Dhaka , Friday, 2 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি সীতাকুণ্ডে শিপ ইয়ার্ড পরিদর্শনে আরিফুল হক চৌধুরী, জাহাজ ভাঙা শিল্পে সরকারি সহায়তার আশ্বাস মন্ত্রীর নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা শ্রমিকদের আবাসন, সন্তানদের শিক্ষা ও কর্মপরিবেশ উন্নয়নে চট্টগ্রাম থেকেই কাজ শুরু হবে: আরিফুল হক চৌধুরী মাদকে জিরো টলারেন্স ও অপরাধমুক্ত নানিয়ারচর গড়তে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অঙ্গীকার রাজনগরের ব্যবসায়ীকে ২০০ কোটি টাকার কয়েনের প্রলোভন, বক্স খুলে মিলল সাপ! শিক্ষাই বদলে দিতে পারে জীবনের গতিপথ: ফাহমিদা হক এমপি ক্রয়কৃত জমি বিক্রি ও চাষাবাদে বাধার অভিযোগ, মধুপুরে সংবাদ সম্মেলন পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪; দুই মাদক কারবারির কারাদণ্ড পাইকগাছায় পুশবিরোধী অভিযানে জরিমানা; দেড় লাখ রেণু অবমুক্ত দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ শেষে ৪২ শিক্ষার্থীকে সনদ রামুর কচ্ছপিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুর্নীতির দায়ে অভিযুক্ত পিডি গফুর’কে অব্যাহতি দিলো শিক্ষা মন্ত্রণালয় পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড চীনের মেসি এবার সত্যিই ‘ডক্টর’, মিলছে সম্মানসূচক ডক্টরেট পুঁজিবাজারকে ইনস্টিটিউশনাল ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর যেভাবে ছাত্র রাজনীতি থেকে এমপি হন মিষ্টি এফবিএমএসএর নতুন নির্বাহী কমিটি গঠন সভাপতি ডা. রশিদ আহমেদ, সাধারণ সম্পাদক ডা. গোলাম সারোয়ার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে পদত্যাগের প্রশ্নে যা বললেন এমপি মিষ্টি মির্জাপুরে দুর্গা মন্দিরে ৭ প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন রাসেল আহমেদ সাগর মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি নির্বাচিত। ব্রাক ইউনিভার্সিটি গবেষণা প্রতিষ্ঠান বিআইজিডির “রকি অ্যাওয়ার্ড”- মাঠপর্যায়ের কর্মদক্ষতার স্বীকৃতি পদক পেলেন রামুর সাঈদ হোসাইন আকাশ রাউজানে পুলিশের দুঃসাহসিক অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার সিলেটে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্‌যাপন নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮ রামুতে সাড়ে তিন মাসে হামের উপসর্গে ২১০ রোগী চিকিৎসা নিয়েছেন পূর্বধলায় পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ: জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে মধুপুর প্রেসক্লাবের দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন স্কুল নাকি মাদ্রাসা—ডেমরায় ভিন্নধারার শিক্ষাপ্রতিষ্ঠান আবু বকর সিদ্দিক (রা.) ইনস্টিটিউট

পাইকগাছায় মাটির রাস্তা থেকে এইচবিবি: বদলে গেল জনদুর্ভোগের চিত্র

  • Reporter Name
  • আপডেট সময় : 12:54:12 pm, Tuesday, 9 June 2026
  • 85 বার পড়া হয়েছে

এম জালাল, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

পাইকগাছায় দীর্ঘদিনের অবহেলিত মাটির কাঁচা সড়ক এখন এইচবিবি (হেরিংবোন বন্ড) সড়কে রূপ নিয়েছে। কয়েক যুগের দুর্ভোগের অবসান ঘটিয়ে নতুন এ সড়ক স্থানীয় হাজারো মানুষের চলাচলে স্বস্তি ফিরিয়ে এনেছে। এতে এলাকাবাসীর মধ্যে সন্তোষ ও আনন্দের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে ঘুরে ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বৃহত্তর চাঁদখালী ইউনিয়নের প্রত্যন্ত ওড়াবুনিয়া গ্রামের এ সড়কটি দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত ছিল। গজালিয়া চর জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে ওড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অভিমুখী এক কিলোমিটার সড়কটি এতদিন কাঁচা মাটির রাস্তা হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কাদাময় হয়ে পড়ত, ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, মৎস্যঘের ব্যবসায়ী ও স্থানীয় হাজারো সাধারণ মানুষের চলাচল চরমভাবে ব্যাহত হতো।

বিশেষ করে কৃষি ও মৎস্যপণ্য পরিবহন, রোগী বহন এবং জরুরি প্রয়োজনে যাতায়াতে এলাকাবাসীকে দীর্ঘদিন দুর্ভোগ পোহাতে হয়েছে। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পর অবশেষে সড়কটি টেকসইভাবে নির্মাণের উদ্যোগ নেয় বর্তমান সরকার।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ২০২৫-২৬ অর্থবছরের ‘গ্রামীণ মাটির রাস্তা টেকসইকরণ (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পের আওতায় সড়কটি এইচবিবি নির্মাণ করা হয়। গত ২৬ মার্চ ২০২৬ টেন্ডার আহ্বানের মাধ্যমে প্রকল্পটির কাজ শুরু হয়।

প্রকল্প সূত্রে জানা গেছে, এক কিলোমিটার দীর্ঘ সড়কটির প্রাক্কলিত ব্যয় ধরা হয় ৮৪ লাখ ৯৪ হাজার ৬৫১ টাকা ৪৪ পয়সা। চুক্তিমূল্য নির্ধারণ করা হয় ৮০ লাখ ৬৯ হাজার ৯১৮ টাকা ৮৭ পয়সা। গত ২৮ এপ্রিল কাজ শুরু হয়ে আগামী ১০ জুনের মধ্যে কাজ সম্পন্নের সময়সীমা নির্ধারণ করা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সালেহ এন্টারপ্রাইজ এর পক্ষে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. সাইফুল ইসলাম।

গত ৭ জুন সরেজমিনে দেখা যায়, সড়কের নির্মাণকাজ প্রায় সম্পন্ন হয়েছে এবং স্থানীয়রা নির্বিঘ্নে যাতায়াত করছেন। নতুন সড়কটি ব্যবহারে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বহু বছর ধরে তারা রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সড়কটি নির্মিত হওয়ায় তাদের দীর্ঘদিনের কষ্টের অবসান হয়েছে। এখন বর্ষা মৌসুমেও সহজে চলাচল করা যাবে এবং কৃষি ও মৎস্যপণ্য পরিবহনও অনেক সহজ হবে বলে তারা আশা করছেন।

এদিকে সোমবার (৮ জুন) নবনির্মিত সড়কটি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস। সড়কটির বাস্তবায়ন দায়িত্বের অংশ হিসেবে তারা নির্মাণকাজের মান ও প্রকল্পের সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের উন্নয়ন প্রকল্প অব্যাহত থাকলে প্রত্যন্ত গ্রামীণ জনপদের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি

পাইকগাছায় মাটির রাস্তা থেকে এইচবিবি: বদলে গেল জনদুর্ভোগের চিত্র

আপডেট সময় : 12:54:12 pm, Tuesday, 9 June 2026