Dhaka , Thursday, 17 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সাতকানিয়ায় পিচ্চি জাহিদ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার; আসামি আজাদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিজয়নগর থানা পুলিশের অভিযানে ২০বোতল স্কফসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি বেগমগঞ্জে র‍্যাব-১১ হাতে গ্রেফতার  দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের পজিটিভ সরাইল এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা নোয়াখালীর বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষকের খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকমুক্ত রাখতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক কাউখালীতে কেন্দ্রীয় আশ্রমের তহবিল তসরুপের অভিযোগে বহিষ্কৃত সাবেক কোষাধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কাউখালীতে ৪০ বছর পর উচ্ছেদ: কচুয়াকাঠি আধুনিক সেতু নির্মাণের পথ সুগম রামগঞ্জে স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু ঢোল সমুদ্র বালিকা বিদ্যানিকেতনে এডহক কমিটি, শিক্ষাঙ্গনে নতুন প্রত্যাশা পাইকগাছায় ইউএনও’কে নিসচা’র প্রকাশিত ‘নিরাপদ’ বই প্রদান পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা রাতারাতি ‘বিএনপি’, কাজীর দেউড়িতে বসে চাঁদার রফাদফা অন্তঃসত্ত্বা অবস্থায় লালগালিচায় হাঁটলেন মাহিরা স্টোকসের নজরে পিটারসেনের চেয়েও এগিয়ে আছেন ব্রুক গাজায় ধসে পড়ার ঝুঁকিতে প্রায় দুই হাজার ভবন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ তরুণ উদ্ভাবকদের মেধায় নতুন সম্ভাবনা, শেষ হলো বাংলাদেশ ইনোভেশন ফেয়ার হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী একনেকে ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার কল্যাণ সমিতির নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু সিদ্ধিরগঞ্জে লিথি গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের অবস্থান নারায়ণগঞ্জে সজিব হত্যার জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন বায়ুদূষণের দায়ে নারায়ণগঞ্জে দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা মাদারীপুরে রাতের আঁধারে বিদ্যালয়ের জমি দখলের অভিযোগে মানববন্ধন ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত ফতুল্লায় কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

