Dhaka , Friday, 2 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি সীতাকুণ্ডে শিপ ইয়ার্ড পরিদর্শনে আরিফুল হক চৌধুরী, জাহাজ ভাঙা শিল্পে সরকারি সহায়তার আশ্বাস মন্ত্রীর নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা শ্রমিকদের আবাসন, সন্তানদের শিক্ষা ও কর্মপরিবেশ উন্নয়নে চট্টগ্রাম থেকেই কাজ শুরু হবে: আরিফুল হক চৌধুরী মাদকে জিরো টলারেন্স ও অপরাধমুক্ত নানিয়ারচর গড়তে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অঙ্গীকার রাজনগরের ব্যবসায়ীকে ২০০ কোটি টাকার কয়েনের প্রলোভন, বক্স খুলে মিলল সাপ! শিক্ষাই বদলে দিতে পারে জীবনের গতিপথ: ফাহমিদা হক এমপি ক্রয়কৃত জমি বিক্রি ও চাষাবাদে বাধার অভিযোগ, মধুপুরে সংবাদ সম্মেলন পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪; দুই মাদক কারবারির কারাদণ্ড পাইকগাছায় পুশবিরোধী অভিযানে জরিমানা; দেড় লাখ রেণু অবমুক্ত দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ শেষে ৪২ শিক্ষার্থীকে সনদ রামুর কচ্ছপিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুর্নীতির দায়ে অভিযুক্ত পিডি গফুর’কে অব্যাহতি দিলো শিক্ষা মন্ত্রণালয় পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড চীনের মেসি এবার সত্যিই ‘ডক্টর’, মিলছে সম্মানসূচক ডক্টরেট পুঁজিবাজারকে ইনস্টিটিউশনাল ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর যেভাবে ছাত্র রাজনীতি থেকে এমপি হন মিষ্টি এফবিএমএসএর নতুন নির্বাহী কমিটি গঠন সভাপতি ডা. রশিদ আহমেদ, সাধারণ সম্পাদক ডা. গোলাম সারোয়ার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে পদত্যাগের প্রশ্নে যা বললেন এমপি মিষ্টি মির্জাপুরে দুর্গা মন্দিরে ৭ প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন রাসেল আহমেদ সাগর মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি নির্বাচিত। ব্রাক ইউনিভার্সিটি গবেষণা প্রতিষ্ঠান বিআইজিডির “রকি অ্যাওয়ার্ড”- মাঠপর্যায়ের কর্মদক্ষতার স্বীকৃতি পদক পেলেন রামুর সাঈদ হোসাইন আকাশ রাউজানে পুলিশের দুঃসাহসিক অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার সিলেটে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্‌যাপন নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮ রামুতে সাড়ে তিন মাসে হামের উপসর্গে ২১০ রোগী চিকিৎসা নিয়েছেন পূর্বধলায় পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ: জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে মধুপুর প্রেসক্লাবের দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন স্কুল নাকি মাদ্রাসা—ডেমরায় ভিন্নধারার শিক্ষাপ্রতিষ্ঠান আবু বকর সিদ্দিক (রা.) ইনস্টিটিউট

পাইকগাছা পৌরসভার অন্যতম প্রধান সড়কে ভয়াবহ ধস; ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল, দ্রুত সংস্কারের দাবি

  • Reporter Name
  • আপডেট সময় : 01:02:09 pm, Tuesday, 28 July 2026
  • 61 বার পড়া হয়েছে

এম জালাল উদ্দীন, পাইকগাছা (খুলনা),

খুলনার পাইকগাছা পৌরসভার অন্যতম প্রধান সড়কের একাধিক স্থানে ভয়াবহ ধস দেখা দিয়েছে। টানা বর্ষণে প্রতিদিনই সড়কের নতুন নতুন অংশ ভেঙে পড়ছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ এ সড়কটি দ্রুত মেরামতের দাবিতে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

সরেজমিনে দেখা যায়, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাছকাটা ব্রিজ সংলগ্ন থেকে পূর্বপাড়া হয়ে (৬ নং ওয়ার্ডের শেষ সীমানা) শাপলা ক্লাব পর্যন্ত বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ ও ভয়াবহ ধসের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ১০ ফুট প্রশস্ত সড়কের ২ থেকে ৩ ফুট পর্যন্ত অংশ ভেঙে গেছে। ধসে পড়া অংশের পাশে কোনো ধরনের সতর্কতামূলক ব্যারিকেড বা নিরাপত্তা ব্যবস্থা না থাকায় দিন-রাত ঝুঁকি নিয়েই চলাচল করছেন যানবাহনের চালক ও পথচারীরা। পাশাপাশি ভারী যানবাহন বর্তমানে চলাচল বন্ধ রয়েছে। ফলে জনদুর্ভোগ চরমে পৌঁছাছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ছয় থেকে সাত বছর আগে পাইকগাছা পৌরসভার উদ্যোগে সড়কটি সংস্কার করা হয়েছিলো। তবে গত দু-তিন বছর ধরে সড়কের বিভিন্ন অংশে ফাটল, ক্ষয় ও খানাখন্দের সৃষ্টি হয়। সাম্প্রতিক টানা বর্ষণ এবং মাটির ক্ষয়ের কারণে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এমতাবস্থায় দ্রুত সংস্কার করা না হলে সড়কটির আরও বড় অংশ ধসে পড়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন এলাকাবাসী।

এটি উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ সড়ক। প্রতিদিন হাজার হাজার মানুষ এ পথ দিয়ে যাতায়াত করেন। লতা ও দেলুটি ইউনিয়নের বাসিন্দাদের পাশাপাশি হাড়িয়াআবাদ আশ্রয়ন প্রকল্পের শত শত পরিবার এই সড়কের ওপর নির্ভরশীল। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগী, স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, মৎস্যঘের মালিক, মাছ ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতিদিনের চলাচলের প্রধান পথ এটি। ফলে সড়কের বেহাল অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

পূর্বপাড়া জামে মসজিদের পুনঃপ্রতিষ্ঠাতা সভাপতি ও প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী জানান, সড়কের ধসে যাওয়া অংশগুলো দ্রুত সংস্কার না করা হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। একই সঙ্গে অব্যাহত ধসে গুরুত্বপূর্ণ এ সড়কের স্থায়িত্বও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে এলাকাবাসী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করে জরুরি ভিত্তিতে সড়কটি পরিদর্শন, ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং খানাখন্দ ও ধস এর স্থানগুলো দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি

পাইকগাছা পৌরসভার অন্যতম প্রধান সড়কে ভয়াবহ ধস; ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল, দ্রুত সংস্কারের দাবি

আপডেট সময় : 01:02:09 pm, Tuesday, 28 July 2026