Dhaka , Monday, 18 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রামুর ঈদগড়ে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার মধুপুর পৌর শহরের ৪, ৫, ৬ নং ওয়ার্ডে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত “মমতা’র আয়োজনে দেশি মুরগি পালন বিষয়ক ফলাফল প্রদর্শন সভা অনুষ্ঠিত” মাদারীপুরে বাসা থেকে শিশু সহ একই পরিবারের তিন জনের লাশ উদ্ধার রামুতে শতশত বনভূমির মাঝে গুঁড়িয়ে দেওয়া হলো অসহায় মুফিজের একমাত্র ঘর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের বিবৃতি অকাল ঝড়ে কৃষক-ব্যবসায়ীদের মাথায় হাত, তবুও গাজীপুরের লিচু ঘিরে সম্ভাবনার স্বপ্ন সুন্দরবনে করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, জিম্মি ৪ জেলে উদ্ধার মেঘনা ভাঙনে উপকূল, জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর কোরবানির পশুর চামড়া নিয়ে কোন অরাজকতা চলবেনা:- মেয়র ডা. শাহাদাত হোসেন অন্তর্বর্তী সরকার ঢাকার ১২টা বাজিয়ে গেছে: আবদুস সালাম দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী মালয়েশিয়ায় ঈদুল আজহা ২৭ মে আহত খেলোয়াড়কে আর্থিক সহায়তা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী মাদক প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন মধুপুরের ওসি ফজলুল হক রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা ৭টি পাসপোর্টসহ সীমান্তে আটক সাবেক পররাষ্ট্র ডিজি সাব্বির কারাগারে, হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে দিল্লিতে তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে আবুধাবির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা রাশিয়ায় ইউক্রেনের পালটা ড্রোন হামলা, নিহত ৪ ঈদুল আজহা কবে জানাল আফগানিস্তান ইসলামের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে জামায়াত: রাশেদ খান এবার অন্তর্বর্তী সরকারের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট উন্নয়নের মহাযজ্ঞে পাল্টে যাচ্ছে পাইকগাছা পৌরসভার যোগাযোগ ব্যবস্থা হরমুজ ইস্যুতে চীনের অবস্থানকে সমর্থন করবে রাশিয়া ঈদের নামাজের আগে কোরবানি করা যাবে? মোটরসাইকেল মালিক-চালকদের ওপর কর চান না বিরোধী দলীয় নেতা চট্টগ্রামে র‌্যাবের পৃথক অভিযান, জাল নোটসহ গ্রেফতার ৩ ফুলবাড়ী সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ গাঁজা জব্দ

তিতাসে অযত্ন অবহেলায় পড়ে থাকা জমিদার বাড়ির ভবন ধ্বস।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:31:39 am, Sunday, 6 October 2024
  • 113 বার পড়া হয়েছে