নগরীর বেসরকারি হাসপাতালের পার্কিং ও নকশা যাচাইয়ে খোদ সিডিএ চেয়ারম্যান

  • Reporter Name
  • আপডেট সময় : 07:17:46 pm, Thursday, 30 July 2026
  • 37 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম নগরীর ক্রমবর্ধমান যানজট নিরসন, অনুমোদিত নকশার বাস্তবায়ন এবং বেসরকারি হাসপাতালগুলোর পার্কিং ব্যবস্থার বাস্তব চিত্র যাচাইয়ে বৃহস্পতিবার সরেজমিন পরিদর্শনে নামেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। তাঁর নেতৃত্বে চউকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি উচ্চক্ষমতাসম্পন্ন টিম নগরের মেহেদিবাগ ও পাঁচলাইশ এলাকার ন্যাশনাল হাসপাতাল, ম্যাক্স হাসপাতাল, এরিস্ট্রোকেয়ার হাসপাতাল, ইপিক হাসপাতালের তিনটি শাখা এবং পপুলার হাসপাতাল পরিদর্শন করে।
পরিদর্শনে প্রায় প্রতিটি হাসপাতালেই অনুমোদিত নকশা, ভূমি ব্যবহার, পার্কিং ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থায় গুরুতর অনিয়মের চিত্র উঠে আসে। কোথাও আবাসিক কিংবা আবাসিক-কাম-বাণিজ্যিক ভবনের অনুমোদন নিয়ে হাসপাতাল পরিচালনা করা হচ্ছে, কোথাও অনুমোদিত পার্কিং দখল করে দোকান, ওয়াশিং প্ল্যান্ট, নামাজের স্থান কিংবা অন্যান্য স্থাপনা নির্মাণ করা হয়েছে। অধিকাংশ হাসপাতালেই রোগীদের জন্য পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা নেই। ফলে হাসপাতালের সামনের সড়কে যানবাহন দাঁড় করানোর কারণে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে।
ন্যাশনাল হাসপাতাল
ন্যাশনাল হাসপাতালে দেখা যায়, আবাসিক-কাম-বাণিজ্যিক ভবনের অনুমোদন নিয়ে হাসপাতাল পরিচালনা করা হচ্ছে। অনুমোদিত নকশায় ৫০টি পার্কিং দেখানো হলেও বাস্তবে মাত্র ২৮টির অস্তিত্ব পাওয়া যায়। অবশিষ্ট পার্কিং এলাকায় ওয়াশিং প্ল্যান্টসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এক মাসের মধ্যে পার্কিং সম্পূর্ণ অবমুক্ত করা, পার্কিং সংখ্যা অন্তত ৩৫টিতে উন্নীত করা এবং পার্শ্ববর্তী জমি অধিগ্রহণ করে অতিরিক্ত পার্কিং নির্মাণের আশ্বাস দেয়। এছাড়া হাসপাতালের অগ্নিনির্বাপণ ব্যবস্থাও অপ্রতুল পাওয়া যায়। একমাত্র জরুরি ফায়ার সিঁড়িতে ময়লার স্তূপ দেখা যায়।
ম্যাক্স হাসপাতাল
ম্যাক্স হাসপাতালের পার্কিংয়ে রোগীদের কোনো গাড়ি দেখা যায়নি; অধিকাংশ স্থান চিকিৎসকদের গাড়ি ও অন্যান্য স্থাপনা দখল করে আছে। পার্কিং এলাকায় নামাজের স্থানসহ বিভিন্ন স্থাপনা অপসারণ করে দ্রুত অবমুক্ত করার নির্দেশ দেয় চউক। হাসপাতালের সামনের যে অংশ সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, তা অপসারণ করে রোড লেভেলে আনার নির্দেশও দেওয়া হয়। এখানেও পার্কিং ব্যবস্থা প্রয়োজনের তুলনায় অপ্রতুল পাওয়া যায়।
এরিস্ট্রোকেয়ার হাসপাতাল
সদ্য নির্মিত এরিস্ট্রোকেয়ার হাসপাতাল আবাসিক ভবনের অনুমোদন নিয়ে নির্মিত হলেও হাসপাতাল হিসেবে কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় ভূমি ব্যবহার ছাড়পত্র গ্রহণ করেনি। এ কারণে এর আগে প্রতিষ্ঠানটিকে ৩-বি ধারায় নোটিশ দেওয়া হয়েছিল। পরিদর্শনে অনুমোদিত নকশার ব্যাপক বিচ্যুতি এবং অত্যন্ত সীমিত পার্কিংয়ের বিষয়টি উঠে আসে।
ইপিক হাসপাতাল
সবচেয়ে বেশি অনিয়ম ধরা পড়ে ইপিক হাসপাতালের বিভিন্ন ভবনে। আবাসিক ভবনের অনুমোদন নিয়ে হাসপাতাল পরিচালনার পাশাপাশি নকশার বাইরে লিফট নির্মাণ, পার্কিং এলাকায় বাণিজ্যিক দোকান ভাড়া দেওয়া, ড্রাইভওয়ে না রাখা এবং অগ্নি প্রতিরোধ ব্যবস্থার অনুপস্থিতি লক্ষ্য করা যায়। চউক কর্তৃপক্ষ হাসপাতালের এক্সটেনশন ভবনের সব ধরনের কার্যক্রম দ্রুত বন্ধ করার নির্দেশ দেয়।
পপুলার হাসপাতাল
পপুলার হাসপাতাল আবাসিক-কাম-বাণিজ্যিক ভবনের অনুমোদন নিলেও নকশায় নির্ধারিত ৪০ ফুট খোলা জায়গা সম্পূর্ণ দখল করে ভবন নির্মাণ করেছে। এছাড়া পাশের আরেকটি ভবন সংযুক্ত করা হলেও তার কোনো অনুমোদিত নকশা কর্তৃপক্ষ দেখাতে পারেনি।
পরিদর্শন শেষে চউক কর্তৃপক্ষ আগামী সোমবার সংশ্লিষ্ট হাসপাতালগুলোর কর্তৃপক্ষকে অনুমোদিত নকশা, ভূমি ব্যবহার ছাড়পত্র এবং সংশ্লিষ্ট সব দলিলপত্র নিয়ে চউক ভবনে উপস্থিত হওয়ার নির্দেশ দেয়। সেখানে প্রতিটি প্রতিষ্ঠানের নথি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হবে।
চউক চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন পরিদর্শন শেষে হাসপাতালগুলোর অনিয়মে ক্ষোভ প্রকাশ করে বলেন, “দুঃখজনকভাবে অধিকাংশ হাসপাতাল আবাসিক বা আবাসিক-কাম-বাণিজ্যিক ভবনের অনুমোদন নিয়ে হাসপাতাল পরিচালনা করছে। অথচ হাসপাতাল একটি উচ্চ জনসমাগমের স্থাপনা। সে অনুযায়ী পার্কিং, অগ্নিনিরাপত্তা, ভূমিকম্প সহনশীলতা ও অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা বাধ্যতামূলক।”
তিনি বলেন, “রোগীদের জন্য পার্কিং নেই, অথচ চিকিৎসকদের গাড়ি দীর্ঘ সময় পার্কিং দখল করে থাকে। চিকিৎসকদের যানবাহন শুধু আগমন ও প্রস্থানের সময় হাসপাতাল প্রাঙ্গণে প্রবেশের ব্যবস্থা করতে হবে। পার্কিং এলাকায় কোনো ধরনের স্থাপনা রাখা যাবে না।”
তিনি আরও বলেন, “জনস্বার্থ বিবেচনায় হাসপাতালগুলোকে এক মাস সময় দেওয়া হচ্ছে। এ সময়ের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে চউক কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।”
যানজট নিরসনে হাসপাতালগুলোর সামনে অপ্রয়োজনীয় ইউ-টার্ন বন্ধ, সড়ক ব্যবস্থাপনা উন্নয়ন এবং যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও নির্দেশনা দেন চউক চেয়ারম্যান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চউকের সদস্য (প্রকৌশল) মো. জামিলুর রহমান, প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল, সচিব মো. মাহবুবউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ইমারত নির্মাণ কমিটি-২-এর চেয়ারম্যান এ.জি.এম. সেলিম, নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মো. মাহফুজুর রহমান, অথোরাইজড অফিসার-১ কাজী কাদের নেওয়াজ, অথোরাইজড অফিসার-২ তানজীব হোসেনসহ চউকের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রকৌশলীরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাতকানিয়ায় পিচ্চি জাহিদ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার; আসামি আজাদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নগরীর বেসরকারি হাসপাতালের পার্কিং ও নকশা যাচাইয়ে খোদ সিডিএ চেয়ারম্যান

আপডেট সময় : 07:17:46 pm, Thursday, 30 July 2026