
অরবিন্দ রায়,
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নরসিংদীতে জেলা প্রশাসন ও বিভিন্ন ধর্মীয় সংগঠনের উদ্যোগে জশনে জুলুস, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার, সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ও ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় জেলা প্রশাসকের সভাপতিত্বে বিশেষ আলোচনা সভা ও দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়। এতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, কর্ম ও মানবতার আদর্শ নিয়ে আলোচনা করা হয়।
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে কালিমা তাইয়্যিবা খচিত ব্যানার ও ফেস্টুন টাঙিয়ে সাজসজ্জা করা হয়।
জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের ওপর বিশেষ আলোচনা সভা, রচনা ও অন্যান্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া নরসিংদীরএতিমখানা, হাসপাতাল ও কারাগারে বিশেষ খাবার পরিবেশন করা হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়া ১২ রবিউল আউয়ান উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবীউদযাপন কমিটি, নরসিংদী জেলা-এর উদ্যোগে আয়োজিত এ শোভাযাত্রায় বিপুলসংখ্যকআলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পতাকা, ব্যানার ও ধর্মীয় স্লোগানে মুখরিত শোভাযাত্রাটি নরসিংদী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কপ্রদক্ষিণ করে। আয়োজকরা জানান, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবনাদর্শ, মানবিকতা ওশান্তির বার্তা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।

























