Dhaka , Tuesday, 3 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় ভাসমান হাসপাতালের উদ্বোধন করলেন এমপি; ৩ মাস সেবা পাবেন সুবিধাবঞ্চিতরা হলুদের সাজে তৌসিফ-সাফা, নতুন নাটকের দৃশ্য নাকি পারিবারিক অনুষ্ঠান? চট্টগ্রামে যুবদল কর্মী জীবন হত্যা মামলার প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩ পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত পাইকগাছায় পুলিশের তৎপরতায় খোয়া যাওয়া ৬ লাখ টাকা উদ্ধার শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা যোগদানের পরই মধুপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশংসিত ওসি ফজলুল হক মাটির স্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জৈব সারে ভর্তুকির আহ্বান ‎মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন নাবিকসহ ইরানি জাহাজ ছিনতাই করল সোমালিয়া জলদস্যুরা চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ পোশাকশিল্পে অস্থিরতার পেছনে ষড়যন্ত্রের আশঙ্কা শফিকুর রহমানের পাইকগাছায় দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প; চিকিৎসাসেবা পেলেন শত শত রোগী পবিত্র ধর্মগ্রন্থেই সম্প্রীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়া রয়েছে – জহির উদ্দিন স্বপন এখন যারা আন্দোলনের নামে সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে ডিবির অভিযানে দেশীয় তৈরি এলজি ও কার্তুজসহ একজন গ্রেপ্তার টেকনাফে এসআরবি-১৫ ও বিজিবির যৌথ অভিযান, ১ লাখ ২৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৪ আবুধাবি থেকে আনা স্বর্ণের ‘ডিম’ কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় ফেরত নেওয়ার চেষ্টা! কাস্টমস গোয়েন্দার জালে ৪ কোটি ৯১ লাখ টাকার ৬টি স্বর্ণের ডিম! ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি বরদাশত করা হবে না জিরো টলারেন্স নীতি ঘোষণা ভূমি প্রতিমন্ত্রীর সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ১৭৭ কারখানায় ছুটি ঘোষণা ধর্মপাশায় বোরো জমির মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর জাতীয় যুব দিবসে ঠাকুরগাঁওয়ে শ্রেষ্ঠ যুব সম্মাননা পেলেন অক্সিজেন এর প্রতিষ্ঠাতা ইমন কবে দলে ফিরতে পারেন দিবালা, জানালেন রোমা কোচ গাজীপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজারের দাবিতে শ্রমিক বিক্ষোভ, ভাংচুর-আগ্নসংযোগ কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের প্রায় ৭ ঘন্টা পর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ‎গাইবান্ধার সাঘাটায় ভূমি কর্মকর্তার অপসারণে বিক্ষোভ ও মানববন্ধন ভাঙ্গায় সরকারি জমি দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ দীঘিনালায় অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের মহড়া

নীলফামারীতে ঈদে শেষ সময়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:21:46 am, Tuesday, 9 April 2024
  • 214 বার পড়া হয়েছে

