Dhaka , Friday, 2 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি সীতাকুণ্ডে শিপ ইয়ার্ড পরিদর্শনে আরিফুল হক চৌধুরী, জাহাজ ভাঙা শিল্পে সরকারি সহায়তার আশ্বাস মন্ত্রীর নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা শ্রমিকদের আবাসন, সন্তানদের শিক্ষা ও কর্মপরিবেশ উন্নয়নে চট্টগ্রাম থেকেই কাজ শুরু হবে: আরিফুল হক চৌধুরী মাদকে জিরো টলারেন্স ও অপরাধমুক্ত নানিয়ারচর গড়তে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অঙ্গীকার রাজনগরের ব্যবসায়ীকে ২০০ কোটি টাকার কয়েনের প্রলোভন, বক্স খুলে মিলল সাপ! শিক্ষাই বদলে দিতে পারে জীবনের গতিপথ: ফাহমিদা হক এমপি ক্রয়কৃত জমি বিক্রি ও চাষাবাদে বাধার অভিযোগ, মধুপুরে সংবাদ সম্মেলন পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪; দুই মাদক কারবারির কারাদণ্ড পাইকগাছায় পুশবিরোধী অভিযানে জরিমানা; দেড় লাখ রেণু অবমুক্ত দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ শেষে ৪২ শিক্ষার্থীকে সনদ রামুর কচ্ছপিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুর্নীতির দায়ে অভিযুক্ত পিডি গফুর’কে অব্যাহতি দিলো শিক্ষা মন্ত্রণালয় পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড চীনের মেসি এবার সত্যিই ‘ডক্টর’, মিলছে সম্মানসূচক ডক্টরেট পুঁজিবাজারকে ইনস্টিটিউশনাল ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর যেভাবে ছাত্র রাজনীতি থেকে এমপি হন মিষ্টি এফবিএমএসএর নতুন নির্বাহী কমিটি গঠন সভাপতি ডা. রশিদ আহমেদ, সাধারণ সম্পাদক ডা. গোলাম সারোয়ার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে পদত্যাগের প্রশ্নে যা বললেন এমপি মিষ্টি মির্জাপুরে দুর্গা মন্দিরে ৭ প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন রাসেল আহমেদ সাগর মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি নির্বাচিত। ব্রাক ইউনিভার্সিটি গবেষণা প্রতিষ্ঠান বিআইজিডির “রকি অ্যাওয়ার্ড”- মাঠপর্যায়ের কর্মদক্ষতার স্বীকৃতি পদক পেলেন রামুর সাঈদ হোসাইন আকাশ রাউজানে পুলিশের দুঃসাহসিক অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার সিলেটে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্‌যাপন নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮ রামুতে সাড়ে তিন মাসে হামের উপসর্গে ২১০ রোগী চিকিৎসা নিয়েছেন পূর্বধলায় পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ: জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে মধুপুর প্রেসক্লাবের দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন স্কুল নাকি মাদ্রাসা—ডেমরায় ভিন্নধারার শিক্ষাপ্রতিষ্ঠান আবু বকর সিদ্দিক (রা.) ইনস্টিটিউট

পাইকগাছায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন

  • Reporter Name
  • আপডেট সময় : 07:51:04 pm, Tuesday, 11 March 2025
  • 143 বার পড়া হয়েছে

পাইকগাছায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন

এম জালাল উদ্দীন, পাইকগাছা 
খুলনার পাইকগাছায় একেরপর এক অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বস্ব হারাচ্ছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। এধরণের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব যদি পাইকগাছায় একটা ফায়ার সার্ভিস স্টেশন থাকতো।
   
দুঃখের বিষয় পার্শ্ববর্তী সকল উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন থাকলেও এখানে কেবল নেই। তৎকালীন জনপ্রতিনিধিদের অসহযোগিতা, অকর্মণ্যতার জন্য এটির বাস্তবায়ন হয়নি। যার খেসারত দিচ্ছে সমগ্র উপজেলাবাসী। সর্বশেষ গত সোমবার পৌরসভার বাতিখালী ৮ নং ওয়ার্ডস্থ উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারি শেখ কামরুল হাসান টিপু’র ভাড়াটিয়ার ৮ টি ঘর ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলে চায়ের দোকানি চৈতন্য মন্ডল এবং ভ্যানচালক কবির হোসেন সর্বস্ব খুইয়েছে। স্থানীয়রা আপ্রাণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। পার্শ্ববর্তী সাতক্ষীরা জেলার তালা উপজেলা থেকে মোবাইলে সংবাদ পেয়ে ঘটনাস্থল পৌঁছাতে পৌঁছাতে ততক্ষণে সব কিছু শেষ হয়ে যায়। এঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। ঘরের ভেতর থাকা বৃদ্ধ দিদিমা ও ছোট বোন কে বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে চৈতণ্যের ছেলে চয়ন মন্ডল -১৬- তাদের কে উদ্ধার করার সময় সে আহত হয়ে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আরেক ক্ষতিগ্রস্ত পরিবার ভ্যানচালক কবির হোসেনও আহত হোন।
ভাড়াটিয়া চা বিক্রেতা চৈতন্য বলেন, আমি তখন দোকানে ছিলাম। দোকান থেকে এসে দেখি আগুনে ঘরবাড়ি, গাছপালা সহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আমার আর অবশিষ্ট কিছুই নাই। আমার সব শেষ হয়ে গেছে। এখন কি করবো, পরিবার নিয়ে কোথায় থাকবো কিছুই জানিনা। পরিবার নিয়ে সহায় সম্বলহীন হয়েগেছি। পরেনের এই পোশাক ছাড়া কিছুই নাই। ক্ষোভের সাথে ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, পার্শ্ববর্তী কয়রা, দাকোপ, সাতক্ষীরার তালা ও আশাশুনি উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন থাকলেও পাইকগাছা উপজেলায় নাই। আজ যদি একটা ফায়ার সার্ভিস স্টেশন থাকতো তাহলে এ ভয়াবহ ক্ষতি অনেকাংশে এড়ানো সম্ভব হতো। এদিকে, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, এসিল্যান্ড মো. ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, ওসি মো. সবজেল হোসেন এবং উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ডা. আব্দুল মজিদ এর নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।সন্ধ্যায় ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লি. এর পক্ষে সভাপতি জিএম শুকুরুজ্জামান রান্নার প্রয়োজনীয় সামগ্রী। রাতে জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাও. গোলাম সারোয়ার এর নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের প্রাথমিক নগদ অর্থ সহায়তা করেন। এবং পরবর্তীতে আরো সহযোগিতার আশ্বাস দেন।
এসময় জেলা সদস্য অ্যাড. আব্দুল মজিদ ও আব্দুল্ল্যাহ আল মামুন সহ অনেকে উপস্থিত ছিলেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ, কাপড় চোপড় ও শুকনো খাবার প্রদান করেন। এসময় সহকারী কমিশনার -ভূমি- মো. ইফতেখারুল ইসলাম শামীম, ওসি মো. সবজেল হোসেন উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এসময় অসহায় ক্ষতিগ্রস্ত পরিবারের গুলো পাশে সহায়তা হাত বাড়াতে সকলের প্রতি আহ্বান জানান। এদিকে, স্থানীয় এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সকল প্রতিবন্ধকতা কাটিয়ে পাইকগাছায় অতি দ্রুত ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি

পাইকগাছায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন

আপডেট সময় : 07:51:04 pm, Tuesday, 11 March 2025