Dhaka , Friday, 6 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ ভবনের একাধিক কক্ষে চুরি, উদ্বিগ্ন স্থানীয়রা গণহত্যাকারীদের এই দেশে রাজনীতির সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র রক্ষায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী সীতাকুণ্ডে মাইশার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জড়িত ঘাতক লরি চালক গ্রেফতার টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি রূপগঞ্জে জামায়াতে ইসলামী’র মেয়র প্রার্থী’র প্রচারণা শুরু রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় পুলিশ সদস্যের ওপর হামলা দুই আন্তর্জাতিক আয়োজন সামনে রেখে নতুন রূপে সাজানো হবে সিলেট স্টেডিয়াম কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক হাসানের ছয় উইকেটের পরও চাপে বাংলাদেশ, দিন শেষে ২৬৮ রানে পিছিয়ে স্বাগতিকেরা গায়ের জোরে দেশ চালাচ্ছে সরকার:নাহিদ ইসলাম দীঘিনালার পনছড়ি বন বিহারে চতুর্থবারের মতো কঠিন চীবর দান অনুষ্ঠিত কারো গোলায় নয়, ঘরে ঘরে সুফল পৌঁছে দিতে কাজ করছেন শিরিন: নতুন বরাদ্দ নিয়ে নগরজুড়ে স্বপ্নবুনন চলছে ধর্মপাশায় পলাতক এক আসামি গ্রেপ্তার মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের পর্তুগিজ সমাজে ইন্টিগ্রেশনে দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব নোয়াখালীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ

নালিতাবাড়ীতে বিদ্যুতের তারে জরিয়ে একটি  বন্যহাতির মৃত্যু।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:53:31 pm, Friday, 1 November 2024
  • 178 বার পড়া হয়েছে

নালিতাবাড়ীতে বিদ্যুতের তারে জরিয়ে একটি  বন্যহাতির মৃত্যু।।

অমিত চক্রবর্তী- নালিতাবাড়ী- শেরপুর।।

শেরপুরের নালিতাবাড়ীতে ফসল রক্ষায় কৃষকদের দেয়া বিদ্যুতের তারে জড়িয়ে

একটি বন্যহাতির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার -৩১ অক্টোবর- রাতে উপজেলার সীমান্তবর্তী বাতকুচি গ্রামে এ ঘটনা ঘটে।

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

বন বিভাগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- এক সপ্তাহ ধরে ২৫ থেকে ৩০টি বুনোহাতির পাল উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের বিভিন্ন টিলায় ও জঙ্গলে অবস্থান করছে। দিনের বেলায় টিলা বা জঙ্গলে থাকে- সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে হাতির পাল ধানখেতে ও লোকালয়ে দল বেঁধে নেমে আসে।

কৃষকরা ফসল রক্ষায় মশাল জ্বালিয়ে- ঢোল পিটিয়ে- ডাক চিতকার করে হাতির পাল তাড়িয়ে দেয়ার চেষ্টা করেন। উপজেলার বাতকুচি গ্রামের টিলাপাড়া এলাকায় পাহাড়ের ঢালে ৩০ থেকে ৪০ একর জমিতে আমনের আবাদ করা হয়েছে।

বন্যহাতি থেকে ফসল রক্ষায় কৃষকরা জেনারেটর চালিয়ে বিদ্যুতের তার দিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। বৃহস্পতিবার রাতে ২০ থেকে ২৫টি বন্যহাতি সেই ফসল খেতে হানা দেয়। এ সময় একটি হাতি বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায়। বাকি হাতিগুলো মৃত হাতিটিকে ঘিরে রাখে।

রাত সাড়ে ১১ টার দিকে বন বিভাগের লোকজন ঘটনাস্থল থেকে জেনারেটর জব্দ করে নিয়ে যান। মধুটিলা এলাকার বাসিন্দা রবিউল ইসলাম বলেন, আমন ও বোরো মৌসুমে বন্যহাতির অত্যাচার বাড়ে। এক সপ্তাহ ধরে ২৫ থেকে ৩০টি হাতি ফসল খেতে পাহাড় থেকে লোকালয়ে নেমে আসে।

বাতকুচি চিলাপাড়া এলাকায় ফসল রক্ষায় বিদ্যুতের তার দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে সেই তারে বিদ্যুতায়িত হয়ে একটি হাতির মৃত্যু হয়েছে।

মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, জেনারেটরের তারে জড়িয়ে একটি হাতির মৃত্যু হয়েছে। রাতেই বিদ্যুতের জেনারেটর জব্দ করা হয়েছে ।

রাতেই ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মৃত হাতির ময়নাতদন্ত করা হবে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ ভবনের একাধিক কক্ষে চুরি, উদ্বিগ্ন স্থানীয়রা

নালিতাবাড়ীতে বিদ্যুতের তারে জরিয়ে একটি  বন্যহাতির মৃত্যু।।

আপডেট সময় : 12:53:31 pm, Friday, 1 November 2024