Dhaka , Thursday, 16 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা নগরীর একসেস রোডে ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ০৮ (আট) আসামী গ্রেফতার কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, আটক ৩ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা রূপগঞ্জে যুবলীগ নেতার দখলে থাকা কৃষকের জমি উদ্ধার করে দিয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা বন্যার্ত মানুষের পাশে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীতে চউকের চাল বিতরন ‘ডায়নামাইটে হাত বাড়ালে ব্লাস্ট হবেই’ আর্জেন্টিনার ‘স্পেশাল’ অনুরোধ রাখল ফিফা আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম টানা দুই দফায় ভরিতে কত কমল স্বর্ণের দাম ফারাক্কার চেয়ে বড় মরণফাঁদ হচ্ছে নেতৃত্ব সংস্কারের গুরুত্ব অনুধাবনে ব্যর্থতা: নাসির উদ্দীন পাটোয়ারীর পোস্ট প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করব: মাহ্দী আমিন চট্টগ্রামের আনোয়ারায় বন্যাকবলিত এলাকায় এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ বন্যা পরবর্তী পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার:- দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘এক টাকায় শিক্ষা’র এক দশক পূর্তি উদযাপন নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক মৃত্যুর পর জানতে পারে মিজান বৃত্তি পেয়েছে বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান বাঁশখালীর বন্যাকবলিত অঞ্চলে এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করল চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রামগঞ্জের পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড

পাইকগাছায় গ্রাম পুলিশের বিরুদ্ধে প্রতারণা ও নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • আপডেট সময় : 01:34:56 pm, Tuesday, 19 May 2026
  • 35 বার পড়া হয়েছে

এম জালাল, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক, গোপনে বিয়ে, পরে অস্বীকার এবং মারধরের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন তানিয়া আক্তার নামে এক নারী।

সোমবার (১৮ মে) দুপুরে পাইকগাছায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তানিয়া আক্তার অভিযোগ করেন, উপজেলার ১০ নং গড়ইখালী ইউনিয়নের গ্রাম পুলিশ ও ৯ নং ওয়ার্ডের সাত্তার সরদারের ছেলে মোঃ ইবাদত হোসেন (সবুজ) প্রায় দুই বছর ধরে তাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্নভাবে শারীরিক সম্পর্ক করে আসছিলেন। একপর্যায়ে প্রায় ছয় মাস আগে পাইকগাছায় কাজী অফিসের মাধ্যমে তথ্য গোপন করে তাকে বিয়ে করেন বলেও দাবি করেন তিনি।

তানিয়া জানান, গত বৃহস্পতিবার (১৪ মে) রাত ৯ টার দিকে সবুজ তার বাড়িতে আসেন। এবং তাহারা দুজনই একই কক্ষে অবস্থানকালে তার স্বামী মোঃ ইলিয়াস হোসাইন হাতেনাতে ধরে ফেলেন। পরে ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয় চেয়ারম্যান গাজী আব্দুস সালাম কেরু, ইউপি সদস্য আব্বাস মোল্লা, মহিলা সদস্য নাসিমা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শালিস বৈঠক অনুষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, শালিসে বিয়ের বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে সবুজের বাবা সাত্তার সরদারের জিম্মায় তাদের বাড়িতে পাঠানো হয়। তবে সেখানে যাওয়ার পর সবুজ তাকে অস্বীকার করে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে।

এসময় চেয়ারম্যানের নির্দেশক্রমে মহিলা সদস্য নাসিমা বেগম তাকে সেখান থেকে নিয়ে আসেন এবং মেম্বারের বাড়িতে রাখেন। পরে শনিবার দুপুরে পুনরায় ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হলে চেয়ারম্যান তাকে জানান, পূর্বে দেখানো বিয়ের কাগজ বৈধ নয় এবং নিজ দায়িত্বে চলে যেতে বলেন।

এসময় তানিয়া আক্তার সবুজকে নিজের ভবিষ্যৎ ও সংসার ভাঙার বিষয়ে প্রশ্ন করলে, সবুজের পরিবারের কয়েকজন সদস্য সংঘবদ্ধভাবে তাকে মারধর করেন বলে অভিযোগ করেন তানিয়া। অভিযুক্তদের মধ্যে মুন্নী আক্তার, আব্দুর রহিম, আঃ সাত্তার, কুদ্দুস মিস্ত্রি, শাবানা ও কাসেম মিস্ত্রির নাম উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে তানিয়া আক্তার দাবি করেন, বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তার সংসার ভেঙে গেছে এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে হচ্ছে।

এ ঘটনায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

এবিষয়ে অত্র চেয়ারম্যান গাজী আব্দুস সালাম কেরু জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন ও বানোয়াট। তবে গ্রাম পুলিশ সবুজ ও তানিয়ার ঘটনাটি সত্য। বিষয়টি আমরা জানামাত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে ইউনিয়ন পরিষদবর্গ এ ঘটনার সঠিক তদন্ত পূর্বক প্রতিবেদন তৈরি করেছি। প্রতিবেদনে সবুজ ও তানিয়ার মধ্যকার ঘটনার সত্যতা পাওয়া যায়। আমরা প্রতিবেদনটি দ্রুত উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবো জানান তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ

পাইকগাছায় গ্রাম পুলিশের বিরুদ্ধে প্রতারণা ও নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট সময় : 01:34:56 pm, Tuesday, 19 May 2026