Dhaka , Tuesday, 15 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় স্বাস্থ্যসেবায় গতিশীলতা আনতে সমন্বয় সভা চন্দনাইশ থানায় সাফল্যের স্বীকৃতি, বিশেষ পুরস্কার পেলেন ওসি দিদারুল রূপগঞ্জে কৃষকদলের খসড়া কমিটি ঘোষণার প্রতিবাদ জেলা কৃষক দলের সংবাদ সম্মেলন সিডিএর ভবিষ্যৎ প্রকল্পে জাপানি বিনিয়োগের আগ্রহ মাতারবাড়ী বন্দরকেন্দ্রিক যোগাযোগ ও টেকসই নগর উন্নয়নেও অংশীদারত্বের সম্ভাবনা স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ পদ্মার দুর্গম চরাঞ্চলে পানিবন্দী মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে এমপি সাঈদ আসলাম পাইকগাছায় মাপে চাল কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা ‘ঝাড়ুদারের চাকরি পাওয়ারও যোগ্যতা নেই তোমার’— রাখি সাওয়ান্তকে কঙ্গনা দেশের মাটিতে ৩ ম্যাচ খেলবে আর্জেন্টিনা, মেসি কি খেলবেন? বিদেশি শিক্ষার্থীদের ওপর ট্রাম্পের কঠোর নীতি আটকে দিলেন আদালত রাউজান থানা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ০১ টি দেশীয় তৈরি এলজি শুটার গান ও ০২ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম ফেডের সিদ্ধান্তের অপেক্ষায় স্বর্ণ, বাড়বে দাম? ‘জন্ম বাংলাদেশে, তবুও তাদের মন কেন পাকিস্তান পাকিস্তান করে?’ হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী “দলমত নির্বিশেষে আমরা জনগণের সেবক- মাদক নির্মূলে কঠোর অবস্থানের ঘোষণা” এমপি শহিদুল ইসলাম বাবুল। ইবিতে অবৈধ শিক্ষার্থী অপসারণ ও সিট বরাদ্দে শিবিরের ৮ দফা দাবিতে সংবাদ সম্মেলন আমড়া বিক্রি করে জীবিকা ও পড়ার খরচ জুগিয়ে নজর কাড়ছে ধর্মপাশার দুই শিশু গাজীপুরের সিনিয়র আইনজীবী আতাউর রহমান আকাশ আর নেই ভোলাগঞ্জ সাদাপাথরে সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ মধুপুরে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনগরে বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি, আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ শ্রীপুরে মহিলা এমপি’র মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী বেতাগীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্টসার্কিটে আগুন আতঙ্ক, ১৫ শিক্ষার্থী আহত মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়: যুবকদের খেলার মাঠে ফেরাতে ডেপুটি স্পিকারের উদ্যোগ মধুপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে – স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নেত্রকোণার কেন্দুয়ায় কমিউনিটি ক্লিনিকের মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।।

  • Reporter Name
  • আপডেট সময় : 08:42:03 pm, Monday, 13 January 2025
  • 291 বার পড়া হয়েছে

নেত্রকোণার কেন্দুয়ায় কমিউনিটি ক্লিনিকের মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।।

পলাশ সাহা

নেত্রকোণা প্রতিনিধি।।

নেত্রকোণা জেলার  কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের দিঘলকুর্শা কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা মান উন্নয়ন বিষয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের উদ্যোগে- স্বাবলম্বী উন্নয়ন সমিতি এবং বাংলাদেশ হেলথ ওয়াচ-এর সহযোগিতায় আয়োজিত এ সভায় বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ স্থানীয় সেবাগ্রহীতা অংশগ্রহণ করেন।

সোমবার -১৩ জানুয়ারি- ১১টার দিকে এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা -ইউএনও- জনাব ইমদাদুল হক তালুকদার।

তিনি তাঁর বক্তব্যে বলেন- আমার কেন্দুয়া উপজেলায় যোগদানের পর থেকে স্বাস্থ্য খাত থেকে কেউ আমার কাছে কোনো প্রস্তাব বা চাহিদা নিয়ে আসেনি, যা অত্যন্ত হতাশাজনক। অথচ এই খাতে আমার অনেক কিছু দেওয়ার ছিলো। স্বাস্থ্য ও শিক্ষা খাতে উন্নয়নের ব্যাপারে আমার ইচ্ছা থাকা সত্ত্বেও কিছুই করতে পারিনি। তবে ভবিষ্যতে- আপনাদের চাহিদা থাকলে আমি সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত আছি।

সভায় আরও উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার লিগ্যাল এইডের বিচারক বেগম নওরীন মাহবুব এবং কেন্দুয়া উপজেলা কৃষি কর্মকর্তা জনাব হুমায়ুন দিলদার।

স্বাবলম্বী উন্নয়ন সমিতির ব্যবস্থাপনা পরিচালক কোহিনুর বেগম সভার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি গ্রুপের সভাপতি জনাব কাঞ্চন মিয়া। সাধারণ সম্পাদক রিপন মল্লিক এবং অন্যান্য সদস্য ও স্থানীয় সেবাগ্রহীতারা সভায় অংশগ্রহণ করেন।

সভায় অংশগ্রহণকারীরা কমিউনিটি ক্লিনিকের মান উন্নয়ন এবং স্থানীয় স্বাস্থ্যসেবার বিভিন্ন সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করেন। তারা ক্লিনিকের অবকাঠামোগত উন্নয়ন, ওষুধের সহজলভ্যতা, এবং পর্যাপ্ত জনবল নিয়োগের প্রয়োজনীয়তা নিয়ে বিভিন্ন প্রস্তাব উত্থাপন করেন। ইউএনও ইমদাদুল হক তালুকদার ক্লিনিকের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রশাসনের পূর্ণ সহযোগিতা প্রদান করবেন বলে জানান।

সভাটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয় এবং স্বাস্থ্যখাতের উন্নয়নে স্থানীয় জনগণের আরও সম্পৃক্ততা নিশ্চিত করার জন্য বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় স্বাস্থ্যসেবায় গতিশীলতা আনতে সমন্বয় সভা

নেত্রকোণার কেন্দুয়ায় কমিউনিটি ক্লিনিকের মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।।

আপডেট সময় : 08:42:03 pm, Monday, 13 January 2025