Dhaka , Tuesday, 3 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় ভাসমান হাসপাতালের উদ্বোধন করলেন এমপি; ৩ মাস সেবা পাবেন সুবিধাবঞ্চিতরা হলুদের সাজে তৌসিফ-সাফা, নতুন নাটকের দৃশ্য নাকি পারিবারিক অনুষ্ঠান? চট্টগ্রামে যুবদল কর্মী জীবন হত্যা মামলার প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩ পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত পাইকগাছায় পুলিশের তৎপরতায় খোয়া যাওয়া ৬ লাখ টাকা উদ্ধার শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা যোগদানের পরই মধুপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশংসিত ওসি ফজলুল হক মাটির স্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জৈব সারে ভর্তুকির আহ্বান ‎মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন নাবিকসহ ইরানি জাহাজ ছিনতাই করল সোমালিয়া জলদস্যুরা চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ পোশাকশিল্পে অস্থিরতার পেছনে ষড়যন্ত্রের আশঙ্কা শফিকুর রহমানের পাইকগাছায় দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প; চিকিৎসাসেবা পেলেন শত শত রোগী পবিত্র ধর্মগ্রন্থেই সম্প্রীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়া রয়েছে – জহির উদ্দিন স্বপন এখন যারা আন্দোলনের নামে সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে ডিবির অভিযানে দেশীয় তৈরি এলজি ও কার্তুজসহ একজন গ্রেপ্তার টেকনাফে এসআরবি-১৫ ও বিজিবির যৌথ অভিযান, ১ লাখ ২৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৪ আবুধাবি থেকে আনা স্বর্ণের ‘ডিম’ কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় ফেরত নেওয়ার চেষ্টা! কাস্টমস গোয়েন্দার জালে ৪ কোটি ৯১ লাখ টাকার ৬টি স্বর্ণের ডিম! ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি বরদাশত করা হবে না জিরো টলারেন্স নীতি ঘোষণা ভূমি প্রতিমন্ত্রীর সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ১৭৭ কারখানায় ছুটি ঘোষণা ধর্মপাশায় বোরো জমির মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর জাতীয় যুব দিবসে ঠাকুরগাঁওয়ে শ্রেষ্ঠ যুব সম্মাননা পেলেন অক্সিজেন এর প্রতিষ্ঠাতা ইমন কবে দলে ফিরতে পারেন দিবালা, জানালেন রোমা কোচ গাজীপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজারের দাবিতে শ্রমিক বিক্ষোভ, ভাংচুর-আগ্নসংযোগ কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের প্রায় ৭ ঘন্টা পর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ‎গাইবান্ধার সাঘাটায় ভূমি কর্মকর্তার অপসারণে বিক্ষোভ ও মানববন্ধন ভাঙ্গায় সরকারি জমি দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ দীঘিনালায় অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের মহড়া

পাওনা টাকা চাওয়ায় বৈদ্যুতিক শক দিয়ে অজুফাকে হত্যা করে – নবী হোসেন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:52:29 am, Saturday, 30 March 2024
  • 420 বার পড়া হয়েছে

পাওনা টাকা চাওয়ায় বৈদ্যুতিক শক দিয়ে অজুফাকে হত্যা করে - নবী হোসেন।।

ফজলে এলাহি ঢালী

ময়মনসিংহ।।

ময়মনসিংহের তারাকান্দায় বালিখাঁ ইউনিয়নের পূর্বমালিডাঙ্গা গ্রামে সংগঠিত অজুফা হত্যা মামলার আসামি নবী হোসেন ওরফে নূরুন্নবী (২৫)কে গ্রেফতার করেছে পুলিশ।নবী হোসেন উপজেলার বালিখাঁ ইউনিয়নের পূর্বমালিডাঙ্গা গ্রামের নূর ইসলামের পুত্র ।পাওনা টাকা চাওয়ায় বৈদ্যুতিক শক দিয়ে অজুফাকে হত্যা করে নবী হোসেন।হত্যাকান্ড সংগঠনের ১২ ঘন্টার মধ্যেই এর মোটিভ উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার(২৯ মার্চ)রাতেই সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নবী হোসেনকে গ্রেফতার করেন অফিসার ইনচার্জ মো.ওয়াজেদ আলী।

এ বিষয়ে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ(ওসি)মো.ওয়াজেদ আলী জানান,শুক্রবার(২৯ মার্চ)বিকাল ৪ টায় পূর্বমালিডাঙ্গা গ্রামে জনৈক আল-আমিনের ফিসারীতে মৃত এনামুল হকের স্ত্রী অজুফা(২৮) নামের এক সন্তানের জননীর লাশ উদ্ধার করে পুলিশ।সেই লাশ উদ্ধারের ঘটনায় তদন্তে নেমে ঐ ফিসারীর কর্মচারী নবী হোসেনকে গ্রেফতার করি ।প্রাথমিক জিজ্ঞাসাবাদে নবী হোসেন জানায় সে অজুফাকে কারেন্টের শক খাইয়ে হত্যা করে লাশটি ফিসারীতে বাঁশের খুঁটির সাথে বেঁধে রাখে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নবী হোসেন আরও জানিয়েছে ভিকটিম অজুফা নবী হোসেনের কাছে ২ হাজার টাকা পেত।সেই টাকা চাইলে তর্কাতর্কি হয়।একসময় নবী হোসেন অজুফার চুলের মুঠি ধরে আছাড় দেয়।এতে ক্ষিপ্ত হয়ে অজুফা নবী হোসেনকে মামলার ভয় দেখায়।এক পর্যায়ে নবী হোসেন পাশে থাকা বৈদ্যুতিক সেচযন্ত্রের তার খুলে অজুফার পিঠে বার বার শক দেয়।এতে ঘটনাস্থলেই অজুফার মৃত্যু হয়।এরপর সে অজুফার লাশটি ফিসারীতে পানির নিচে বাঁশের খুঁটির সাথে বেঁধে রেখে সেখান থেকে চলে যায়।পরে যখন সবাই অজুফাকে খুঁজতে বের হয় তখন সেও তাদের সাথে মিলে অজুফাকে খুঁজতে থাকে।

জনাব ওয়াজেদ আরও জানান,অজুফার হত্যাকান্ডের পর তার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ ব্যাপারে অজুফার মা হাসনা আক্তার(৫৫)বাদী হয়ে তারাকান্দা থানায় একটি হত্যা মামলা নং-২২ তারিখ ৩০/৩/২০২৪ দায়ের করেছেন।আসামী নবী হোসেনকে শনিবার(৩০মার্চ)বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় ভাসমান হাসপাতালের উদ্বোধন করলেন এমপি; ৩ মাস সেবা পাবেন সুবিধাবঞ্চিতরা

পাওনা টাকা চাওয়ায় বৈদ্যুতিক শক দিয়ে অজুফাকে হত্যা করে – নবী হোসেন।।

আপডেট সময় : 10:52:29 am, Saturday, 30 March 2024