
মোঃ আবুল কালাম, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি,
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের খরদিচর গ্রামের সায়েম (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু সায়েম খরদিচর গ্রামের জুয়েল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে সায়েম বাড়ির সামনে খেলছিল। একপর্যায়ে অসাবধানতাবশত বাড়ির সামনের পানিতে পড়ে যায় সে। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা খোঁজা খুঁজির পর তাকে পানি থেকে উদ্ধার করে।
ধর্মপাশা হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন
ঘটনাটি জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।


























