Dhaka , Monday, 20 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নারায়ণগঞ্জে বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াডের উদ্বোধন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২০ এপ্রিল চট্টগ্রামের ‘ফুসফুস’খ্যাত সিআরবি রক্ষায় দিনভর উত্তাল জনতা সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে:- চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ্ব ফ্লাইটের উদ্বোধনকালে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর, ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট, আহত-৪ ছায়া সংসদ বিতর্কে স্ট্যামফোর্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চুরির রহস্য উদঘাটন: চোরাই মালামাল উদ্ধার, গ্রেফতার ৩ পাইকগাছায় হাম-রুবেলা ক্যাম্পেইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত বর্ষায় জলাবদ্ধতা কমাতে চসিকের খাল-নালা পরিষ্কার কার্যক্রম শুরু মধুপুরে শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত চট্টগ্রাম ওয়াসায় ২৩ বছরেও বাস্তবায়ন হয়নি বেগম জিয়া কর্তৃক ভিত্তি প্রস্তর স্থাপন করা প্রকল্প রামগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত লক্ষ্মীপুরে চাঞ্চল্যকর ইটভাটা শ্রমিক মিন্টু হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার লালমনিরহাটে হাম-রুবেলা প্রতিরোধে উদ্যোগ: টিকা পাবে দেড় লাখ শিশু শ্রীপুর থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত চাহিদার অর্ধেক বিদ্যুৎ সরবরাহ, ঝালকাঠিতে বেড়েছে লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ নলছিটি হদুয়া আইডিয়াল একাডেমিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা কুড়িগ্রামে র‍্যাব-১৩ অভিযানে প্রায় ২ মণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কুড়িগ্রামে র‍্যাবের বড় সাফল্য: শোবার ঘরের খাটের নিচে মিলল ৭৬ কেজি গাঁজা, আটক ১ র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-৬, খুলনা এর যৌথ অভিযানে চকবাজারে’র চাঞ্চল্যকর সাজিদ হত্যার পলাতক আসামি সহযোগীসহ গ্রেফতার সিএমপি’র ডিবি(উত্তর) বিভাগের অভিযানে ০১টি ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ আসামি গ্রেফতার প্রসঙ্গে চট্টগ্রাম এভিয়েশন ক্লাবের পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রী মীর হেলালের মধুপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত শরীয়তপুরে ড্রামে তেল বিক্রি, ভিডিও করায় সাংবাদিকদের উপর হামলা মধুপুরে অপরাধ পর্যবেক্ষণ ও মানবাধিকার সংস্থার সম্মাননা প্রদান বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন চট্টগ্রামের মেয়েদের বিশেষ গুণ আছে – এমপি হুমাম পত্নী সামানজার খান বন্দরে চাঁদা না পেয়ে দুইজনকে কুপিয়ে আহত নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল

পার্কভিউ হসপিটালে প্রথম এন্ডোস্কোপিক ব্রেইন টিউমারের সফল সার্জারি সম্পন্ন

  • Reporter Name
  • আপডেট সময় : 10:50:13 pm, Friday, 27 May 2022
  • 153 বার পড়া হয়েছে

পার্কভিউ হসপিটালে প্রথম এন্ডোস্কোপিক ব্রেইন টিউমারের সফল সার্জারি সম্পন্ন

এম. মতিন, চট্টগ্রাম।।

চট্টগ্রামে ১৯৭৮ সাল থেকে নিউরো সার্জারি অপারেশন শুরু হলেও দীর্ঘ ৪৩ বছর পর সরকারি এবং বেসরকারি হাসপাতাল গুলোর মধ্যে এই প্রথম পার্কভিউ হসপিটালে এন্ডোস্কোপিক ব্রেইন টিউমার সার্জারি সম্পন্ন হল।

আজ (২৭ মে) শুক্রবার ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস্ হাসপাতালের কনসালটেন্ট নিউরো সার্জন ডা. মোঃ ইসমাঈল হোসেনের নেতৃত্বে এ অপারেশন সম্পূর্ণ হয়। এ অপারেশনকালে উপস্থিত ছিলেন নিউরো সার্জন ডা. ফরহাদ আহমেদ, নিউরো সার্জন ডা. মঈনুদ্দীন জাহীদ, ডা. তৌহিদুর রেজা, ডা.রেজা ও ডা. খুরশীদ আনোয়ার।

এ অপারেশনে এনেস্থেশিওলজিস্ট হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ এনেস্থেশিয়া বিভাগের সহকারী অধ্যাপক ডা: নুরুল আজিম।

এ প্রসঙ্গে পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম বলেন,”চিকিৎসা ব্যবস্থা দিন দিন উন্নত এবং আধুনিক হচ্ছে। পার্কভিউ হাসপাতাল উন্নত চিকিৎসা ব্যবস্থার জন্য প্রয়োজনীয় সকল যন্ত্রপাতির সমন্বয় করে আধুনিক চিকিৎসা ব্যবস্থা রোগীদের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে সর্বদা চেষ্টা করে যাচ্ছে। আমরা পার্কভিউ হাসপাতালের পক্ষ থেকে জটিল এবং আধুনিক অপারেশন সম্পন্ন করার জন্য ডা. ইসমাঈল ও তার টিমকে ধন্যবাদ জানাই। এরই মাধ্যমে চট্টগ্রামে যুগান্তকারী চিকিৎসা ব্যবস্থার দ্বার উন্মোচন হলো।”

এ অপারেশন সম্পর্কে জানতে চাইলে নিউরোসার্জন ডা. ইসমাঈল বলেন, “আমি চট্টগ্রামের সন্তান। এ এলাকার মানুষের প্রতি দায়িত্ববোধ থেকে নিউরো সার্জারির উন্নত ও আধুনিক সেবার দ্বার উন্মোচন করার জন্য আমি সার্বক্ষণিক চেষ্টা করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় এ প্রথম চট্টগ্রামে মাথা না কেটে এন্ডোস্কোপি মেশিনের মাধ্যমে ব্রেইন টিউমারের অপারেশন সফলভাবে সম্পন্ন করলাম। এখন থেকে বৃহত্তর চট্টগ্রামের মানুষকে নিউরোসার্জারির অত্যাধুনিক অপারেশনের জন্য ঢাকা এবং বিদেশে আর যেতে হবে না। এতে রোগীরা আর্থিকভাবে সাশ্রয়ী হবে এবং দেশের অর্থ দেশেই থাকবে এবং দেশের অর্থনীতির চাকা আরো বেগবান হবে।”

এই সময় আরো উপস্তিত ছিলেন হেড অফ মার্কেটিং মোঃ জাহেদুল ইসলাম ও ওটি স্টাফগণ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াডের উদ্বোধন

পার্কভিউ হসপিটালে প্রথম এন্ডোস্কোপিক ব্রেইন টিউমারের সফল সার্জারি সম্পন্ন

আপডেট সময় : 10:50:13 pm, Friday, 27 May 2022