Dhaka , Saturday, 18 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু ,‌ নাগরিক সেবা এখন হাতের মুঠোয় বিচ্ছিন্নভাবে নয়, সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বানভাসি মানুষের পাশে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় দিনব্যাপী ত্রাণ বিতরণ মধুপুরে রথযাত্রা, অংশ নিলেন সহস্রাধিক ভক্ত গর্জনিয়ায় জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত সন্ত্রাস প্রতিরোধ দিবসে ঢাবি ছাত্রশিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন অনুষ্ঠিত নরসিংদীতে জুলাই শহীদ দিবস উদযাপন জুলাই শহীদ দিবস উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ সন্ত্রাসী মিন্টু বাহিনীর প্রধান মিন্টু আটক শুধু ত্রাণ বিতরণ নয়, সরকারের লক্ষ্য ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন করা :- বান্দরবানে ভুমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের ধান বীজ ও চারা দেয়া হবে, ১৫ দিনের মধ্যে শতভাগ গবাদি পশুকে টিকা দেওয়া হবে: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’:- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাইকগাছা পৌরসভার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য সাইট পরিদর্শন ইউএনওর উদ্যোগে দুই যুগের সংস্কারহীন সড়কের দুর্ভোগের অবসান; স্বস্তি এলাকাবাসীর রামগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার টানা বৃষ্টিতে রামগঞ্জে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি বিপাকে সাধারণ মানুষ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের। বঙ্গোপসাগর উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি রোহিঙ্গা নিহত কক্সবাজারে স্কুলছাত্র অপহরণ : রক্তাক্ত অবস্থায় উদ্ধার বন্যার্তদের সাহায্যার্থে বাঁশখালীতে ড্যাব, চট্টগ্রাম এর খাবার ও ঔষধ বিতরণ জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম সিএমপি’র শ্রদ্ধাঞ্জলি নিবেদন জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন: সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবর পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত মধুপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত রামগঞ্জে যথাযথ মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সম্পদের লোভে ওমান প্রবাসীর ওপর পৈশাচিকতা: ৫ দিন ঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন। জুলাই ঐক্যে ফাটল ধরলে ক্ষতি হবে সবার: পুলিশ সুপার জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের

পরিবেশ দূষণ রোধে বিশেষ অভিযানে ১ সপ্তাহে ২০৬টি মামলা, ৪ কোটি ৫৩ লাখ টাকা জরিমানা, ৬৫টি ইটভাটা বন্ধ, ২৫টি বন্ধে নির্দেশনা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 07:28:21 pm, Thursday, 9 January 2025
  • 148 বার পড়া হয়েছে

পরিবেশ দূষণ রোধে বিশেষ অভিযানে ১ সপ্তাহে ২০৬টি মামলা, ৪ কোটি ৫৩ লাখ টাকা জরিমানা, ৬৫টি ইটভাটা বন্ধ, ২৫টি বন্ধে নির্দেশনা।।

স্টাফ রিপোর্টার

নাদিম সরকার।।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় পরিবেশ অধিদপ্তর সারা দেশে ২ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি ২০২৫ পর্যন্ত ৭৪টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। অভিযানে ২০৬টি মামলার মাধ্যমে ৪ কোটি ৫৩ লাখ ৭ হাজার ২০০ টাকা জরিমানা আদায় এবং ৬৫টি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করা হয়। ২৫টি ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা এবং ১৭টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

অপরদিকে, আজ ৯ জানুয়ারি বগুড়া, গাজীপুর, যশোর, কুমিল্লা, মাগুড়া, ফরিদপুর ও টাংগাইল জেলায় ২৩টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ২৫ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় ও ১৮টি ভাটার কার্যক্রম বন্ধ করা হয়। গাজীপুরে এক ভাটা মালিককে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

ঢাকার শাহবাগে কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫টি পরিবহনের চালককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ফিটনেসবিহীন ৪টি গাড়ি ডাম্পিং করা হয়।

চুয়াডাঙ্গায় শব্দদূষণ রোধে ৩টি হাইড্রোলিক হর্ন জব্দ ও ৩টি যানবাহনের চালককে ১,৫০০ টাকা জরিমানা করা হয়। নারায়ণগঞ্জে বায়ুদূষণকারী ৩টি স্টিল মিল থেকে ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পলিথিন উৎপাদন ও ব্যবহার রোধে কুমিল্লা, পিরোজপুর, হবিগঞ্জ ও ঢাকায় ৩৮ হাজার টাকা জরিমানা আদায় এবং ২১১.৫ কেজি পলিথিন ও ৬৫ বস্তা কাঁচামাল জব্দ করা হয়। একটি কারখানা সিলগালা করা হয়।

ঢাকার বসিলা ও আফতাব নগরে খোলা নির্মাণ সামগ্রী রাখার দায়ে ৮টি প্রতিষ্ঠান থেকে ৩৪,৫০০ টাকা জরিমানা আদায় এবং কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

পরিবেশ অধিদপ্তরের দূষণ বিরোধী বিশেষ এ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু ,‌ নাগরিক সেবা এখন হাতের মুঠোয়

পরিবেশ দূষণ রোধে বিশেষ অভিযানে ১ সপ্তাহে ২০৬টি মামলা, ৪ কোটি ৫৩ লাখ টাকা জরিমানা, ৬৫টি ইটভাটা বন্ধ, ২৫টি বন্ধে নির্দেশনা।।

আপডেট সময় : 07:28:21 pm, Thursday, 9 January 2025