Dhaka , Sunday, 26 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বাকলিয়া এক্সেস রোডে কলেজ শিক্ষার্থী ও সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের কয়রায় মাদরাসার অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ ঘোড়াশালে পল্লীবিদ্যুতের প্রহরীকে অস্ত্র ঠেকিয়ে তার-যন্ত্রাংশ লুট,পাঁচটি গ্রাম অন্ধকারে বিএইচআরএফ’র আবেদনে ভারতীয় নাগরিক’কে নিরাপদ হেজাজতে দিলেন বিজ্ঞ মহানগর আদালত চট্টগ্রাম চবির বাংলা বিভাগের আয়োজনে ‘বাংলা বিজ্ঞানসাহিত্যের নন্দিত ভুবন’ শীর্ষক অশোক বড়ুয়া পঞ্চম স্মারক বক্তৃতা অনুষ্ঠিত রামগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠিত  সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার ইয়াবাসহ ধরা পড়ল ডিবির জালে ঝালকাঠির রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পার নিহত লালমনিরহাটে শিক্ষার্থীদের শিক্ষায় উদ্বুদ্ধ করছে ১৫ বিজিবি: মোগলহাটে শিক্ষা উপকরণ বিতরণ রাউজানে বাবলু হত্যাকাণ্ডে জড়িত এজাহারনামীয় ০২ আসামী গ্রেফতার পূর্ব শত্রুতার জেরে নৃশংসভাবে যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন। নেত্রকোণায় এমপি মাছুম মোস্তফার গাড়িতে হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ ভাঙন কবলিত এলাকা রক্ষায় ব্যয় নয়, মানুষের জীবনই অগ্রাধিকার: পানি সম্পদ প্রতিমন্ত্রী নদী ভাঙ্গন নিয়ে অনেক রাজনীতি হয়, আমরা রাজনীতি করতে আসিনি: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু শরীয়তপুরের ভেদরগঞ্জে সিএসএসের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ইশিকার স্বপ্ন হারাবে না টাকার অভাবে রাঙ্গামাটির বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান পতেঙ্গায় বিরোধপূর্ণ জমি দখলের অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দেয়াল নির্মাণের চেষ্টা ঐতিহাসিক লালদীঘির ময়দানে জব্বারের বলি খেলার ১১৭ তম আসর পরিদর্শনে সিএমপি কমিশনার.. রূপগঞ্জে বালু নদীর উপর কেওডালা সেতুর নির্মান কাজের উদ্বোধন সিদ্দিরগঞ্জ থানায় পুলিশ সদস্যের হৃদরোগে মৃত্যু নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার চবির প্রাঙ্গণে জ্ঞানের আলোকশিখা, কেন্দ্রীয় ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন নদীর ঘাটে লুকানো ২৭’শ লিটার ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত সিডিএ কর্ণফুলী হাউজিং হবে চট্টগ্রামের সবচেয়ে নান্দনিক আবাসিক প্রকল্প :- প্রকৌশলী নুরুল করিম, সিডিএ চেয়ারম্যান রূপগঞ্জের লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও বিদেশী মুদ্রাসহ মালামাল লুট শ্রীপুরে ব্যবসার পাওনা টাকা চাওয়ায় পার্টনারদের মারধরে যুবক অপূর্ব বাছাড়ের আত্মহত্যা লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুৎ অফিসের অর্থ বাণিজ্য, বিচ্ছিন্ন করা অবৈধ ইটভাটায় পুনরায় বিদ্যুৎ সংযোগ প্রেসক্লাব পাইকগাছার ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

পাইকগাছায় সামাজিক সচেতনতা ও প্রেরণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় : 01:12:37 pm, Thursday, 5 March 2026
  • 48 বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

সমাজকে সচেতন, মানবিক ও দায়িত্বশীল ধারায় এগিয়ে নিতে খুলনার পাইকগাছায় অনুষ্ঠিত হয়েছে সামাজিক সচেতনতা বিষয়ক বিশেষ ক্লাস ও প্রেরণামূলক আলোচনা সভা। বুধবার (৪ মার্চ) পাইকগাছা টিটিসি’র কনফারেন্স রুমে দিনব্যাপী এ কর্মসূচিতে শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক প্রাণবন্ত ও উদ্দীপনাময় পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া। তিনি তাঁর বক্তব্যে সমাজের নানা গুরুত্বপূর্ণ ও সমসাময়িক ইস্যু নিয়ে বাস্তবভিত্তিক আলোচনা তুলে ধরেন। তরুণদের উদ্দেশে তিনি বলেন, সচেতনতা, শৃঙ্খলা ও নৈতিকতার চর্চাই একটি সুন্দর সমাজ গঠনের মূল ভিত্তি। তিনি শিক্ষার্থীদের মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার থেকে দূরে থেকে ইতিবাচক কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন পাইকগাছা টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল টিটিসির উপাধ্যক্ষ প্রকৌশলী মোঃ আব্দুল অহিদ মোড়ল। বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার পাশাপাশি মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় বাল্যবিবাহের কুফল, এর আইনগত দিক ও সামাজিক প্রভাব বিশদভাবে তুলে ধরা হয়। একই সঙ্গে ইভটিজিং প্রতিরোধে পারিবারিক ও সামাজিক ভূমিকার গুরুত্ব, জনদুর্ভোগ বা পাবলিক নিউসেন্স প্রতিরোধে নাগরিক দায়িত্ববোধ এবং মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারজনিত আসক্তির ক্ষতিকর প্রভাব নিয়ে সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা, ভুয়া তথ্য প্রচার থেকে বিরত থাকা এবং নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে একটি ইতিবাচক সামাজিক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে প্রাণবন্তভাবে প্রশ্ন করলে অতিথিবৃন্দ তাৎক্ষণিক ও স্পষ্ট জবাব দেন। পরে সংক্ষিপ্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলে উপস্থিতদের মাঝে উৎসাহ ও আগ্রহের বহিঃপ্রকাশ ঘটে।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে এবং সমাজে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাকলিয়া এক্সেস রোডে কলেজ শিক্ষার্থী ও সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

পাইকগাছায় সামাজিক সচেতনতা ও প্রেরণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : 01:12:37 pm, Thursday, 5 March 2026