নীলফামারীতে  ঈদে শেষ সময়ে জমে  উঠেছে ঈদের কেনাকাটা।।

নীলফামারী থেকে
সাদ্দাম আলী।।
ঈদ যতই ঘনিয়ে আসছে মার্কেট গুলোতে ক্রেতাদের আনাগোনা ততই বাড়ছে। আর সেই সাথে জমে উঠেছে ঈদের কেনাকাটা। জেলার  বড় বড় মার্কেট  সহ ফুটপাতের দোকানগুলোতে শুরু হয়েছে ঈদের কেনাকাটা ।
সকাল থেকে মধ্যরাত পর্যন্ত শহরের দোকানপাট খোলা থাকছে। এদিকে-নিউ মার্কেট-পৌর সুপার মার্কেট-মকবুল হোসেন সুপার মার্কেট-মুরাদ আলী প্লাজা-সোলেমান প্লাজা-বড় বাজার-সিমলা গার্মেন্টস-প্রিয়ম ক্লথ ষ্টোর  শিশু মেলা গার্মেন্ট সহ  বিভিন্ন বিপণী বিতাণে প্রতিদিন ইফতারের পর ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা যাচ্ছে।
রাফা শিশু মেলা  গার্মেন্টেসের মালিক মোঃ রেজাউল করিম রাজু  বলেন, এ বছর ঈদে আমাদের দোকানে ছোট শিশুদের বিভিন্ন ধরনের কাপড় এসেছে  তাই ক্রেতারাও দেখে শুনে কাপড় কিনেন। বড় বাজারের আবু হানিফা বলেন,  এ বছর ঈদের বাজারে দেশিয় সুতি থ্রি-পিসের সঙ্গে ল্যাহেঙ্গা, বুটিকস্, চোয়া, আড়ং, জিপসি, ভারতীয় থ্রি-পিচ, নাইরাকাটা এবারের মুল আর্কশন। এছাড়াও ভারতীয় সারারা, জারারা, ও থ্রি-পিচের পাশাপাশি দেশীয় পোশাক পছন্দের শীর্ষে। বাজারে চাহিদা রয়েছে, অরগেনজা, মেঘা, চান্দ্রিয়া, জয়পুরি ও পাকিস্তানি সারারা গারারা বেশি বিক্রি হচ্ছে। অন্যদিকে, কাতান, বাড়িস, কারচুপি, বালাহার, মটকা, কাশ্মিরী কাতানের প্রচুর চাহিদা।
জেলা শহরের বড় বাজারের স্মৃতি ক্লোথ এন্ড গার্মেন্টেসর মালিক মকবুল হোসেন বলেন, গত বছরের তুলনায় এবার কেনাকাটা কিছুটা বেড়েছে। দাম কিছুটা বেশি হলেও ক্রেতাদের সামর্থ্যের মধ্যেই বেচাকেনা চলছে। তবে সারারা গারারা, কাতান, ইন্ডিয়ান থ্রি-পিস সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। শাড়ির মধ্যে বেশি বিক্রি হচ্ছে ফোর প্লাই, মনিপুরি ও কাশ্মিরী কাতান শাড়ী উল্লেখ্য। এছাড়া লেহেঙ্গার চাহিদাও বেড়েছে বেশ।
জামিল গার্মেন্টেসের প্রোফাইটার আব্দুর রহিম জানান, ফোর প্লাই, মনিপুরি শাড়ি বিক্রি হচ্ছে তিন হাজার টাকা থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত। ল্যাহেঙ্গা পাঁচ হাজার থেকে ১০ হাজার টাকা, সারারা-জারারা পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা, সুতি থ্রি-পিচ এক হাজার ৫০০ থেকে পাঁচ হাজার টাকা, ভারতীয় জিপসি সাত হাজার থেকে আট হাজার ৯০০ টাকা। অপরদিকে, পাঞ্জাবী, শার্ট, প্যান্ট, গেনঞ্জি ফতুয়া ও শিশুদের জামা কাপড়সহ দোকান ঘুরে কেউ, কেউ দেখছেন, আবার কেউ সাধ্যমত কিনছেন। 
জেলা শহরের পৌর মার্কেটে ক্রেতা আবু বক্কর সিদ্দিক বাবু  ও সদর টুপামারী ইউনিয়নের দোগাছী গ্রামের আলী হোসেনের সাথে কথা হয় তিনি  বলেন, ‘ঈদ আছে আর মাত্র ২ দিন বাকী । পরিবারের সকলের কাপড় কেনা প্রায় শেষের দিকে। এখন আমার একটি পাঞ্জাবী কিনতে এসেছি। দাম খুব একটা বেশি মনে হচ্ছে। কিন্তু কি করার সামনে ঈদ কাপড় তো কিনতেই হবে। 
ওই মার্কেটে নারী ক্রেতা রুমা আক্তার  বলেন, ‘এবার ঈদে প্রত্যেকটি দোকানে পছন্দের কাপড় পাওয়া যাচ্ছে। আমি মেস এ থাকি বাসায় যাবো তাই ভাবলাম নিজের কাপড়টা কিনে যাই। তবে এসে মনে হচ্ছে গত বছরের তুলনায় অনেক বেশি কাপড় আসছে মার্কেটে তবে দাম একটু বেশি মনে হচ্ছে গত বছরের তুলনায়। 
নীলফামারী চেম্বার অব কমার্চ এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মিজানুর রহমান  বলেন, ‘গত বছরের ন্যায় তুলনা মূলক ভাবে এবারও ঈদ পোশাকসহ সকল পণ্যের দাম আকাশ ছোঁয়া। কিন্তু এরপরেও ঈদ পালন করতে কম, বেশি কিছু কিনতেই হবে। তবে কিছু অসাধু ব্যবসায়ী ক্রেতাদের কাজ থেকে অতিরিক্ত মুনাফা হাতিয়ে নিচ্ছে। ঈদ উপলক্ষে জেলা প্রশাসনের সুদৃষ্টি রাখার অনুরোধ জানান তিনি।’ 
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি-তানভিরুল ইসলাম বলেন, ‘জনগণের জানমাল রক্ষায় সব সময় সতর্ক আছি। ঈদকে সামনে রেখে শহরের বিভিন্ন বিপণিবিতান, দোকান ও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ টহল দিচ্ছে। এছাড়া যানজট নিরসনেও বিভিন্ন পয়েন্টে কাজ করছে ট্রাফিক বিভাগ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় ভাসমান হাসপাতালের উদ্বোধন করলেন এমপি; ৩ মাস সেবা পাবেন সুবিধাবঞ্চিতরা

নীলফামারীতে ঈদে শেষ সময়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা।।

আপডেট সময় : 05:21:46 am, Tuesday, 9 April 2024