Dhaka , Friday, 2 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি সীতাকুণ্ডে শিপ ইয়ার্ড পরিদর্শনে আরিফুল হক চৌধুরী, জাহাজ ভাঙা শিল্পে সরকারি সহায়তার আশ্বাস মন্ত্রীর নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা শ্রমিকদের আবাসন, সন্তানদের শিক্ষা ও কর্মপরিবেশ উন্নয়নে চট্টগ্রাম থেকেই কাজ শুরু হবে: আরিফুল হক চৌধুরী মাদকে জিরো টলারেন্স ও অপরাধমুক্ত নানিয়ারচর গড়তে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অঙ্গীকার রাজনগরের ব্যবসায়ীকে ২০০ কোটি টাকার কয়েনের প্রলোভন, বক্স খুলে মিলল সাপ! শিক্ষাই বদলে দিতে পারে জীবনের গতিপথ: ফাহমিদা হক এমপি ক্রয়কৃত জমি বিক্রি ও চাষাবাদে বাধার অভিযোগ, মধুপুরে সংবাদ সম্মেলন পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪; দুই মাদক কারবারির কারাদণ্ড পাইকগাছায় পুশবিরোধী অভিযানে জরিমানা; দেড় লাখ রেণু অবমুক্ত দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ শেষে ৪২ শিক্ষার্থীকে সনদ রামুর কচ্ছপিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুর্নীতির দায়ে অভিযুক্ত পিডি গফুর’কে অব্যাহতি দিলো শিক্ষা মন্ত্রণালয় পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড চীনের মেসি এবার সত্যিই ‘ডক্টর’, মিলছে সম্মানসূচক ডক্টরেট পুঁজিবাজারকে ইনস্টিটিউশনাল ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর যেভাবে ছাত্র রাজনীতি থেকে এমপি হন মিষ্টি এফবিএমএসএর নতুন নির্বাহী কমিটি গঠন সভাপতি ডা. রশিদ আহমেদ, সাধারণ সম্পাদক ডা. গোলাম সারোয়ার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে পদত্যাগের প্রশ্নে যা বললেন এমপি মিষ্টি মির্জাপুরে দুর্গা মন্দিরে ৭ প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন রাসেল আহমেদ সাগর মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি নির্বাচিত। ব্রাক ইউনিভার্সিটি গবেষণা প্রতিষ্ঠান বিআইজিডির “রকি অ্যাওয়ার্ড”- মাঠপর্যায়ের কর্মদক্ষতার স্বীকৃতি পদক পেলেন রামুর সাঈদ হোসাইন আকাশ রাউজানে পুলিশের দুঃসাহসিক অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার সিলেটে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্‌যাপন নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮ রামুতে সাড়ে তিন মাসে হামের উপসর্গে ২১০ রোগী চিকিৎসা নিয়েছেন পূর্বধলায় পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ: জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে মধুপুর প্রেসক্লাবের দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন স্কুল নাকি মাদ্রাসা—ডেমরায় ভিন্নধারার শিক্ষাপ্রতিষ্ঠান আবু বকর সিদ্দিক (রা.) ইনস্টিটিউট

দীর্ঘ এক যুগ বন্ধ মাদ্রাসা: জমি ফেরত চেয়ে ইউএনও’র কাছে আবেদন

  • Reporter Name
  • আপডেট সময় : 02:28:36 pm, Wednesday, 1 July 2026
  • 73 বার পড়া হয়েছে

এম জালাল, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছায় দীর্ঘ প্রায় ১ যুগ ধরে মাদ্রাসার কার্যক্রম বন্ধ সহ নানা অনিয়মের অভিযোগ ও জমি ফেরতের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন জমিদাতারা। গত ইং- সোমবার (২৯ জুন) উপজেলার হরিঢালী ইউনিয়নের দক্ষিণ সনাতনকাটী গ্রামের আল-হেরা দাখিল মাদ্রাসা নিয়ে এ অভিযোগ করেন তারা।

অভিযোগে বলা হয়, ২০০১ সালে প্রতিষ্ঠিত মাদ্রাসাটির জন্য রেখা বেগম ও আনোয়ারা বেগম সহ তাদের পরিবারের পক্ষ থেকে এ মাদ্রাসায় ৩২ শতক জমি দান করা হয়। দানপত্রে শর্ত ছিল, শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেলে জমি দাতাদের বা তাঁদের উত্তরাধিকারীদের কাছে জমি ফেরত দেওয়া হবে।

এদিকে ২০১৫ সালের পর থেকে মাদ্রাসাটিতে শিক্ষা কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে। বর্তমানে সেখানে কোনো শিক্ষার্থী নেই এবং শিক্ষকও কার্যকরভাবে দায়িত্ব পালন করছেন না বলে অভিযোগে জানানো হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও প্রকৃত শিক্ষার্থী ছাড়াই সরকারি সুবিধা গ্রহণ, সরকারি বই ও উপবৃত্তির অর্থ ব্যবহারে অনিয়ম এবং প্রতিষ্ঠান পরিচালনায় স্বেচ্ছাচারিতার অভিযোগ রয়েছে মাদ্রাসার সুপারের বিরুদ্ধে। এছাড়াও দীর্ঘদিন টিনের ছাউনির কক্ষগুলো বর্তমানে পরিত্যক্ত ও ঝোপঝাড়ে পরিনত হয়েছে। যেকারণে এটি মাদকসেবী সহ অসামাজিক কর্মকাণ্ডের আখড়ায় পরিণত হয়েছে বলে দাবি করেন জমিদাতারা।

এ অবস্থায় দানপত্রের শর্ত অনুযায়ী দানকৃত জমি ফেরত এবং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আবেদনকারীরা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাদ্রাসার সুপার মাওলানা আজগর আলী বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। মাদ্রাসায় প্রতিবছর দাখিল পরীক্ষার্থীদের পরীক্ষার আগে কিছুদিন পাঠদান করানো করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি

দীর্ঘ এক যুগ বন্ধ মাদ্রাসা: জমি ফেরত চেয়ে ইউএনও’র কাছে আবেদন

আপডেট সময় : 02:28:36 pm, Wednesday, 1 July 2026