তিতাসে অযত্ন অবহেলায় পড়ে থাকা জমিদার বাড়ির ভবন ধ্বস।।

তিতাস -কুমিল্লা- প্রতিনিধি।।
  
ধীরে ধীরে ধ্বসে পড়ে নিশ্চিহ্নের পথে দুইশত বছর পুরনো পুরাকীর্তির অন্যতম নিদর্শন ও অমূল্য প্রত্নসম্পদ সাক্ষী হয়ে দাড়িয়ে থাকা কুমিল্লার তিতাসের মজিদপুর জমিদার বাড়ি।
সংস্কারের অভাবে- অযত্ন আর অবহেলায় জীর্ণ-শীর্ণ জঙলাবৃত হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এসব ভবন দেখতে ভিড় করত দর্শনার্থীরা। ভবনগুলো সংরক্ষণ বা অপসারণ করা না হলে যে কোন সময় প্রানহানীর ঘটনা ঘটতে পারে বলে জানান আশপাশের বসবাসকারীরা।
একসময় জৌলুস আর ঠাটবাট থাকলেও জমিদার বাড়িটি এখন বিরান পড়ে আছে, চারদিকে থমথমে ভূতুড়ে পরিবেশ। ভবনগুলোর দেওয়ালে জন্মেছে পরগাছা। নোনা ধরা ইটের দেয়াল খসে খসে পড়ছে।দেয়াল দেয়ালে তৈরি হয়েছে বড় ফাটল। য কোন সময় ধ্বসে পড়ে অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে এটি।
বাড়ির নির্মাণশৈলী এখনো নজর কাড়ে। ভাঙাচোরা অবস্থায় বাড়িটি এখন কোনো রকমে টিকে আছে আর ধ্বংসের প্রহর গুনছে। বাড়ির বিভিন্ন কামড়ায় লাকড়ির স্তুত করে রেখেছেন স্থানীয়রা।গত শনিবার সরেজমিনে দেখা যায়- পরিত্যাক্ত জমিদার বাড়ি দ্বিতল ভবনের একটি অংশ ধ্বসে পড়ে যায়। এ সময় পাকঘরে রন্ধনে ব্যাস্ত ছিলেন এক গৃহিণী অল্পের জন্য তিনি বেচে যান। তিনি বলেন আল্লায়ই আমারে বাচাইছেন মাত্র ১ মিটার ভেতরে ভবনটি যদি আছড়ে পড়ত তহলে আমি স্তুপের নীচে চাপা পড়ে মারা যেতাম। ভাগ্য ভাল তাছাড়া বাচ্চার সে সময় ঐ যায়গায় খেলাধুলা করতে যায়নি। নতুবা কিযে হত?জানা যায়- ১৮০০ শতকের দিকে শ্রী রামলোচন রায় বাড়িটি প্রতিষ্ঠা করেছিলেন। তিতাস- হোমনা- মেঘনা ও মুরাদনগর এলাকা ছিল তার জমিদারির আওতাধীন। এই বাড়িতে মোট ১৭টি ভবন ছিল। এখন মাত্র হাতেগোনা কয়েকটি অবশিষ্ট আছে। বাকিগুলো ধস ও দখলে নিমজ্জিত হয়ে গেছে । এ ছাড়া ১টি দিঘি ও ২০টি পুকুর খনন করা হয়েছিল। সেগুলো এখন নামেমাত্র আছে।ইতিহাসে এই বংশের কয়েকজন জমিদারের নাম পাওয়া যায়। তারা হলেন শ্রী কালীচরণ রায়- ব্রজেন্দ্র কুমার রায়- শিবচরণ রায়- পিয়ারী মোহন রায়- বিহারী মোহন রায়- শশী মোহন রায়- শরৎচন্দ্র রায়- মোহিনী মোহন রায়- ক্ষিতিষ চন্দ্র রায়- গিরিশ চন্দ্র রায়- শিরিশ চন্দ্র রায়- হরলাল রায়- যোগেশ চন্দ্র রায়- শ্রী নারায়ণ চন্দ্র রায়, শ্রী দুর্গাচরণ রায়- ক্ষেত্র মোহন রায়, কুঞ্জ মোহন রায় ও উপেন্দ্র চন্দ্র রায়। তাদের মধ্যে- ক্ষেত্র মোহন রায় তিতাস উপজেলার প্রথম এন্ট্রাস পাস- প্রথম গ্র্যাজুয়েট এবং আইনজীবী। উপেন্দ্র চন্দ্র রায় তিতাস উপজেলার প্রথম গ্র্যাজুয়েট ডাক্তার। রামলোচন রায়ের মতো আরো দুজন নামকরা জমিদার হলেন রাম সুন্দর রায় ও রামগতি রায়।
শ্রী রামলোচনের পরে তার বংশধররা ২০০ বছর এই জমিদারি দেখ শোনা করতেন। জমিদারি প্রথার অবসান ঘটলে তার বংশধররা সম্পত্তি রেখে ভারতে পাড়ি জমান। সেই থেকে পড়ে আছে জমিদার বাড়িটি। এ বাড়িতে এখন আর জমিদারদের কেউ থাকেন না।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার-ভুমি- আশিক-উর- রহমান জানান- জমিদার বাড়িটি সংস্কারের  ব্যাপারে আমরা প্রত্নতত্ত্ব দপ্তারে চিঠি দিয়েছিলাম এতে আমরা কোন সাড়া পাইনি। তাই এ ব্যাপারে কোন উদ্যোগ নিতে পারিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামুর ঈদগড়ে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার

তিতাসে অযত্ন অবহেলায় পড়ে থাকা জমিদার বাড়ির ভবন ধ্বস।।

আপডেট সময় : 10:31:39 am, Sunday, 6 October 2024