Dhaka , Wednesday, 16 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় স্বাস্থ্যসেবায় গতিশীলতা আনতে সমন্বয় সভা চন্দনাইশ থানায় সাফল্যের স্বীকৃতি, বিশেষ পুরস্কার পেলেন ওসি দিদারুল রূপগঞ্জে কৃষকদলের খসড়া কমিটি ঘোষণার প্রতিবাদ জেলা কৃষক দলের সংবাদ সম্মেলন সিডিএর ভবিষ্যৎ প্রকল্পে জাপানি বিনিয়োগের আগ্রহ মাতারবাড়ী বন্দরকেন্দ্রিক যোগাযোগ ও টেকসই নগর উন্নয়নেও অংশীদারত্বের সম্ভাবনা স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ পদ্মার দুর্গম চরাঞ্চলে পানিবন্দী মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে এমপি সাঈদ আসলাম পাইকগাছায় মাপে চাল কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা ‘ঝাড়ুদারের চাকরি পাওয়ারও যোগ্যতা নেই তোমার’— রাখি সাওয়ান্তকে কঙ্গনা দেশের মাটিতে ৩ ম্যাচ খেলবে আর্জেন্টিনা, মেসি কি খেলবেন? বিদেশি শিক্ষার্থীদের ওপর ট্রাম্পের কঠোর নীতি আটকে দিলেন আদালত রাউজান থানা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ০১ টি দেশীয় তৈরি এলজি শুটার গান ও ০২ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম ফেডের সিদ্ধান্তের অপেক্ষায় স্বর্ণ, বাড়বে দাম? ‘জন্ম বাংলাদেশে, তবুও তাদের মন কেন পাকিস্তান পাকিস্তান করে?’ হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী “দলমত নির্বিশেষে আমরা জনগণের সেবক- মাদক নির্মূলে কঠোর অবস্থানের ঘোষণা” এমপি শহিদুল ইসলাম বাবুল। ইবিতে অবৈধ শিক্ষার্থী অপসারণ ও সিট বরাদ্দে শিবিরের ৮ দফা দাবিতে সংবাদ সম্মেলন আমড়া বিক্রি করে জীবিকা ও পড়ার খরচ জুগিয়ে নজর কাড়ছে ধর্মপাশার দুই শিশু গাজীপুরের সিনিয়র আইনজীবী আতাউর রহমান আকাশ আর নেই ভোলাগঞ্জ সাদাপাথরে সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ মধুপুরে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনগরে বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি, আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ শ্রীপুরে মহিলা এমপি’র মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী বেতাগীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্টসার্কিটে আগুন আতঙ্ক, ১৫ শিক্ষার্থী আহত মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়: যুবকদের খেলার মাঠে ফেরাতে ডেপুটি স্পিকারের উদ্যোগ মধুপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে – স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নেত্রকোণার দুর্গাপুরে নৃশংসভাবে পুলিশের উপপরিদর্শক -এসআই খুন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:14:58 pm, Friday, 10 January 2025
  • 242 বার পড়া হয়েছে

নেত্রকোণার দুর্গাপুরে নৃশংসভাবে পুলিশের উপপরিদর্শক -এসআই খুন।।

পলাশ সাহা
নেত্রকোণা প্রতিনিধি।।
  
নেত্রকোণার দুর্গাপুরে দুর্বৃত্তদের এলোপাথারি কোপে শফিকুল ইসলাম নামে পুলিশের এক উপপরিদর্শক -এসআই- খুন হয়েছেন।
বৃহস্পতিবার -৯ জানুয়ারি- সন্ধ্যায় দুর্গাপুর পৌরশহরের উকিলপাড়া এলাকার পান মহলের গলিতে দুর্বৃত্তদের এলোপাথারি কোপে গুরুতর আহত হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
পুলিশের এসআই শফিকুল দুর্গাপুরের চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি জামালপুর পুলিশ লাইনে কর্মরত ছিলেন এবং ছুটিতে গ্রামের বাড়ি দুর্গাপুরে এসেছেন।
নিহতের ছেলে রাফিউল ইসলাম বলেন- বৃহস্পতিবার সন্ধ্যায় বাজার করার উদ্দ্যেশ্যে বাসা থেকে বের হয়েছিলেন শফিকুল। পথিমধ্যে ওই এলাকায় ওঁৎপেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারি কোপাতে থাকে। পরবর্তীতে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এসআই শফিকুল মৃত্যুবরণ করেন।
দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা বলেন, ধারালো অস্ত্রের আঘাতে ডান পায়ের কব্জির নীচ বিচ্ছিন্ন হয়ে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়।
মৃত্যুর সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর থানার ওসি বাচ্চু মিয়া বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আসামীদের ধরতে চারদিকে পুলিশী কার্যক্রম পারিচালিত হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় স্বাস্থ্যসেবায় গতিশীলতা আনতে সমন্বয় সভা

নেত্রকোণার দুর্গাপুরে নৃশংসভাবে পুলিশের উপপরিদর্শক -এসআই খুন।।

আপডেট সময় : 02:14:58 pm, Friday, 10 January 2025