
মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি,
খাগড়াছড়ির দীঘিনালায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম সরকারসহ তিন মেকানিকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় দীঘিনালা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয় প্রাঙ্গণে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার নির্বাহী প্রকৌশলী কে এম সাইদ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, খাগড়াছড়ির বিশিষ্ট ঠিকাদার মোঃ জুবায়ের হোসেন, ২ নম্বর বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু চয়ন বিকাশ চাকমা ও ৩ নম্বর কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা।
এ ছাড়া ঠিকাদার মোঃ মিলন, মোঃ আজাদ, মোঃ সোহেল রানা, দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক এ. কে. এম. বদিউজ্জামাল জীবনসহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সহকারী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম সরকারের পাশাপাশি অবসরজনিত কারণে অধিদপ্তরের আরও তিন মেকানিক—মোঃ আমির হোসেন, মোঃ ফজলু খান ও মোঃ জালাল হোসেনকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
বক্তারা বিদায়ী কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘ কর্মজীবনের দায়িত্বশীল ভূমিকা ও অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে তাদের অবসর-পরবর্তী জীবনের সুস্থতা, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, দীঘিনালার সহকারী প্রকৌশলী মোঃ মাসুদুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ নজরুল ইসলাম।


























