Dhaka , Friday, 17 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের। বঙ্গোপসাগর উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি রোহিঙ্গা নিহত কক্সবাজারে স্কুলছাত্র অপহরণ : রক্তাক্ত অবস্থায় উদ্ধার বন্যার্তদের সাহায্যার্থে বাঁশখালীতে ড্যাব, চট্টগ্রাম এর খাবার ও ঔষধ বিতরণ জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম সিএমপি’র শ্রদ্ধাঞ্জলি নিবেদন জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন: সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবর পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত মধুপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত রামগঞ্জে যথাযথ মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সম্পদের লোভে ওমান প্রবাসীর ওপর পৈশাচিকতা: ৫ দিন ঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন। জুলাই ঐক্যে ফাটল ধরলে ক্ষতি হবে সবার: পুলিশ সুপার জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের নগরীর মুরাদপুরে ফুটবল ম্যাচ চলাকালে ছুরিকাঘাতে যুবক আহত জুলাই শহীদ দিবস উপলক্ষে চরভদ্রাসনে আলোচনা সভা অনুষ্ঠিত। জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত ১২ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট ২০২৮ পর্যন্ত ইংল্যান্ডের কোচ থাকছেন টুখেল মসজিদে হামলার ছক, যুক্তরাজ্যে কিশোরের বিরুদ্ধে মামলা এখন কি স্বর্ণে বিনিয়োগের সময়? জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা

পাবনার বিভিন্ন বাজারে ও বাসস্ট্যান্ডে বেড়েছে পকেটমারের উৎপাত।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:45:08 am, Friday, 15 March 2024
  • 173 বার পড়া হয়েছে

পাবনার বিভিন্ন বাজারে ও বাসস্ট্যান্ডে বেড়েছে পকেটমারের উৎপাত।।

পাবনা প্রতিনিধি।।
পাবনার বিভিন্ন বাজারে বাসস্ট্যান্ডে বেড়েছে পকেটমারের উৎপাত।
বৃহস্পতিবার ১৪ মার্চ দুপুরে ঈশ্বরদী সোনালি ব্যাংকের সামনে একটি পকেটমারের ঘটনা ঘটেছে।
ঈশ্বরদী শহরের সর্বোচ্চ ব্যস্ততম সড়ক স্টেশন রোড। আর এই ব্যস্ততম সড়কের পাশেই ঈশ্বরদীর বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা ও বিভিন্ন বেসরকারি অফিসের অবস্থান। ঈশ্বরদী বাজার ও রেলওয়ে স্টেশনে আসারও প্রধান সড়ক এটি।
ঈশ্বরদী বাজার ও স্টেশনের যাত্রীদের জন্য ঈশ্বরদী বাজারের ১ নং গেট থেকে প্রায় ৩০০ মিটারের মত ব্যস্ততম সড়কের দুই পাশে অটোরিকশা দাঁড়িয়ে থাকে। ফলে এই ব্যস্ততম সড়কে প্রায় প্রতিদিনই যানজটের সৃষ্টি হয়।
সোনালি ব্যাংক ঈশ্বরদী শাখার অবস্থান ব্যাটারি চালিত অটোরিক্সার কারনে সৃষ্ট যানজটের ঠিক মাঝখানে। ফলে সোনালি ব্যাংকের গেটের সামনে তীব্র যানজট লেগে থাকে। 
আর এই যানজটের সুযোগে পকেটমারের শিকার হচ্ছে ব্যাংকে লেনদেন করতে আসা গ্রাহকরা।
বৃহস্পতিবার ১৪ মার্চ দুপুরে সোনালি ব্যাংক ঈশ্বরদী শাখার সামনে থেকে এমনই একটি পকেটমারের শিকার হন বিল্লাল হোসেন-৪৭-।
ভুক্তভোগী বিল্লাল হোসেন। সে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার মৃত কুবাদ আলী প্রামানিকের ছেলে। তিনি ইসলাম ব্যাটারি এন্ড অটো ইলেক্ট্রিক ও নাইম মটরস এর ম্যানেজার।
বিল্লাল হোসেন জানান, দুপুর পৌনে একটার দিকে স্টেশন রোডস্থ ইসলামি ব্যাংকের সামনে থেকে এক ব্যক্তির নিকট থেকে তিন লাখ টাকা গ্রহন করেন। 
সেই টাকা পকেটে নিয়ে হেঁটে ন্যাশনাল ব্যাংকে জমা দিতে যাওয়ার সময় পথমধ্যে সোনালি ব্যাংকের গেটের সামনে তীব্র যানজটের মধ্যে অজ্ঞাত এক ব্যক্তি তাঁকে ধাক্কা দেন। 
একই সঙ্গে আরও দুইজন পেছন থেকে ঘিরে ধরেন। এরপর তিনি পকেটে হাত দিয়ে দেখেন এক লাখ টাকার একটি বান্ডিল খোয়া গেছে।
বিল্লালের অভিযোগ সোনালি ব্যাংকের গেটের সামনে থাকা অটোরিক্সার কারণে সৃষ্ট তীব্র যানজটের সুযোগকে কাজে লাগিয়ে পকেটমাররা বারবার ব্যাংকের গ্রাহকদের পকেট মেরে ক্ষতিগ্রস্থ করছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ-ওসি-মোঃ রফিকুল ইসলাম জানান, এই বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, কয়েক মাস পুর্বে দাশুড়িয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম সোনালি ব্যাংক থেকে ৪ লাখ ৮০ হাজার টাকা উত্তোলন করে মোটর সাইকেলে করে যাওয়ার সময় যানজটে পড়ে পকেট মারের শিকার হন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের।

পাবনার বিভিন্ন বাজারে ও বাসস্ট্যান্ডে বেড়েছে পকেটমারের উৎপাত।।

আপডেট সময় : 10:45:08 am, Friday, 15 March 2024