Dhaka , Saturday, 5 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সরাইলের গুনারায় মাদকের বিরুদ্ধে জনতার,বর্ণাঢ্য র‌্যালী নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নিন্দুকেরা কখনো উন্নত মানসিকতার হতে পারে না – এমপি খোকন তালুকদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে ঘটনাস্থলেই ১ জন পুলিশ কনস্টেবল নিহত দুই যুগের বেশি ইমামতি শেষে বিদায়, স্মৃতিতে থাকবেন মাওলানা মোস্তফা কামাল। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম ওয়াসার সঙ্গে ম্যাক্স ফাউন্ডেশনের সমঝোতা, শুরু হচ্ছে ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে পাইলট প্রকল্প চুয়েট ছাত্রদল সভাপতি প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম দেশে ও বিদেশে জাতীয়তাবাদী আদর্শের অগ্র সৈনিক পাইকগাছায় বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধানের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর সিডও দিবস উপলক্ষে কাউখালীতে মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিকট বিস্ফোরণ, আহত ৬; আটক ১ ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শ্রীপুরের গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের কালচারাল লীগের রোগ অনেক আগেই ডায়াগনসিস করে গেছেন আবুল মনসুর: ফারুকী বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে

নোয়াখালীতে লাঠিখেলা-লোকগানে বিএনপির ৩১ দফা প্রচার

  • Reporter Name
  • আপডেট সময় : 07:49:42 pm, Thursday, 16 October 2025
  • 101 বার পড়া হয়েছে

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে বিএনপির ৩১ দফা কর্মসূচি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে গ্রামীণ লাঠিখেলা, লোকজ গান, গণমিছিল লিফলেট বিতরণ ও পথসভাসহ ভিন্নধর্মী প্রচার চালানো হয়েছে।

বুধবার বিকালে ও রাতে উপজেলার বয়ারচর চেয়ারম্যান ঘাট থেকে হাতিয়া বাজার পর্যন্ত খোলা পিকআপ ভ্যানে করে বাদ্যযন্ত্রের তালে তালে বিএনপির ৩১ দফা কর্মসূচি, খালেদা জিয়া, তারেক রহমান ও ধানের শীষের পক্ষে প্রচার চলে।

এ সময় লাঠিখেলা দেখানো হয়। আর উচ্ছ্বসিত নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। ভিন্নধর্মী এ প্রচার হাতিয়াবাসীর মাঝে ব্যাপক সাড়া জাগায়।

এতে ৩১ দফা কর্মসূচি সম্বলিত প্রচারপত্র বিতরণ করেন হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বয়ক কমিটির সদস্য প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব।

রাতে হাতিয়া বাজারে অনুষ্ঠিত পথসভায় তিনি বিএনপি সম্পর্কে অপপ্রচারের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানানোর পাশাপাশি রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপির ৩১ দফার নানা দিক তুলে ধরেন।

পথসভায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানভীর উদ্দিন রাজীব বলেন, “আগামী নির্বাচনে দেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য মুখিয়ে আছে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হলে বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশ সমৃদ্ধ হবে। ১৭ বছর দ্বীপ হাতিয়ার মানুষ অবহেলিত। আমাদের প্রিয় জন্মস্থান হাতিয়াকে এগিয়ে নিতে আমাদেরকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে এখনই করণীয় ঠিক করতে হবে।

দ্বীপ হাতিয়ার পথে-প্রান্তরে যেখানেই তারেক রহমানের বার্তা নিয়ে যাচ্ছেন সেখানেই ব্যাপক সাড়া মিলছে বলেও জানান জেলা বিএনপির আহ্বয়ক কমিটির এ সদস্য।

তানভীর উদ্দিন রাজীব বলেন, নদী ভাঙন হাতিয়ার মানুষের সবচেয়ে বড় দুঃখ। ভোট বিপ্লবের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসলে হাতিয়া নদী ভাঙন শতভাগ সমাধান হবে। হাতিয়ার অহংকার নিঝুম দ্বীপকে পর্যটনে সমৃদ্ধ করা হবে। হাতিয়ার সবগুলো বিচকে দৃষ্টিনন্দন করা হবে। যাতে করে হাতিয়ার মানষ পর্যটন থেকে আয় করতে পারে।”

এ সময় উপস্থিত ছিলেন, হাতিয়া উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরেফিন আলী ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক আরিফ উদ্দিন প্রমূখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরাইলের গুনারায় মাদকের বিরুদ্ধে জনতার,বর্ণাঢ্য র‌্যালী

নোয়াখালীতে লাঠিখেলা-লোকগানে বিএনপির ৩১ দফা প্রচার

আপডেট সময় : 07:49:42 pm, Thursday, 16 October 2025