Dhaka , Wednesday, 16 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় স্বাস্থ্যসেবায় গতিশীলতা আনতে সমন্বয় সভা চন্দনাইশ থানায় সাফল্যের স্বীকৃতি, বিশেষ পুরস্কার পেলেন ওসি দিদারুল রূপগঞ্জে কৃষকদলের খসড়া কমিটি ঘোষণার প্রতিবাদ জেলা কৃষক দলের সংবাদ সম্মেলন সিডিএর ভবিষ্যৎ প্রকল্পে জাপানি বিনিয়োগের আগ্রহ মাতারবাড়ী বন্দরকেন্দ্রিক যোগাযোগ ও টেকসই নগর উন্নয়নেও অংশীদারত্বের সম্ভাবনা স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ পদ্মার দুর্গম চরাঞ্চলে পানিবন্দী মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে এমপি সাঈদ আসলাম পাইকগাছায় মাপে চাল কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা ‘ঝাড়ুদারের চাকরি পাওয়ারও যোগ্যতা নেই তোমার’— রাখি সাওয়ান্তকে কঙ্গনা দেশের মাটিতে ৩ ম্যাচ খেলবে আর্জেন্টিনা, মেসি কি খেলবেন? বিদেশি শিক্ষার্থীদের ওপর ট্রাম্পের কঠোর নীতি আটকে দিলেন আদালত রাউজান থানা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ০১ টি দেশীয় তৈরি এলজি শুটার গান ও ০২ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম ফেডের সিদ্ধান্তের অপেক্ষায় স্বর্ণ, বাড়বে দাম? ‘জন্ম বাংলাদেশে, তবুও তাদের মন কেন পাকিস্তান পাকিস্তান করে?’ হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী “দলমত নির্বিশেষে আমরা জনগণের সেবক- মাদক নির্মূলে কঠোর অবস্থানের ঘোষণা” এমপি শহিদুল ইসলাম বাবুল। ইবিতে অবৈধ শিক্ষার্থী অপসারণ ও সিট বরাদ্দে শিবিরের ৮ দফা দাবিতে সংবাদ সম্মেলন আমড়া বিক্রি করে জীবিকা ও পড়ার খরচ জুগিয়ে নজর কাড়ছে ধর্মপাশার দুই শিশু গাজীপুরের সিনিয়র আইনজীবী আতাউর রহমান আকাশ আর নেই ভোলাগঞ্জ সাদাপাথরে সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ মধুপুরে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনগরে বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি, আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ শ্রীপুরে মহিলা এমপি’র মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী বেতাগীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্টসার্কিটে আগুন আতঙ্ক, ১৫ শিক্ষার্থী আহত মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়: যুবকদের খেলার মাঠে ফেরাতে ডেপুটি স্পিকারের উদ্যোগ মধুপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে – স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজ বাড়িতে যুবলীগ কর্মী খুন সুষ্ঠু তদন্ত ও শাস্তির দাবি এমপি মোরশেদ আলমের।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:38:26 am, Sunday, 14 January 2024
  • 151 বার পড়া হয়েছে

নিজ বাড়িতে যুবলীগ কর্মী খুন সুষ্ঠু তদন্ত ও শাস্তির দাবি এমপি মোরশেদ আলমের।।

নোয়াখালী প্রতিনিধি।।
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়ন থেকে যুবলীগ কর্মী শহিদুজ্জামান পলাশের-৩৫-মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার-১৪ জানুয়ারি-সকালের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  এর আগে, গতকাল শনিবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের পূর্ব মির্জানগর গ্রামের জামাল হোসেনের বাড়িতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।   
নিহত শহিদুজ্জামান ওরফে পলাশ ওই গ্রামের জামাল হোসেনের ছেলে এবং স্থানীয় যুবলীগ কর্মী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় বাক্সশারহাট বাজারে পলাশ এশার নামাজ আদায় করে। এরপর সে ওই বাজারে তার মোটরসাইকেল রেখে মুঠোফোনে কে বা কাহারও কল পেয়ে বাজারের বাহিরে যায়। একপর্যায়ে রাত ৯টা ৪০ মিনিটের দিকে স্থানীয় ইউপি সদস্য নিহতের বাড়ির পাশের লোকজনের মাধ্যমে জানতে পারে পলাশ তার বাড়িতে খুন হয়েছে। খবর পেয়ে সোনাইমুড়ী থানার পুলিশ গভীর রাতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।  
স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জানান, পলাশ ৪-৫ বছর আগে সৌদি থেকে দেশে আসেন।  বর্তমানে ইতালি যাওয়ার জন্য চেষ্টা করছে। সে ২ সন্তানের জনক ছিল। ঘটনার সময় তার স্ত্রী বাড়িতে ছিলনা। শনিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তার বাড়িতেই সেই খুন হয়।  তার মাথায়-নাকে আঘাতের চিহৃ রয়েছে।
 এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে খুনিদের শাস্তির আওতায় আনার জোর দাবি জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম। মোরশেদ আলম জানান, তিনি গত ১০ বছর নোয়াখালী-২ আসনে সংসদ সদস্য ছিলেন। দীর্ঘ এই সময়ে এলাকায় কোনো ধরনের রাজনৈতিক সহিংসতা কিংবা হত্যাকাণ্ড ঘটেনি। নির্বাচনে পরাজিত প্রার্থী তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে অপপ্রচারে নেমেছেন। তবে হত্যাকাণ্ডের বিষয়টি জানার পর তিনি তাৎক্ষণিকভাবে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার জন্য সোনাইমুড়ী থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
এ ঘটনা প্রসঙ্গে এমপি মোরশেদ আলম তার ভেরিফায়েড ফেসবুক পাতায় লেখেন, ‘গতকাল ৬নং নাটেশ্বর ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগ নেতা শহিদুজ্জামান পলাশকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। আমি এই জঘন্য হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও লেখেন, খুনি যে দলেরই হোক শাস্তি তাকে পেতেই হবে। আমি নিহত পলাশের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করে টানা তিনবারের এই সংসদ সদস্য জানান, এই হত্যাকাণ্ড সুষ্ঠু তদন্তে প্রশাসনকে সার্বিক সহযোগিতার জন্য অনুরোধ জানাচ্ছি সেই সঙ্গে কোনো নিরীহ লোক যেন হয়রানির শিকার না হয়, সে ব্যাপারে সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি-বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শক্রতার জের ধরে কে বা কাহারা এ ঘটনা ঘটিয়েছে। তবে নিহতের পরিবারও হত্যাকান্ডের কোনো কারণ জানাতে পারেনি। একটি বসত বিল্ডিং সব সময় তালা মারা থাকে ওই বিল্ডিংয়ের পাশে তার মরদেহ পাওয়া গেছে।
ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী আরও বলেন, নিহতের মাথায় আঘাতের চিহৃ রয়েছে।  তবে এটাকি গুলির আঘাত নাকি ইটের আঘাত।  তবে আশে পাশে অনেক গুলো ইট পাওয়া গেছে। রোববার সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় স্বাস্থ্যসেবায় গতিশীলতা আনতে সমন্বয় সভা

নিজ বাড়িতে যুবলীগ কর্মী খুন সুষ্ঠু তদন্ত ও শাস্তির দাবি এমপি মোরশেদ আলমের।।

আপডেট সময় : 10:38:26 am, Sunday, 14 January 2024