Dhaka , Monday, 8 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বাজেট বাস্তবায়ন ও ককাস গঠনে চিফ হুইপের সঙ্গে মার্কিন কর্মকর্তার সাক্ষাৎ শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শিগগিরই ৭ বছর পর উত্তর কোরিয়ায় শি জিনপিং, লালগালিচা সংবর্ধনা কিমের বাংলাদেশ সিরিজ চ্যালেঞ্জিং হবে : অস্ট্রেলিয়া অধিনায়ক বছরে ১ লাখ ৮০ হাজার বার পরিষ্কার করা হয় মসজিদে নববী নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ রূপগঞ্জে পানি শোধনাগার প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকা শহরে সরবরাহ করা যাবে- মির্জা ফখরুল নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪৭ কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত ডেপুটি স্পিকারের উদ্যোগে ৫ বছর পর সচল কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল পুলিশ প্রটোকল ও সরকারি দেহরক্ষী ছাড়াই ব্যক্তিগত গাড়িতে ভূমি প্রতিমন্ত্রীর আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল আকস্মিক পরিদর্শন জঙ্গল হতে কাতার প্রবাসী চুয়েট প্রকৌশলী অপহরনের দুই ঘন্টার মধ্যে উদ্ধার, ৪ অপহরণকারীকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম শরীয়তপুরে প্রধান শিক্ষক সুজিত কর্মকারের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীতে ১৪২ কেজি জেলি মিশ্রিত চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা লালমনিরহাটে বিশ্ব পরিবেশ দিবসের মানববন্ধন: নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ও পরিবেশ আইন সংশোধনের দাবি রামুর খুনিয়াপালংয়ে ছেলের গুলিতে আহত পিতা আয়াছের মৃত্যু জঙ্গল সলিমপুরের আলিনগর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারে’র শিক্ষা, স্বপ্ন ও নিরাপত্তা নিয়ে মতবিনিময় গ্রীন চট্টগ্রাম গড়তে লাগানো হচ্ছে ১০ লক্ষ গাছ:- মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে এনসিপির অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা, গ্রাম পুরুষ শূন্য, গ্রেফতার ২ দুই দশকের মধ্যে প্রথম নারী প্রধানমন্ত্রী পাচ্ছে দক্ষিণ কোরিয়া বিশ্বকাপের বাকি ৪ দিন : ভাইদের গোলের কীর্তি ব্যাংক সংস্কারে রাজনৈতিক সুশাসন জরুরি : তথ্যমন্ত্রী বিএসএফের ‘মানসিক ভারসাম্যহীন’ যুবককে পুশ ইনের চেষ্টা উচ্চ আদালতে রামিসার মামলার শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নোয়াখালীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, পাল্টাপাল্টি অগ্নিসংযোগ, আহত ৬ রামগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার দালালের খপ্পরে নিঃস্ব হয়ে রামগঞ্জের মনু মাস্টারের করুণ মৃত্যু অর্থমন্ত্রীর প্রতিশ্রুতিতে পতেঙ্গায় টানেল দিয়ে ওয়াসার পানি, ৬৩ বছর পর পতেঙ্গায় পানি, ৩ লাখ মানুষের স্বস্তি পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, প্রচার ও পরিচ্ছন্নতা অভিযান

দেবীদ্বার পোমকারা পুকুরের পাড়ভেঙ্গে মাটির চাপায় একজন দিনমজুরের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট সময় : 12:45:34 am, Thursday, 1 July 2021
  • 364 বার পড়া হয়েছে

