Dhaka , Thursday, 20 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কালিয়াকৈরের ঐতিহ্যবাহী বড়ইবাড়ী এ কে ইউ ইনস্টিটিউশন এন্ড কলেজের সভাপতি হলেন ভিপি ইব্রাহিম নকশাবহির্ভূত ভবনের বিরুদ্ধে চউকের অভিযান অব্যাহত, সাবেক মেয়র রেজাউল করিমের ভবনসহ ৭টিতে ২৭ লাখ টাকা জরিমানা পাইকগাছায় অবৈধ জাল জব্দ; আগুনে পুড়িয়ে বিনষ্ট সরাইল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার-১০ দোহাজারীতে কোদালের কোপে স্ত্রীর মৃত্যু, ঘাতক স্বামী আটক পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত আমরা একটি সুস্থ ও অপরাধমুক্ত সমাজ উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ – জেলা পুলিশ সুপার মোবারক হত্যাকারীদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন চট্টগ্রামে তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ সাতকানিয়া সার্কেল অফিসার আরিফুল ইসলাম সিদ্দিকী নীলফামারীতে হামলার শিকার চবির চারুকলা শিক্ষার্থী, মাথায় চার সেলাই সাইনবোর্ডে অবৈধ দোকানপাট উচ্ছেদ, যানজট নিরসনে অভিযান তীব্র সমালোচনার মুখে রাহাত ফতেহ আলী খান, নেপথ্যে যে কারণ কোচের যে ৬ শব্দে পাল্টে গেল টাইগাররা ট্রাম্পের জনপ্রিয়তা নেমে এলো সর্বনিম্নে চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা আন্তর্জাতিক অ্যাবাকাস অলিম্পিয়াডে ‘চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়নস’ জোড়া মুকুট জয় রামু সেনানিবাসের শিক্ষার্থী আফিয়ার রূপগঞ্জে বিক্রমপুর স্টিলে বিষাক্ত কালো ধোঁয়ার প্রমাণ পেয়েছে পরিবেশ অধিদপ্তরের আড়াইহাজারে ম্যাজিস্ট্রেট দেখে ওষুধের দোকান বন্ধ করে পালালো ওষুধ ব্যবসায়ীরা ভোলায় বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি গঠন নিয়ে প্রশ্ন, যুগ্ম সাধারণ সম্পাদকের পদত্যাগ কাউখালীতে কাঠের ডাসার আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার ১৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? নগরীর কাপ্তাই রাস্তার মাথায় ভাড়া নৈরাজ্য , ঘাটে ঘাটে যাত্রী নামিয়ে ‘ভেঙে ভেঙে’ দ্বিগুণ-তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ কোম্পানীগঞ্জে মার্কেটে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি, ৯ দোকান ক্ষতিগ্রস্থ হাটহাজারীতে দিনদুপুরে তরুণকে ধাওয়া করে গুলি রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক নেত্রকোণায় ৪০০ পিস ইয়াবাসহ যুবক আটক বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের মহাসড়কে কোনো ধরনের থ্রি হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সরাইল পুলিশের মাদক বিরোধী অভিযান: ইয়াবা-গাঁজা ও চোলাই মদসহ গ্রেপ্তার ৯ পাইকগাছায় টেকসই মৎস্য উৎপাদনে মতবিনিময়

ধানসিঁড়ির তীরে কবি জীবনানন্দ দাশের ১২৭তম জন্মজয়ন্তী উদ্‌যাপন

  • Reporter Name
  • আপডেট সময় : 06:50:51 pm, Tuesday, 17 February 2026
  • 61 বার পড়া হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 42;

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
“আবার আসিব ফিরে, ধানসিঁড়িটির তীরে, এই বাংলায়”— রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের অমর এই পঙ্‌ক্তি উচ্চারণের মধ্য দিয়ে ঝালকাঠিতে পালিত হয়েছে কবির ১২৭তম জন্মজয়ন্তী।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয় রাজাপুর উপজেলার উত্তর পিংড়ি গ্রামে ধানসিঁড়ি নদীর তীরে অবস্থিত কবি জীবনানন্দ দাশ সংগ্রহশালা প্রাঙ্গণে। কবিতাচক্র ঝালকাঠি এবং জীবনানন্দ দাশ জন্ম-মৃত্যু উদ্‌যাপন পরিষদ, রাজাপুর ও ঝালকাঠির যৌথ উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক হাসান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোকন মল্লিক এবং কবিতাচক্রের সাধারণ সম্পাদক মু. আল আমীন বাকলাই। সভাপতিত্ব করেন রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি এবং সঞ্চালনা করেন সাংবাদিক ক্লাবের সহ-সভাপতি আলমগীর শরীফ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলা কবিতায় জীবনানন্দ দাশ এক অনন্য উচ্চতায় আসীন। তাঁর কবিতায় গ্রামবাংলার প্রকৃতি, ইতিহাস ও মানবমনের গভীর অনুভব অনবদ্যভাবে প্রতিফলিত হয়েছে। ‘রূপসী বাংলা’ কাব্যগ্রন্থের মাধ্যমে তিনি বাংলার প্রকৃতিকে বিশ্বসাহিত্যে স্বতন্ত্র মর্যাদায় প্রতিষ্ঠিত করেছেন। নতুন প্রজন্মকে তাঁর সাহিত্যচর্চায় সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মত দেন বক্তারা।
দিনব্যাপী অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, প্রবন্ধ পাঠ, জীবনানন্দের জীবন ও কর্মভিত্তিক আলোচনা এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। স্থানীয় সাহিত্যিক, শিক্ষক-শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে ধানসিঁড়ি নদীর তীর।
আয়োজকরা জানান, কবি জীবনানন্দ দাশের সাহিত্য-ভাবনা ও নান্দনিকতা ছড়িয়ে দিতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। ধানসিঁড়ির তীরে কবির স্মৃতিবিজড়িত পরিবেশে জন্মজয়ন্তী উদ্‌যাপন অংশগ্রহণকারীদের মাঝে গভীর আবেগ ও অনুপ্রেরণার সঞ্চার করে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরের ঐতিহ্যবাহী বড়ইবাড়ী এ কে ইউ ইনস্টিটিউশন এন্ড কলেজের সভাপতি হলেন ভিপি ইব্রাহিম

ধানসিঁড়ির তীরে কবি জীবনানন্দ দাশের ১২৭তম জন্মজয়ন্তী উদ্‌যাপন

আপডেট সময় : 06:50:51 pm, Tuesday, 17 February 2026