Dhaka , Wednesday, 15 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা নগরীর একসেস রোডে ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ০৮ (আট) আসামী গ্রেফতার কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, আটক ৩ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা রূপগঞ্জে যুবলীগ নেতার দখলে থাকা কৃষকের জমি উদ্ধার করে দিয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা বন্যার্ত মানুষের পাশে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীতে চউকের চাল বিতরন ‘ডায়নামাইটে হাত বাড়ালে ব্লাস্ট হবেই’ আর্জেন্টিনার ‘স্পেশাল’ অনুরোধ রাখল ফিফা আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম টানা দুই দফায় ভরিতে কত কমল স্বর্ণের দাম ফারাক্কার চেয়ে বড় মরণফাঁদ হচ্ছে নেতৃত্ব সংস্কারের গুরুত্ব অনুধাবনে ব্যর্থতা: নাসির উদ্দীন পাটোয়ারীর পোস্ট প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করব: মাহ্দী আমিন চট্টগ্রামের আনোয়ারায় বন্যাকবলিত এলাকায় এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ বন্যা পরবর্তী পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার:- দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘এক টাকায় শিক্ষা’র এক দশক পূর্তি উদযাপন নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক মৃত্যুর পর জানতে পারে মিজান বৃত্তি পেয়েছে বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান বাঁশখালীর বন্যাকবলিত অঞ্চলে এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করল চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রামগঞ্জের পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড

নরসিংদী দুই ঘণ্টার কলার হাটে জনপ্রিয়তা বেড়েছে।।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:11:54 pm, Friday, 26 January 2024
  • 213 বার পড়া হয়েছে

নরসিংদী দুই ঘণ্টার কলার হাটে জনপ্রিয়তা বেড়েছে।।

অরবিন্দ রায়

স্টাফ রিপোর্টার।।

নরসিংদীর মনোহরদী  ঐতিহ্যবাহী হাতিরদীয়ার কলার হাট দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। সপ্তাহে দুই দিন বসে এই কলার হাট। যেখানে প্রতি হাটে বিক্রি হয় ৫ থেকে ১০ লাখ টাকার কলা। এ অঞ্চলের কলার সুনাম থাকায় দূর-দূরান্ত থেকে ব্যবসায়ীরা এসে এখান থেকে কলা কিনে নিয়ে যাচ্ছে।  বিষমুক্ত এসব কলা বিক্রি করে লাভবান হচ্ছে কৃষকরাও।
নরসিংদীর মনোহরদী উপজেলা সদর থেকে ৩ কিলোমিটার দুরে হাতিরদীয়া বাজারে রোববার ও বুধবার বসে এ কলার হাট। প্রায় অর্ধশত বছর ধরে চলে আসা ঐতিহ্যবাহী কলার  হাটে বিভিন্ন জাতের কলা বিক্রি করে আসছেন কৃষকরা। মনোহরদী উপজেলার হাতিরদীয়া, চালাকচর, গড়বাড়ি, মানিকপুর, সোলমানিয়াসহ বিভিন্ন গ্রাম থেকে কৃষকরা তাদের বাগানের কলা এই হাটে এনে বিক্রি করে।
ভোর  থেকে রিকশা ও ভ্যানে করে সাগর, চিনি চম্পা, সবরিসহ বিভিন্ন জাতের কলা এনে সারি সারি করে সাজিয়ে রাখা হয় এ হাটটিতে। এরপর বেপারিদের সাথে দর-কষাকষি করে কলা বিক্রি করতে হয় কৃষকদের। জাত ও আকার ভেদে এই হাটে কলার প্রতি কাঁদি বিক্রি হয় ৩ শ’ থেকে ১২শ’ টাকা পর্যন্ত। সকাল ৮টা থেকে বেলা ১০টা পর্যন্ত এই হাটে চলে কলা কেনাবেচা । যেখানে দুই ঘণ্টার এই হাটে বিক্রি হয় ১০ লাখ টাকার কলা।
হাটে কলা বিক্রেতাদের সাথে আলাপ করে জানা যায়, তাদের পূর্বপুরুষদের আমল থেকে হাতিরদীয়ার এই হাটে কলা বিক্রি করে আসছে। দূর-দূরান্ত থেকে হাটে পাইকাররা কলা কিনতে আসায় কৃষকরা ভালো দামও পাচ্ছে। দীর্ঘদিন ধরে চলে আসা ঐতিহ্যবাহী এই কলার হাটটিতে হাজারো ক্রেতা-বিক্রেতার সমাগম হলেও হাটের জায়গা সংকুলান না থাকায় ভোগান্তিতে পড়তে হয় অনেককেই। হাটটির ঐতিহ্য ধরে রাখতে যাতায়াত ব্যবস্থা উন্নতসহ হাটের আকার বাড়ানোর দাবি স্থানীয়দের।
হাটে কলা নিতে আসা এক ব্যাপারী জানান, তিনি নারায়ণগঞ্জ থেকে এই হাটে কলা কিনতে এসেছেন। সপ্তাহের দুই হাটেই তিনি এখান থেকে কলা কিনে ঢাকার বিভিন্ন আড়তে বিক্রি করেন। হাটের পাশে সড়কটি প্রশস্ত হলে যাতায়াতে অনেকটা সুবিধা হতো।

নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এ বছর নরসিংদীতে ২ হাজার ৩শ’ হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি চাষ হয় জেলার বিখ্যাত অমৃত সাগর কলা। জেলার ছয়টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি কলার আবাদ হয় মনোহরদী, শিবপুর ও পলাশ উপজেলায়। এ অঞ্চলের কলা বিষমুক্ত ও সুস্বাদু হওয়ায় চাহিদা রয়েছে অনেক।
নরসিংদী কৃষি সম্প্রসারণের অতিরিক্ত উপ-পরিচালক দীপক কুমার দেব জানান, ঐতিহ্যবাহী এই হাট ছাড়াও জেলায় ছোটবড় আরও বেশ কয়েকটি কলার হাট রয়েছে। যেখানে বিক্রি হয় জেলার বিখ্যাত অমৃত সাগরসহ বিভিন্ন জাতের কলা। জেলার কলার আবাদ বাড়াতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষকদের বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা করা যাচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ

নরসিংদী দুই ঘণ্টার কলার হাটে জনপ্রিয়তা বেড়েছে।।

আপডেট সময় : 01:11:54 pm, Friday, 26 January 2024