেকে প্রতিদিন নিজ হাতে পরিশ্রম করে উপার্জন করেন। সারাদিন পালেরচর বাজারসহ আশপাশের এলাকায় বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করেন এই সংগ্রামী মানুষটি।

রিপনের দৃঢ় ইচ্ছাশক্তি আর আত্মসম্মানের গল্প সম্প্রতি দেশের একটি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে জাজিরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাবেরী রায়ের। সংবাদটি দেখে তিনি ব্যক্তিগত উদ্যোগে রিপনের খোঁজ নেন।

প্রথমে ইউএনও সিদ্ধান্ত নিয়েছিলেন পালেরচর বাজারে রিপনের জন্য একটি দোকান নির্মাণ করবেন। কিন্তু রিপন জানান, প্রতিদিন বাজারে এসে দোকান চালানো তার জন্য শারীরিকভাবে কষ্টসাধ্য। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে তার বাড়িতেই একটি দোকান নির্মাণ করে দেওয়া হয় এবং দোকান চালু করতে প্রয়োজনীয় সব মালামালও সরবরাহ করা হয়। আজ বুধবার সেই দোকানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউএনও কাবেরী রায় নিজে।

স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল মিয়া বলেন, “রিপন আমাদের সবার অনুপ্রেরণা। প্রতিবন্ধী হয়েও সে কারও কাছে হাত পাতেনি। প্রশাসন তার পাশে দাঁড়িয়েছে—এটা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।”

আরেকজন প্রতিবেশী সালমা বেগম বলেন, “রিপন নিজের পরিশ্রমে জীবিকা চালায়। ইউএনও ম্যাডাম দোকান করে দেওয়ায় এখন ওর জীবন আরও সহজ হবে।”

জানতে চাইলে জাজিরা উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায় বলেন, “রিপনের গল্পটি জানার পর সত্যিই মুগ্ধ হয়েছি। সমাজে এমন মানুষই আসল অনুপ্রেরণা, যারা প্রতিবন্ধকতাকে জয় করে এগিয়ে যায়। উপজেলা প্রশাসন সবসময় এমন আত্মপ্রত্যয়ী মানুষদের পাশে থাকবে, যেন তারা মর্যাদার সঙ্গে বাঁচতে পারে।” মানুষের উদাহরণ হয়ে দাঁড়ানো এই রিপন মোল্লা এখন শুধু পালেরচরের নয়, গোটা জাজিরার গর্ব।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু

প্রতিবন্ধী হয়েও হার মানেননি রিপন, অনুপ্রেরণা হয়ে পাশে দাঁড়ালেন ইউএনও

আপডেট সময় : 04:39:33 pm, Wednesday, 22 October 2025