দেবীদ্বার পোমকারা পুকুরের পাড়ভেঙ্গে মাটির চাপায় একজন দিনমজুরের মৃত্যু

শাহ সাহিদ উদ্দিন কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা জেলার দেবীদ্বারে এক দিনমজুরের প্রাণ গেল পুকুরের পাড়ভাঙ্গা মাটির চাপায়। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলার ০৪ নং সুবিল ইউনিয়নের পশ্চিম পোমকাড়া গ্রামের ছিদ্দিকুর রহমানের পুকুরে। নিহত দিনমজুর সফিকুল ইসলাম(২৫) পশ্চিম পোমকাড়া গ্রামের মোঃ মোখলেসুর রহমানের পুত্র।
সংবাদ পেয়ে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি সার্বিক) মোঃ আরিফুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোঃ ছমিউদ্দিন, উপ-পরিদর্শক(এস,আই) আব্দুল বাতেন সহ
একদল পুলিশ বেলা ০১:৩০ মিনিটের সময় ঘটনাস্থল থেকে নিহত দিনমজুরের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এসময় পুকুরের মালিক মৃত: মুন্নাফ মিয়ার পুত্র মোঃ ছিদ্দিকুর রহমান(৪০) কে ও থানায় নিয়ে আসেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, পশ্চিম পোমকাড়া গ্রামের মৃত: মুন্নাফ মিয়ার পুত্র মোঃ ছিদ্দিকুর
রহমান(৪০) তার নিজ পুকুরের পাড় খনন করেন। ওই পুকুরের পাড় খনন করার সময় পাড়ের নিচের অংশে প্রায় ৬/৭ ফুট ভেতরের দিকে সুরঙ্গের ন্যায় কেটে ফেলেন। মাটিকাটা শ্রমিকরা ঝুঁকি নিয়ে
পুকুড়ের পারের ভেতরের অংশের মাটি কাটতে অপারগতা জানালেও চাপের মুখে মাটি কাটছিলেন। এক পর্যায়ে বেলা সাড়ে ১১টায় বৃষ্টিতে ভেজা পুকুরের পাড়টির উপরে থাকা গাছ-গাছালির ভার সইতে না পেরে ধসেপড়ে, এসময় দিনমজুর সফিকুল ইসলাম ঘটনাস্থলেই মাটি চাপায় মারা যান।পরে স্থানীয়রা মাটি সরিয়ে তাকে উদ্ধার করেন।

মোঃ ইদ্রিস মিয়া জানান, মাটিকাটার কাজে নিয়োজিত ছিলেন ৪ শ্রমিক, ওরা সবাই পশ্চিম
পুমকাড়া গ্রামের প্রতিবেশী। ওরা হলেন, মান্নান মিয়ার ছেলে দেলোয়ার হোসেন(৪২), আঃ
সামাদের ছেলে সোহেল মিয়া(২৫), সামসুল হকের পুত্র রুবেল মিয়া(২২) ও মোঃ মোখলেসুর
রহমানের পুত্র নিহত শ্রমিক সফিকুল ইসলাম(২৫)। মাটি কাটার দায়িত্বে ছিলেন সফিক ও দেলোয়ার এবং মাটি নেয়ার দায়িত্বে ছিলেন রুবেল ও সোহেল। এসময় পাড় ধ্বসে সফিকের উপর পড়ে। ঘটনার পর বাকরুদ্ধ ছিলেন নিহতের মা জোসনা বেগম আর স্ত্রী বকুল আক্তার(২৩) চিৎকার করে কাঁদছিলেন আর বলছেন, আমার পুত্র রায়হান (৮ মাসের শিশুপুত্র) এতিম হয়ে গেল। আজ সকালে তার পুত্র কে কোলে নিয়া আদর করে গেল, এ আদর তোর কপালের শেষ আদর ছিল,আমার কি হয়ে গেল।
প্রতিবেশী গোলাম রব্বানী জানান, প্রায় ৩/৪ বছর পূর্বে উপজেলার হোসেনপুর গ্রামের
আব্দুল খালেক’র মেয়েকে বিয়ে করেছিল সফিকুল ইসলাম, রায়হান নামে তার একটি ৮মাস বয়সী পুত্র সন্তান আছে। সফিকুল ইসলাম বিয়ের পর পরিবারের চাহিদা মেটাতে ও ভবিষ্যৎ ঘুঁচাতে দায়-দেনা করে বিদেশ পাড়ী দিয়েছিলেন ‌। সর্বশান্ত হয়ে দেশে এসে এখন দিনমজুরের কাজ করছিলেন। বিকেল সাড়ে ৩ টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি বলে পুলিশ
জানিয়েছেন।
দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ(ওসি তদন্ত) মোঃ ছমি উদ্দিন জানান, নিহতের মরদেহ এবং
পুকুরের মালিককে থানায় নিয়ে এসেছি। ঘটনাটি তদন্তের পর এবং নিহতের পরিবারের পক্ষ থেকে
মামলা করলে মামলা নেয়া হবে। নিহতের মরদেহ আগামীকাল (বৃহস্পতিবার) ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

বাজেট বাস্তবায়ন ও ককাস গঠনে চিফ হুইপের সঙ্গে মার্কিন কর্মকর্তার সাক্ষাৎ

দেবীদ্বার পোমকারা পুকুরের পাড়ভেঙ্গে মাটির চাপায় একজন দিনমজুরের মৃত্যু

আপডেট সময় : 12:45:34 am, Thursday, 1 July 2021