
অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ -পলাশ- আসনে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ বিপুল ভোটের ব্যবধানে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।
নরসিংদী ২ নির্বাচনী এলাকার ৯০টি কেন্দ্রে ৮৬ হাজার ৯৪১ ভোট পেয়ে দিলীপ বিজয়ী হন। আর তার প্রতিদ্বন্দ্বী জাতীয় পাটির লাঙ্গল প্রতীকের প্রার্থী এ এন এম রফিকুল আলম সেলিম পেয়েছেন ৪ হাজার ৯১৫ ভোট।
আজ রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় ভোটাররা নিজ নিজ ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন।
এ আসনে মোট ভোটার ছিল ২ লাখ ৬৯ হাজার ২৫৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৭৭৮জন ও নারী ভোটার ১ লাখ ৩১ হাজার ৪৭২ জন। ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ তৃতীয়বারের মতো নৌকা প্রতীক নিয়ে বে সরকারি বিজয়ী ঘোষণা করা হয়।
শিক্ষক আনোয়ার হোসেন জানান, পলাশের উন্নয়নের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে জনগন আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ মহোদয় কে জয়যুক্ত করেছেন।

























