Dhaka , Monday, 3 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছা-কয়রাকে আধুনিক ও বাসযোগ্য অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করবো-এমপি ফাহমিদা হক মতলব উত্তরে থামছেই না চুরি, এক রাতে উধাও আরও ৪ ট্রান্সফরমার বৃহত্তর নোয়াখালী অঞ্চলে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল আশা সিমেন্ট গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু নোয়াখালীর বেগমগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার  ইবিতে শহীদ আনাসের লেখা চিঠির স্মৃতিফলক উন্মোচন এমপি লুৎফুর রহমান কাজলের সঙ্গে রামু ব্রিকফিল্ড মালিক সমিতির নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ কাউখালীতে গাঁজা-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কাউখালীতে ৩০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ, এতিমখানায় বিতরণ বস্তুনিষ্ঠতাই সঠিক সাংবাদিকতার মানদণ্ড: তথ্য ও সম্প্রচারমন্ত্রী সংসদীয় গণতন্ত্র শক্তিশালী হলেই জুলাই শহীদদের আত্মমর্যাদা প্রতিষ্ঠিত হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী চট্টগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ধারাবাহিক অভিযানে শীর্ষ সন্ত্রাসী চক্রে বড় আঘাত; আলোচিত শীর্ষ সন্ত্রাসীর সহযোগীসহ গ্রেফতার ০২, উদ্ধার বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি গ্যাসের স্বল্পচাপে উৎপাদন ব্যাহত, রান্নার চুলা নিভু নিভু টক্সিকে যশ–কিয়ারার ঘনিষ্ঠতা নিয়ে সমালোচনা, কড়া জবাব হুমা কুরেশির ভারতীয় দলে ডাক পাওয়া কে এই আকিব নবি জ্বালানির দাম বাড়তেই যুক্তরাজ্যে চুরির হিড়িক, প্রতিদিন উধাও ৩ কোটি টাকার তেল জনতাসহ সরকারি সব ব্যাংকে নিয়মিত পদোন্নতির দাবি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল দুবাইয়ে বেনজীরের জামিন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি; চাঞ্চল্যকর হত্যা মামলার মূল আসামি গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র চন্দনাইশে মাদকসহ আটক দুই তরুণকে রাজনৈতিক মামলায় চালান ​পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও যানবাহনসহ গ্রেফতার ১, পলাতকদের খোঁজে তৎপরতা মধুপুরের ব্যস্ততম সাথী সিনেমা হল সড়ক এখন মরণফাঁদ, চরম দুর্ভোগে জনসাধারণ ও ব্যবসায়ীরা চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত রামু গর্জনিয়াতে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন ইউএনও জিল্লুর রহমান রামুতে ইট প্রস্তুতকারক সমিতির নতুন কমিটি গঠন; সভাপতি রফিক, সম্পাদক জামাল লোহাগাড়ায় সাদিয়া-ইভার প্রাইভেটকারে গোপন চেম্বারে তল্লাশি চালিয়ে ১৬ হাজার ইয়াবা; আটক ৪ রূপগঞ্জের নারী শিক্ষার প্রাণকেন্দ্র সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে নতুন অধ্যক্ষের যোগদান

পাইকগাছা-কয়রাকে আধুনিক ও বাসযোগ্য অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করবো-এমপি ফাহমিদা হক

  • Reporter Name
  • আপডেট সময় : 08:49:59 pm, Monday, 3 August 2026
  • 0 বার পড়া হয়েছে

এম জালাল, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি,

খুলনার পাইকগাছা ও কয়রাকে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ও বাসযোগ্য অঞ্চল হিসেবে গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন খুলনা-৬ ও খুলনা-২ সংরক্ষিত নারী আসনের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য ফাহমিদা হক।

সোমবার (৩ আগস্ট) বিকেল ৪টায় পাইকগাছা মৎস্য গবেষণা ইনস্টিটিউটের লোনা পানি কেন্দ্রের অডিটোরিয়ামে পাইকগাছা ও কয়রা উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ফাহমিদা হক বলেন, সরকার জনকল্যাণমুখী বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এসব উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে জনগণকে অবহিত করতে দলীয় নেতাকর্মীদের ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, বিগত ১৭ বছর দেশের জন্য অত্যন্ত কঠিন সময় ছিল। ফ্যাসিবাদের পতনের পর বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী একটি আধুনিক ও বাসযোগ্য দেশ গঠনের স্বপ্ন দেখেছিলেন। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী মাদক, দুর্নীতি ও অনিয়ম দূর করতে দেশব্যাপী কার্যক্রম শুরু হয়েছে।

উপকূলীয় অঞ্চলের উন্নয়নের কথা উল্লেখ করে সংসদ সদস্য বলেন, টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ এ অঞ্চলের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প ইতোমধ্যে সংসদ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে উপস্থাপন করা হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে। দীর্ঘদিন সুবিধাবঞ্চিত পাইকগাছা ও কয়রাকে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ও বাসযোগ্য অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, নৈরাজ্য সৃষ্টিকারী ও ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয় রয়েছে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে তারা নানা অপচেষ্টা চালাতে পারে। তাই সবাইকে সজাগ থাকতে হবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে হবে।

সভায় প্রধান বক্তা খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, সরকারি খাল দখল করে রাখা যাবে না। দখলকৃত খালগুলো ছেড়ে দিতে হবে। পর্যায়ক্রমে সব খাল খননের আওতায় আনতে জেলা ও উপজেলা পর্যায়ে কার্যক্রম চলমান রয়েছে।

তিনি বলেন, এ অঞ্চলের বিভিন্ন অপরাধ ও অপকর্মের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। অপরাধী নিজ দলের হলেও কাউকে ছাড় দেওয়া হবে না। পাইকগাছা ও কয়রাকে নতুনভাবে সাজাতে কাজ চলছে। ইতোমধ্যে উন্নয়নের কিছু নমুনা দৃশ্যমান হয়েছে এবং আরও বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। নির্বাচনের সময় জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম শামীম কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মালেক, পাইকগাছা উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, কয়রা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরুল আমিন বাবুল এবং জেলা বিএনপির সদস্য এম এ হাসান।

এ সময় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, কৃষক দলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে সংসদ সদস্য ফাহমিদা হক পাইকগাছা ডাকবাংলো চত্বরে বৃক্ষরোপণ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছা-কয়রাকে আধুনিক ও বাসযোগ্য অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করবো-এমপি ফাহমিদা হক

পাইকগাছা-কয়রাকে আধুনিক ও বাসযোগ্য অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করবো-এমপি ফাহমিদা হক

আপডেট সময় : 08:49:59 pm, Monday, 3 August 2026