Dhaka , Sunday, 6 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে মডেল প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে মতবিনিময় নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান International Day of Charity 2026 উপলক্ষে লিজেন্ড ফাউন্ডেশনের ফুড সার্ভিং প্রোগ্রাম অনুষ্ঠিত মাদক নয়, মাঠে ফিরুক তরুণরা—অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ। কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সড়ক সচল করলেন ডেপুটি স্পিকার: জনমনে স্বস্তি, কাটলো দীর্ঘ ভোগান্তি পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাটারি চালিত ভ্যান প্রদান শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী ইমন গ্রেফতার সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুরে দালালের ফাঁদে লিবিয়ায় প্রাণ গেল যুবকের,সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন সরাইলের গুনারায় মাদকের বিরুদ্ধে জনতার,বর্ণাঢ্য র‌্যালী নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নিন্দুকেরা কখনো উন্নত মানসিকতার হতে পারে না – এমপি খোকন তালুকদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে ঘটনাস্থলেই ১ জন পুলিশ কনস্টেবল নিহত দুই যুগের বেশি ইমামতি শেষে বিদায়, স্মৃতিতে থাকবেন মাওলানা মোস্তফা কামাল। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

পাইকগাছায় মৌসুমভিত্তিক বহুমুখী ফসল উৎপাদনে বদলে যাচ্ছে কৃষি অর্থনীতি

  • Reporter Name
  • আপডেট সময় : 07:25:27 pm, Sunday, 23 November 2025
  • 51 বার পড়া হয়েছে

এম জালাল উদ্দীন, পাইকগাছা,

উপকূলীয় লবণাক্ত অঞ্চলের কৃষিতে বড় ধরনের পরিবর্তন এনেছে মৌসুমভিত্তিক প্রশিক্ষণ, নতুন প্রযুক্তি ও মাল্টিলেয়ার পদ্ধতিতে এক জমিতে একাধিক ফসল উৎপাদন উদ্যোগ। এসবের ফলে পাইকগাছার কৃষকরা এখন অতিরিক্ত খাদ্যশস্য উৎপাদন করে নিজেদের প্রয়োজন মেটানোর পাশাপাশি অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হচ্ছেন।

সরকারের নানামুখী কৃষি প্রকল্প ও কৃষকের পুনর্বাসন-প্রণোদনা কর্মসূচির ফলে উপজেলার ১০টি ইউনিয়নে খাল-বিলের ধারে ও মৎস্য ঘেরের আইলে লাউ, ঢেঁড়স, করলা, মিষ্টিকুমড়া, তরমুজ, বরবটি, শিম, ঝিঙে, পেঁপে, শসা, পুঁইশাক, লালশাকসহ বিভিন্ন সবজি শোভা পাচ্ছে।

কৃষি অফিসের উদ্যোগে বিনামূল্যে সার-বীজ বিতরণ এবং কৃষকদের নিয়মিত প্রশিক্ষণের ফলে রবি মৌসুমে গম, আলু, মিষ্টি আলু, সরিষা, ভুট্টা, মরিচ, পেঁয়াজ, রসুন, ধনিয়া, মসুর, মুগ, খেসারি, মটর, মাষকলাই, তরমুজসহ শীতকালীন ফসলের উৎপাদন গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।

এছাড়াও পতিত জমিতে আধুনিক কৃষি প্রকল্পের আওতায় উপজেলার দেলুটির ২২ নম্বর পোল্ডারের ডিহিবুড়া খালের দুই পাড়ে মাছচাষের পাশাপাশি পতিত জমিকে কাজে লাগিয়ে আধুনিক কৃষি প্রজেক্ট তৈরি করেছেন স্থানীয় কৃষক বিধান মণ্ডল। একইভাবে গদাইপুর ইউনিয়নের পুরাইকাটি বিলে ঘেরের আইলে সবজি চাষ করে সফলতা পেয়েছেন শেখ আহসান উল্লাহ। একসময় এক ফসলি জমিগুলো এখন বহু ফসলি জমিতে রূপ নিচ্ছে।

পাইকগাছা কৃষি অফিস সূত্র জানায়, উপজেলায় ঘেরের আইলে ২৩৪ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। লতা ও দেলুটিতে তরমুজের ফলনও আশাব্যঞ্জক। গত পাঁচ বছরে খাদ্যশস্য উৎপাদনে রেকর্ড সৃষ্টি করেছে পাইকগাছার কৃষকরা।

উপকূলীয় এলাকা হওয়ায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা ও সেচের পানির সংকট এই অঞ্চলের কৃষির বড় চ্যালেঞ্জ ছিল। সিডর, আইলা, বুলবুল, আম্পান, ইয়াস ও করোনার ধাক্কা সামলে বর্তমানে কৃষকরা তিন থেকে চারটি ফসল উৎপাদনের সক্ষমতা অর্জন করেছেন। একই জমিতে মাল্টিলেয়ার পদ্ধতিতে একসঙ্গে একাধিক ফসল চাষ করে জমির পূর্ণ ব্যবহার নিশ্চিত হচ্ছে।

পাইকগাছা উপজেলা কৃষি অফিসার মোঃ একরামুল হোসেন বলেন-
উপকূলীয় অঞ্চলে উপযোগী নতুন জাত উদ্ভাবনে বৈজ্ঞানিকরা প্রতিনিয়ত কাজ করছেন। মাঠপর্যায়ে দ্রুত প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে পতিত জমিকে আবাদযোগ্য করে তোলা হচ্ছে। ফলে ফসল নিবিড়তা বৃদ্ধি পেয়েছে এবং কৃষিতে বৈচিত্র্য এসেছে।

তিনি আরও বলেন, দক্ষিণাঞ্চলের লবণাক্ত অঞ্চলে সবজি, ফল, ডাল, গম, ভুট্টা, তরমুজ ও আলুর উৎপাদন ব্যাপক বাড়ালে কৃষকদের আয়ের পথ আরও সহজ হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে মডেল প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে মতবিনিময়

পাইকগাছায় মৌসুমভিত্তিক বহুমুখী ফসল উৎপাদনে বদলে যাচ্ছে কৃষি অর্থনীতি

আপডেট সময় : 07:25:27 pm, Sunday, 23 November 2025