Dhaka , Saturday, 18 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু ,‌ নাগরিক সেবা এখন হাতের মুঠোয় বিচ্ছিন্নভাবে নয়, সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বানভাসি মানুষের পাশে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় দিনব্যাপী ত্রাণ বিতরণ মধুপুরে রথযাত্রা, অংশ নিলেন সহস্রাধিক ভক্ত গর্জনিয়ায় জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত সন্ত্রাস প্রতিরোধ দিবসে ঢাবি ছাত্রশিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন অনুষ্ঠিত নরসিংদীতে জুলাই শহীদ দিবস উদযাপন জুলাই শহীদ দিবস উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ সন্ত্রাসী মিন্টু বাহিনীর প্রধান মিন্টু আটক শুধু ত্রাণ বিতরণ নয়, সরকারের লক্ষ্য ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন করা :- বান্দরবানে ভুমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের ধান বীজ ও চারা দেয়া হবে, ১৫ দিনের মধ্যে শতভাগ গবাদি পশুকে টিকা দেওয়া হবে: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’:- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাইকগাছা পৌরসভার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য সাইট পরিদর্শন ইউএনওর উদ্যোগে দুই যুগের সংস্কারহীন সড়কের দুর্ভোগের অবসান; স্বস্তি এলাকাবাসীর রামগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার টানা বৃষ্টিতে রামগঞ্জে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি বিপাকে সাধারণ মানুষ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের। বঙ্গোপসাগর উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি রোহিঙ্গা নিহত কক্সবাজারে স্কুলছাত্র অপহরণ : রক্তাক্ত অবস্থায় উদ্ধার বন্যার্তদের সাহায্যার্থে বাঁশখালীতে ড্যাব, চট্টগ্রাম এর খাবার ও ঔষধ বিতরণ জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম সিএমপি’র শ্রদ্ধাঞ্জলি নিবেদন জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন: সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবর পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত মধুপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত রামগঞ্জে যথাযথ মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সম্পদের লোভে ওমান প্রবাসীর ওপর পৈশাচিকতা: ৫ দিন ঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন। জুলাই ঐক্যে ফাটল ধরলে ক্ষতি হবে সবার: পুলিশ সুপার জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের

নববধূকে নিয়ে হেলিকপ্টারে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন

  • Reporter Name
  • আপডেট সময় : 07:14:19 pm, Friday, 20 March 2026
  • 39 বার পড়া হয়েছে
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটি উপজেলায় নববধূকে নিয়ে ব্যতিক্রমী আকাশপথে আগমন করে ব্যাপক আলোচনায় এসেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সহকারী অ্যাটর্নি জেনারেল রাশেদুল হাসান সুমন। বৃহস্পতিবার দুপুরে তিনি তার নববিবাহিত স্ত্রী, বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর আসমা খানম আশা-কে সঙ্গে নিয়ে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট জেডএ ভুট্টো ডিগ্রি কলেজ মাঠে অবতরণ করেন।
হেলিকপ্টারে করে এই ব্যতিক্রমী আগমনকে ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। স্বজন, প্রতিবেশীসহ শত শত মানুষ এক নজর দেখার জন্য ভিড় করেন মাঠে। স্থানীয়দের উচ্ছ্বাস আর কৌতূহল মুহূর্তটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
জানা গেছে, অ্যাডভোকেট সুমন ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য জুলফিকার আলী ভুট্টো-এর ভাগিনা। তার মামি ইসরাত সুলতান ইলেন ভুট্টো বর্তমানে একই আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। নববধূকে নিয়ে প্রথমবার গ্রামের বাড়িতে আগমনকে স্মরণীয় করে রাখতে এই বিশেষ আয়োজন করেন সুমন। এ বিষয়ে এ্যাডভোকেট সুমন বলেন, “প্রিয়তমা স্ত্রীকে নিয়ে প্রথমবার গ্রামের বাড়িতে আসা আমার জীবনের একটি বিশেষ মুহূর্ত। এই আনন্দকে স্মরণীয় করতেই ভিন্নধর্মী এই উদ্যোগ।” তিনি আরও জানান, আসন্ন ঈদ তিনি পরিবারের সদস্যদের সঙ্গে গ্রামেই উদযাপন করবেন।
অন্যদিকে নববধূ মেজর আশা বলেন, “গ্রামের মানুষের আন্তরিকতা ও ভালোবাসায় আমি অভিভূত। সবার কাছে দোয়া চাই, যেন আমরা সুখে-শান্তিতে দাম্পত্য জীবন কাটাতে পারি।”
ব্যতিক্রমী এই আয়োজন শুধু পরিবার নয়, পুরো এলাকাবাসীর জন্যই হয়ে উঠেছে এক আনন্দঘন ও স্মরণীয় অভিজ্ঞতা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু ,‌ নাগরিক সেবা এখন হাতের মুঠোয়

নববধূকে নিয়ে হেলিকপ্টারে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন

আপডেট সময় : 07:14:19 pm, Friday, 20 March 2026