Dhaka , Wednesday, 26 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সুকেশকাণ্ড নিয়ে নীরবতা ভাঙলেন নোরা ফাতেহি রামগঞ্জের ফরিদ ভূঁইয়া একাডেমিতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপন রামগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত পোর্ট সিটি সাংবাদিকতা বিভাগের শিক্ষর্থীদের ফিল্ড ওয়ার্ক পলাশে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন মঈন খান মা-ছেলের নাচে মুগ্ধতা ছড়াল ইয়ামালের জন্মদিনের পার্টি মেয়েরা মাথায় হিজাব পরে, মনে নয়: হিজাব বিতর্কে ওয়েইসি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল ঝিনাইগাতীতে ১২ রবিউল আউয়াল উপলক্ষে দোয়া ও আলোচনা সভার অনুষ্ঠিত। বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সিএমপি’র সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) বড়কাপনে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ও শান্তি মোবারক র‍্যালি কলমাকান্দায় কৃষি প্রযুক্তি মেলার সমাপনী দিনে বিজয়ী কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ মহানবী (সা.)-এর আদর্শেই মানবিক সমাজ বিনির্মাণের আহ্বান: ভোলায় ঈদে মিলাদুন্নবীর আলোচনা চট্টগ্রামের ফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণা লক্ষ্মীপুরে সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধ মা বাবার ঠাঁই হয়নি ছেলেদের ঘরে জাজিরায় সীরাতুন্নবী উপলক্ষে ১১ দলীয় ঐক্য জোটের সীরাত র‍্যালি সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা? দীর্ঘদিনের দুর্ভোগের অবসান,ডেপুটি স্পিকারের  উদ্যোগে নতুন ঘর পেলেন দরিদ্র হাজং পরিবার কলমাকান্দায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ১, আহত ৩ দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদের গৌরবজনক অর্জন, রেঞ্জে দ্বিতীয়বার শ্রেষ্ঠ কলমাকান্দায় ক্ষোভ: সদ্য রোপণ করা ২০টি চারা গাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা নোয়াখালীতে ওলামা মাশায়েখদের সাথে মতবিনিময় সভা করলো জামায়াতে ইসলামী   মোবাইল কেনার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা চিলমারীতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, শিক্ষক পুলিশ হেফাজতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মাদারীপুর রাজৈরে ৫০০ পিস ইয়াবা উদ্ধার গ্রেফতার ১ অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…

পোর্ট সিটি সাংবাদিকতা বিভাগের শিক্ষর্থীদের ফিল্ড ওয়ার্ক

  • Reporter Name
  • আপডেট সময় : 08:02:28 pm, Wednesday, 26 August 2026
  • 1 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি,

চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ফটোজার্নালিজম কোর্সের শিক্ষার্থীদের দিনব্যাপী ফিল্ড ওয়ার্ক সম্পন্ন হয়েছে।

গত মঙ্গলবার নিয়মিত শিক্ষাক্রমের অংশ হিসেবে বিভাগের ৩১ ব্যাচের শিক্ষার্থীরা কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) ও ঐতিহাসিক শালবনবিহার পরিদর্শন করেন। ফিল্ড ওয়ার্কে শিক্ষার্থীদের নেতৃত্ব দেন কোর্স শিক্ষক ও বিভাগের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার শীল।

বার্ড পরিদর্শনকালে প্রতিষ্ঠানের বিভিন্ন স্থাপনা, পরিবেশ ও উন্নয়ন কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন বার্ডের অতিরিক্ত মহাপরিচালক আবদুল্লাহ আল মামুন ও উপপরিচালক অসীম কুমার সরকার। এ সময় তারা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং পল্লী উন্নয়ন ও গবেষণায় বার্ডের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। শিক্ষার্থীরা বার্ডের স্থাপনা ও পরিবেশের বিভিন্ন ছবি ক্যামেরায় ধারণ করেন।

পরে শিক্ষার্থীরা ঐতিহাসিক শালবনবিহার পরিদর্শন করেন। সেখানে প্রাচীন স্থাপনা, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও আশপাশের পরিবেশের ছবি ধারণের পাশাপাশি ঐতিহাসিক স্থাপনাকে ফটোজার্নালিজমের মাধ্যমে কীভাবে উপস্থাপন করা যায়, সে বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। ফিল্ড ওয়ার্কে শিক্ষার্থীরা আলোর ব্যবহার, বিষয় নির্বাচন, কম্পোজিশন, সঠিক মুহূর্ত ধারণ এবং ছবির মাধ্যমে গল্প বলার কৌশল হাতে-কলমে অনুশীলন করেন।

ফটোজার্নালিজম কোর্সের শিক্ষক সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার শীল বলেন, ফটোজার্নালিজম মূলত একটি ব্যবহারিক বিষয়। শ্রেণিকক্ষের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব পরিবেশে ছবি ধারণ ও পর্যবেক্ষণের অভিজ্ঞতা শিক্ষার্থীদের দক্ষতা ও সৃজনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শিক্ষার্থীরা জানান, ফিল্ড ওয়ার্কের মাধ্যমে তারা পাঠ্যবইয়ের বাইরের বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন। একজন ফটোসাংবাদিকের দৃষ্টিতে ঐতিহাসিক ও প্রাতিষ্ঠানিক পরিবেশ পর্যবেক্ষণের সুযোগ তাদের ভবিষ্যৎ পেশাজীবনে কাজে আসবে। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এই ধরনের বাস্তবভিত্তিক ফিল্ড ওয়ার্ক শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সাংবাদিকতা ও গণমাধ্যমের বাস্তব জগত সম্পর্কে গভীর ধারণা তৈরিতে সহায়ক হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সুকেশকাণ্ড নিয়ে নীরবতা ভাঙলেন নোরা ফাতেহি

পোর্ট সিটি সাংবাদিকতা বিভাগের শিক্ষর্থীদের ফিল্ড ওয়ার্ক

আপডেট সময় : 08:02:28 pm, Wednesday, 26 August 2026